Horoscope

আজ দিনটা কেমন কাটবে ও শুভ সময়, রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬

আজ দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয় আর কি বর্জনীয়। দৈনিক রাশিফল, রাশি অনুযায়ী প্রতিকার ও দৈনিক সময়সূচী।

মেষ রাশি : কর্মক্ষেত্র বাধা মুক্ত না হলেও পূর্বের আংশিক চিন্তামুক্ত হবে। বিভিন্ন দিক থেকে সুযোগ আসবে। আবার কোনও সুযোগ নষ্ট হবে। আর্থিক উন্নতির চেয়ে ব্যয় বাড়বে অধিক। আত্মীয়ের সাথে মনোমালিন্য। কোনও ছোট ঘটনা মানসিক শান্তি নষ্ট করবে। গুণী ব্যক্তির সাহায্যলাভ। কোনও গুণের জন্য সম্মানিত হবেন। আত্মীয় কিংবা বন্ধু গৃহে বেড়াতে যাবেন। শারীরিক আমেজ নষ্ট হবে। প্রেমিক প্রেমিকাদের মানসিক শান্তির অভাব থাকবে তবে প্রীতির সম্পর্ক মধুর হয়ে উঠবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি মঙ্গল ও শনিবার নিত্য পুজো হয় এমন হনুমান মন্দিরে একটা চাঁপা ফুল, না পেলে জবা আর সুমিষ্ট পাকা ফল যা মন চায় নিয়ে পুজো দিন, দেখবেন দারুণভাবে বিপদআপদ থেকে রক্ষা পাবেন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের দুর্ভোগও কাটবে অপ্রত্যাশিতভাবে।

কি রঙের পোশাক পরবেন : সারা বছর ভালো থাকতে যতটা সম্ভব হালকা লাল, গোলাপি, হালকা নীল বা আকাশি রঙের পোশাক ব্যবহার করতে পারেন। সাদাও চলবে। যে ঘর বেশি ব্যবহার করেন সে ঘরের বা বাড়ির রং উক্ত রঙের যে কোনও একটা করলে দেহ, মন সার্বিক ভালোই হবে।

বৃষ রাশি : দিনটার অধিকাংশ সময় মানসিক দিক থেকে বিব্রত বোধ করবেন। কোনও প্রচেষ্টা আশা ভঙ্গ করবে। নতুন দ্রব্য কেনাকাটা ও অপ্রত্যাশিত অর্থলাভ হবে। কারও সাথে কথা কাটাকাটি ও মনোমালিন্যের সৃষ্টি হবে। কোনও আত্মীয়ের ব্যাপারে উৎকণ্ঠা। অন্যের গৃহে নিমন্ত্রণ রক্ষা করতে হবে। কর্মক্ষেত্রের পরিবেশ ও দেহ মেজাজ নষ্ট করবে। ন্যায্য প্রাপ্তিতে বাধা। নতুন যোগাযোগ আসবে। পূর্বের তুলনায় আয়বৃদ্ধি ও বয়স্কের সাহায্য পাবেন। নিকট ভ্রমণ যোগ। কোনও অভিযোগ মানসিক শান্তি নষ্ট করবে। প্রণয়ক্ষেত্র ভুল বোঝাবুঝি ও মতবিরোধজনিত অশান্তির সৃষ্টি করবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার আপনার মুখের এঁটো করা খাবার সারা দিনে একবার একটু কাককে খেতে দেবেন। গোটা বছরে আপনার দেহ মন সংসার ও প্রতিষ্ঠা জীবনে যে সব অসুবিধা ও ভোগান্তি বিব্রত করত, তার বহুলাংশেই নিবৃত্তি এনে আপনাকে অনেক স্বস্তি দেবে।

কি রঙের পোশাক পরবেন : সাদা, একেবারে উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক চলবে। বিশেষ করে সাদা রঙ দেহ মন সংসার প্রতিষ্ঠা ও যে কোনও শুভ কর্মের ক্ষেত্রে শুভপ্রদ। প্রচেষ্টায় সাফল্য ও মানসিক আনন্দ বাড়বে। বাড়ি ঘরের রং সাদা রাখলে একই ফল হবে।

মিথুন রাশি : শরীর ও মনের উপর চাপ থাকলেও কর্মক্ষেত্রে যোগাযোগ ও আয় বাড়বে। অপ্রত্যাশিত অর্থ কিংবা কোনও দ্রব্য লাভ হবে। কোনও বিলাস দ্রব্য কেনাকাটা হবে। অযথা বিবাদ বিতর্ক এড়িয়ে না চললে অশান্তি ভোগ করতে হবে। কোথাও বেড়াতে যাবেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে দিনটা চলনসই।

