SciTech

গলাটা অন্যসব ডাইনোসরের থেকে আলাদা, আশ্চর্য ডাইনোসরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

এবার বিজ্ঞানীরা এমন এক ডাইনোসরের খোঁজ পেলেন যা এতদিনে পাওয়া অন্যসব ডাইনোসরের থেকে আলাদা। তাদের অন্যদের থেকে আলাদা করেছে তাদের গলা।

ডাইনোসর এমন এক প্রাণি যাকে নিয়ে মানুষর উৎসাহে কখনও ভাটা পড়েনা। ডাইনোসরের জীবাশ্মের খোঁজ সারা বিশ্বজুড়েই চলে। আর এভাবেই এমন এক ডাইনোসরের খোঁজ পাওয়া গেল যার গলা তাদের অন্যসব ডাইনোসরের থেকে আলাদা করেছে।

ডাইনোসরটি তৃণভোজী গোত্রের। তৃণভোজী গোত্রের ডাইনোসর নতুন নয়। এর আগেও বিশ্বের বিভিন্ন প্রান্তে এদের দেখা পাওয়া গিয়েছিল।

লম্বা গলার তৃণভোজী ডাইনোসরের জীবাশ্ম সবচেয়ে বেশি পাওয়া গিয়েছে চিনে। তবে এবার যে ডাইনোসরটি পাওয়া গেল তার গলা অস্বাভাবিক লম্বা। আরও পাওয়াও গেছে চিনে নয়, থাইল্যান্ডে।

এমন অস্বাভাবিক লম্বা গলার ডাইনোসর যে ছিল তা এতদিন জানা ছিলনা খোদ বিজ্ঞানীদেরও। তবে থাইল্যান্ডের কালাসিন প্রদেশে এই জীবাশ্ম উদ্ধারের পর জীবাশ্মবিদরা তা পরীক্ষা করে দেখেন ডাইনোসরগুলির গলা ৬৫ ফুট পর্যন্ত লম্বা হত।

যা এখনও পর্যন্ত খোঁজ পাওয়া সবচেয়ে লম্বা গলার ডাইনোসর। ১৫ কোটি বছর আগে এরা ওই অঞ্চলে ঘুরে বেড়াত বলে অনুমান বিশেষজ্ঞদের।

থাইল্যান্ডে এই লম্বা গলার ডাইনোসরের খোঁজ পাওয়ার পর তার নাম রাখা হয়েছে ইউরাগাসরাস কালাসিনেসিস। এটি থাইল্যান্ডের এমন এক জায়গা থেকে উদ্ধার হয়েছে যেখানে এর আগেও অনেক ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গিয়েছে।

তবে এই ডাইনোসরের খোঁজ মেলেনি। এই প্রথম তা পাওয়া গেল। বিবিসি সহ বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর তা রীতিমত আলোড়ন ফেলে দিয়েছে।

Show Full Article