SciTech

বিখ্যাত সিরিজের চেনা চরিত্রের নাম পেল সরষের তেলের রংয়ের টিকটিকি

একদম নতুন এক টিকটিকি গোত্রীয় প্রাণির দেখা পাওয়া গেল। যে একটি নতুন নামও পেল। যে নামটি বিখ্যাত সিরিজের একটি চরিত্রের নামানুসারে।

একটি টিকটিকি গোত্রীয় প্রাণির দেখা পাওয়া গেল। এর আগে এমন কোনও প্রাণির দেখা পাওয়া যায়নি। ফলে এটা নতুন এক আবিষ্কার। পাহাড়ের অনেকটা উপরে যে ঘন জঙ্গল থাকে সেখানে এর দেখা পাওয়া গেছে।

মাউন্টেন হর্নড ড্রাগন নামে একপ্রকার টিকটিকি গোত্রীয় প্রাণির একটি নতুন ধরন হল এই নতুন প্রাণিটি। নজর কেড়েছে এর গায়ের রং। প্রাণিটির গায়ের রং সরষের তেলের মত।

নতুন প্রাণি যখন আবিষ্কার হয়েছে তখন তার একটি নতুন নামকরণও হয়েছে। বৈজ্ঞানিকরা এর নাম দিয়েছেন একান্থোসরা সাইরাক্স। এই নামেই রয়েছে সবচেয়ে বড় চমক।

একটি সিরিজ বিশ্বজুড়ে নাম করেছিল, হাউস অফ দ্যা ড্রাগন। সেই সিরিজে রিনাইরা টারগ্যারন নামে এক রানি ছিল। যে একটি ড্রাগনের পিঠে চেপে ঘুরে বেড়াত।‌ ড্রাগনটির নাম ছিল সাইরাক্স। সেই কাল্পনিক ড্রাগনের নামেই এই ড্রাগন ধর্মী টিকটিকির নামকরণ করা হয়েছে।

পশ্চিম থাইল্যান্ডের মি অং নামে পাহাড়ি জঙ্গলে এই নতুন প্রাণিটির দেখা পাওয়া গেছে। প্রাণিটি চেহারায় অন্য ড্রাগন প্রজাতির টিকটিকিদের চেয়ে ছোট। তবে তাদের গায়ের রং রীতিমত নজরকাড়া।

এই নতুন ড্রাগন প্রজাতির টিকটিকি আবিষ্কারের পর ড্রাগন প্রজাতির চেনা টিকটিকির সংখ্যা গিয়ে দাঁড়াল ২৩টি। এদিকে এই নতুন প্রাণির দেখা পাওয়ার পর থাইল্যান্ডের পাহাড়ি জঙ্গলের বাস্তুতন্ত্র, সেখানকার জীববৈচিত্র্য সম্বন্ধে আরও ভাল করে জানার সুযোগ পেলেন বিজ্ঞানীরা। খবরটি পিউপল ডট কম-এ প্রকাশিত হওয়ার পর অনেক সংবাদমাধ্যমেই প্রকাশিত হয়।

Show Full Article
nilkantho.in App