কি করলে একটু ভালো থাকবেন : একটা মহালক্ষ্মীর ফটো সংগ্রহ করে যে কোনও বৃহস্পতিবার থেকে পুজো শুরু করতে পারেন। পুজো বলতে প্রতিদিন স্নানের পর (খেয়ে বা না খেয়ে) দুটো ধূপকাঠি দিয়ে আরতি করে তিনবার স্পর্শ প্রণাম করবেন। একটু জল মিষ্টি দেবেন। কাজটা করতে পারলে সার্বিক অশেষ কল্যাণ হবে।

কি রঙের পোশাক পরবেন : হালকা আকাশি, হালকা সবুজ ও হালকা লাল পোশাক এই রাশির পক্ষে লাভদায়ক। সারাদিন, প্রতিদিন ব্যবহার করলে দিন কাটবে মানসিক স্বাচ্ছন্দ্যে। অধিকাংশ কাজে আসবে সাফল্য। স্বভাবসুলভ মনের অস্থিরতা কমবে। যতটা সম্ভব কালো, খয়েরি বা গাঢ় রঙের পোশাক ব্যবহার না করাই ভালো।

কর্কট রাশি : দেহ ও মনের উপর চাপ থাকলেও নতুন যোগাযোগ ও সামান্য আর্থিক উন্নতির পক্ষে অনুকূল দিনটা। নতুন কোনও দ্রব্যলাভ। অযাচিত কিছু অর্থ লাভ। হঠাৎ কোনও ঝামেলা সৃষ্টি। কারও কোনও অনুরোধ রক্ষা। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ। কোথাও বেড়াতে যাবেন। প্রেমপ্রীতির ক্ষেত্র দিনটায় মানসিক চাপের মধ্যেও উৎসাহবর্দ্ধক।

Rashifal App

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শুক্রবার কোনও মহিলা ভিখারিকে যে কোনও একটা ফল আর যা মন চায় কিছু পয়সা দেবেন। চেষ্টা করবেন সারা বছরে একটা শুক্রবার যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে কর্মজীবন, সংসার ও প্রতিষ্ঠা জীবনে চলার পথের বাধা, অস্বস্তির হাত থেকে বহুলাংশে মুক্তি পাবেন।

কি রঙের পোশাক পরবেন : কালো, খয়েরি এবং যে কোনও গাঢ় রঙের পোশাক একেবারে বর্জন করলে ভালো হয়। অন্য কোনও হালকা রঙের পোশাক চলবে। সবচেয়ে ভালো হয় সাদা আর খুব হালকা হলুদ পরলে। মিষ্টি আকাশিও পরতে পারেন। এগুলি সব সাফল্য ও আনন্দের এই রাশির পক্ষে। বাড়ির রঙের যে কোনওটা করা যেতে পারে অসুবিধা না থাকলে।

সিংহ রাশি : প্রবল ব্যয় বৃদ্ধি। মানসিক উদ্বেগ ও ভালো কোন সুযোগ হাতছাড়া হতে পারে। পূর্বের তুলনায় অর্থভাগ্য নৈরাশ্য জনক। কোনও ব্যাপারে দোষারোপ ও অযথা কোনও ঝামেলার সৃষ্টি হবে। কোনও আঘাতমূলক কথা শুনতে পারেন। কথাবার্তায় ও চলাফেরায় সতর্ক থাকুন। নতুন দ্রব্য কেনাকাটা ও অযাচিত কিছু অর্থ হাতে আসবে। কাছাকাছি কোথাও ঘুরতে যাবেন। পারিবারিক ব্যাপারে কিছুটা দুর্ভাবনা বর্তমান থাকবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে উদ্বেগের মধ্যেও আনন্দ পাবেন।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতিদিন সকাল থেকে সারাদিনের মধ্যে যখন সময় পাবেন, যে কোনও কুকুরকে যে কোনও খাবার একটু খেতে দিন। চেষ্টা করবেন একটা দিন যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে দেহমনে অস্বস্তি আসবে না। সারা বছরে অনেক বাধা দুর্গতির হাত থেকে রক্ষা পাবেন।

কি রঙের পোশাক পরবেন : লাল, গোলাপি, হলুদ, বাসন্তী রঙের পোশাক এই রাশির জন্য শুভ। শুভ প্রচেষ্টায় সাফল্য ও দেহমনের আনন্দদায়ক হবে। বাড়ি বা ঘরের জন্য এর যে কোনও একটা রং ব্যবহার করতে পারেন।

কন্যা রাশি : আর্থিক যোগাযোগের পক্ষে দিনটা অনুকূলে হলেও মানসিক অস্থিরতা বর্তমান থাকবে অতিমাত্রায়। কর্মক্ষেত্রের পরিবেশ পূর্বের তুলনায় আংশিক আশাপ্রদ। কারও সাথে অযথা কথা কাটাকাটি। কোনও বয়স্ক ব্যক্তির সহায়তা লাভ। কোনও আমন্ত্রণ রক্ষা। নতুন কোনও দ্রব্য কেনাকাটা হবে। প্রত্যাশিত অর্থ লাভে বিলম্ব। দৈহিক আমেজ নষ্ট। বন্ধু কিংবা আত্মীয়ের গৃহে বেড়াতে যাবেন। কোনও নতুন উদ্যমে সাফল্য আশা করতে পারেন। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে দিনটা প্রীতি ও আনন্দ বৃদ্ধি করবে।

কি করলে একটু ভালো থাকবেন : সম্ভব হলে প্রতি শনিবার নটা সাদা ফুল (টগর বাদে) আর কলা বাদে একটা ফল যে কোনও প্রতিষ্ঠিত কালীমন্দিরে সকাল থেকে রাতের মধ্যে যখন সময় পাবেন, দক্ষিণা সমেত দিয়ে চলে আসুন। কাজটা সমানে করতে থাকুন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ তো হবেই, দেহমনের অনেক স্বস্তি আসবে।

কি রঙের পোশাক পরবেন : কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হালকা আকাশি, হালকা সবুজ, হালকা হলুদ আর সাদা পোশাক অত্যন্ত শুভদায়ক। বাড়িঘরের রঙের মধ্যে থেকে একটা পছন্দ করতে পারেন।

তুলা রাশি : মানসিক অস্থিরতা ও শারীরিক ম্যাজমেজে ভাব পূর্ণ বর্তমান। কর্মক্ষেত্র পূর্বের তুলনায় সামান্য আশাপ্রদ। আয়ের ক্ষেত্রে সামান্য উদ্বেগ থাকলেও আয় বাড়বে। কারও সাথে বাদানুবাদ। গুরুজনের বিরক্তি ভাজন হওয়া। কোনও শুভ সংবাদ বা যোগাযোগে উৎসাহিত। নতুন কোনও দ্রব্যলাভ কিংবা কোনও কিছু কেনাকাটা। টুকটাক আঘাত বা রক্তপাত যোগ বর্তমান। প্রেমপ্রীতির ক্ষেত্রে অযথা দুশ্চিন্তায় মন আচ্ছন্ন থাকবে এবং মতবিরোধের আশঙ্কা।

কি করলে একটু ভালো থাকবেন : সারাটা বছর হাজার কাজের মধ্যে সকাল থেকে রাতের মধ্যে প্রতিষ্ঠিত শনি মন্দিরে সাদা বাতাসা, সাদা ফুলের মালা আর যা মন চায় দক্ষিণা দিয়ে শনিদেবের পুজো দিলে সারা বছর অনেক দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবেন।

কি রঙের পোশাক পরবেন : হালকা লাল, গোলাপি, সাদা, উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক দেহমনকে আনন্দ আর অধিকাংশ কাজে সফলতা দেবে সম্মানের সঙ্গে। আরও ভালো হয় বাড়িঘর পাতিলেবু রং করলে।

বৃশ্চিক রাশি : কর্মক্ষেত্র উদ্বেগের মধ্যে দিয়ে এগিয়ে চলবে। শারীরিক আমেজ নষ্ট হবে। আর্থিক ব্যাপারে দুর্ভাবনা বর্তমান থাকবে। কোনও যোগাযোগে আশাহত। কোনও পরিকল্পনা বিলম্বিত। মানসিক চঞ্চলতা ও উত্তেজনা বৃদ্ধি। কোনও ঘটনায় মনোমালিন্যের সৃষ্টি। কোনও আত্মীয় কিংবা বন্ধুর গৃহে আতিথ্য গ্রহণ করবেন। কোনও উৎসাহবর্দ্ধক সংবাদ পাবেন। কারও সহায়তা উপকার করবে। কাজকর্মে কোনও ভুল হতে পারে। সামান্য আঘাত লাগতে পারে। প্রেমিক প্রেমিকাদের অভিমানজনিত অশান্তি দেখা দিলেও প্রীতির সম্পর্ক অটুট থাকবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার, সপ্তাহে দুদিন কুকুরকে মুরগি কিংবা খাসির কাঁচা বা রান্না করা এক টুকরো মাংস খেতে দিন। সারা বছরের অনেক বাধা বিপত্তি কাটবে। শারীরিক অস্বস্তি কাটবে। উটকো ঝামেলা যাবে। মনে অনেক স্বস্তি আসবে।

কি রঙের পোশাক পরবেন : সাংসারিক মানসিক কর্ম ও প্রতিষ্ঠা জীবনের ক্ষেত্রে হালকা লাল, হালকা হলুদ, হালকা আকাশি ও সাদা রঙের পোশাক কল্যাণকর। আকাশিটা বাদ দিয়ে বাড়ি-ঘরের ক্ষেত্রে ওই রংগুলির যে কোনওটি ব্যবহার করতে পারেন।

ধনু রাশি : সর্বাঙ্গীণ পরিবেশ থাকবে উদ্বেগপূর্ণ। সমস্ত কাজগুলোর পরিসমাপ্তি ঘটবে দুশ্চিন্তার মধ্যে দিয়ে। অযথা দুশ্চিন্তা মনকে ভারাক্রান্ত করে তুলবে। কর্মক্ষেত্র শান্তি দিতে পারবে না। শারীরিক দিক থেকে ম্যাজমেজে ভাব দেখা দেবে। বিবাদ বিতর্ক যতদূর সম্ভব এড়িয়ে চলুন। টুকটাক কিছু অর্থ হাতে আসবে। অপ্রত্যাশিত কোন যোগাযোগ। গুরু স্থানীয়দের সাথে মতবিরোধ। হওয়া কাজ আটকে থাকা এবং আত্মীয়য়ের গৃহে নিমন্ত্রিত হবেন। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তির মধ্যেও প্রণয়ান্তরিকতা বর্তমান থাকবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতিদিন নারায়ণ শিলায় একটা বোঁটা সমেত তুলসী, শিলা না থাকলে নারায়ণের ফটোয় শ্রীচরণে একটা তুলসী স্পর্শ করে খেয়ে নিতে পারেন অথবা রেখেও দিতে পারেন। এতে সংসার, প্রতিষ্ঠা, কর্ম থেকে সার্বিক অবস্থার ধীরে ধীরে অস্বস্তি তো কাটবেই, অশেষ কল্যাণও হবে।

কি রঙের পোশাক পরবেন : পোশাকের রং হলুদ, গোলাপি, হালকা লাল রাখতে চেষ্টা করুন। সবদিক দিয়ে অনেক স্বস্তিতে থাকবেন। বাড়ি ঘরের রং হলুদের উপর ভরসা করলে অর্থ সম্মান দুইই আসবে।

মকর রাশি : মানসিক উত্তেজনা ও ক্রোধ বৃদ্ধি পাবে। ভালো কথা শুনতে খারাপ লাগবে। মানসিক দিক থেকে চাপা গুমোটভাব বর্তমান থাকবে। শারীরিক দিক থেকে ম্যাজমেজে ভাব ও অস্বস্তিবোধ করবেন। কারও সাথে অযথা বাদানুবাদ ও কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে পড়বেন। প্রিয়জনের অপ্রীতি ভাজন হওয়া। কোনও প্রচেষ্টায় নৈরাশ্য। অকারণ ব্যয় বৃদ্ধি, কোনও কাজের দায়িত্বভার গ্রহণ এবং টুকটাক আঘাত ও মনের উপর চাপ বৃদ্ধি। কর্মক্ষেত্রে উদ্বেগ সৃষ্টি এবং আর্থিক অবস্থায় কিছুটা টান ধরবে। শুভকর্মে অর্থ ব্যয় হবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি সোমবার সকাল থেকে রাতের মধ্যে একটা সাদা পদ্ম, না পেলে (পাওয়া যায় কারণ প্রতিদিন দেখেছি ডেড বডিতে সাপ্লাই আছে) সাদা শাপলা ফুল একটা যে কোনও প্রতিষ্ঠিত শিবমন্দিরে স্পর্শ করে রেখে আসলেই হবে। এক বছর এ কাজটা করলে সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ হতে বাধ্য।

কি রঙের পোশাক পরবেন : একটু চেষ্টা করুন পোশাকের রংটা সবুজ, আকাশি, হালকা বা একটু গাঢ় হলুদের মধ্যে রাখতে। দেহমন কর্ম ও পারিবারিক ক্ষেত্রের অস্বস্তি অনেকটাই কাটবে। অধিকাংশ শুভ প্রচেষ্টায় সাফল্য আসবে। বাড়ি ঘরের রং হলুদ রাখলে ভালো হয়।

কুম্ভ রাশি : দিনের অধিকাংশ সময় সর্বাঙ্গীণ একটা অস্বস্তিকর মানসিক অবস্থার মধ্যে কাটবে। কর্মক্ষেত্র চলনসই। সামান্য আর্থিক টান থেকে যাবে। হঠাৎ কোনও ঘটনায় মনোমালিন্যের সৃষ্টি এবং কোনও কাজে বেরিয়ে অযথা ঘোরাঘুরি ও অর্থ ব্যয় হবে। শারীরিক আমেজ পাবেন না। ব্যয় বৃদ্ধি পাবে অতিমাত্রায়। কর্মক্ষেত্রে কারও সাথে বচসার সৃষ্টি হতে পারে। গৃহে পরিচিতের আগমন ঘটবে। প্রেমপ্রীতির ক্ষেত্র হতাশার সৃষ্টি করবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার যেকোনও হনুমান মন্দিরে নিখুঁত যে কোনও একটা সুমিষ্ট ফল আর যে কোনও রঙের সুগন্ধি ফুল দিয়ে প্রণাম করে আসুন। যা মন চায় দক্ষিণা দেবেন। সারা বছর কাজটা করতে পারলে সার্বিক অনেক বাধা বিপত্তির হাত থেকে রক্ষা পাবেন নিশ্চিত।

কি রঙের পোশাক পরবেন : আর্থিক মানসিক সাংসারিক কর্ম ও প্রতিষ্ঠাজীবনে সুন্দরভাবে কাটাতে আকাশি, সাদা, হালকা হলুদ, হালকা সবুজ রঙের পোশাক সর্বাঙ্গীণ অনেক স্বস্তি ও আনন্দ দেবে। বাড়ি ঘরের রং সাদার উপর রাখতে পারেন।

মীন রাশি : দিনটায় কিছু অর্থ ক্ষতি হবে। দূর স্বজনের জন্য দুশ্চিন্তা দেখা দিতে পারে। কর্মক্ষেত্র মোটামুটি শুভ থাকবে। মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হবে। কারও সাথে কথা কাটাকাটি ও মতবিরোধ জনিত অশান্তির সৃষ্টি হবে। গৃহে নতুন দ্রব্য আসবে। হঠাৎ নিমন্ত্রিত হতে পারেন। কর্মের উদ্দেশে বেরিয়ে কার্যনাশ ও অকারণ ভ্রমণ হতে পারে। দুর্ঘটনায় পায়ে আঘাত পেতে পারেন। প্রেমিক প্রেমিকাদের প্রেমে বিচ্ছেদ কিংবা মতবিরোধ দেখা দেবে। মানসিক অশান্তির মধ্যে দিনটা কাটবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনিবার সারাদিনের মধ্যে যেকোনও সময় একটা ভিখারিকে খেতে দিন। খাবারটা তৈরি করা, যাতে পেলেই খেতে পারে। যেমন রুটি সবজি, কচুরি, পাউরুটি বা মিষ্টি, এই জাতীয়। সঙ্গে দক্ষিণা কিছু পয়সা। সংসার ও প্রতিষ্ঠা জীবনের অনেক দুর্ভোগ অশান্তি থেকে মুক্তি পেয়ে যাবেন।

কি রঙের পোশাক পরবেন : সার্বিকভাবে নিজেকে সুন্দর ও আনন্দময় রাখতে সাদা আর হলুদের উপর পোশাক বেশি ব্যবহার করতে চেষ্টা করুন। এই রং দুটো অর্থ ও সম্মান বৃদ্ধি করবে। ওই দুটো রঙের যে কোনওটাই বাড়ি ঘরে ব্যবহার করতে পারেন।

আজকের সময়সূচী :

অমৃতযোগ : সকাল ৬টা ৮ মিনিট থেকে ৯টা ৩৩ মিনিটের মধ্যে। পুনরায় রাত্রি ৭টা ৩৫ মিনিট থেকে ৯টা ৪ মিনিটের মধ্যে।
মাহেন্দ্রযোগ : সকাল ৬টা ৮ মিনিটের মধ্যে। পুনরায় ১২টা ৫৭ মিনিট থেকে ১টা ৪৮ মিনিটের মধ্যে। পুনরায় রাত্রি ৬টা ৫০ মিনিট থেকে ৭টা ৩৫ মিনিটের মধ্যে। পুনরায় ১২টা ৩ মিনিট থেকে ৩টে ৩ মিনিটের মধ্যে।
বারবেলা : সকাল ১০টা ৫ মিনিট থেকে ১টা ১৬ মিনিটের মধ্যে।
কালরাত্রি : রাত্রি ১টা ৫ মিনিট থেকে ২টো ৩০ মিনিটের মধ্যে।

Show Full Article
nilkantho.in App