World

বিদেশে পাওয়া ২ হাজার বছর পুরনো আংটিতে ভারত যোগের চিহ্ন

অন্য দেশে মাটি খুঁড়ে পাওয়া গেল কঙ্কাল। সঙ্গে পাওয়া গেল সোনার আংটি। আংটিতে পাওয়া গেল ভারত যোগ। নতুন ইতিহাস লিখল আবিষ্কার।

ভারতে নয়, ভারত থেকে অনেক দূরে মাটি খুঁড়ে পাওয়া গেছে ২টি আংটি। ২টিই সোনার। মাটি খুঁড়ে প্রথমে পাওয়া যায় মানুষ হাড়। সেই হাড়ে লেগেছিল আংটি ২টি।

আংটি ২টি উদ্ধারের পর প্রত্নতাত্ত্বিকরা তা খতিয়ে দেখতে গিয়ে দেখেন তার একটি আংটি সোনার। তাতে কোনও ডিজাইন নেই। কিন্তু অন্য আংটিতে কিছু লিপি নজর কাড়ে। ভাল করে পরীক্ষার পর গবেষকদের অনুমান তা ভারতীয় ব্রাহ্মীলিপি।

থাইল্যান্ডের ডন ইয়াই থং নামে একটি প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রে মাটি খুঁড়ে এই আংটি ও কঙ্কাল উদ্ধার করেছেন প্রত্নতাত্ত্বিকরা। পরীক্ষার পর জানা গেছে আংটির বয়স ২ হাজার বছরের আশপাশে।

২ হাজার বছর আগে ওই অঞ্চলে কারা বাস করতেন, কাদের আনাগোনা ছিল, তা উদ্ধার হওয়া প্রত্ন নিদর্শন থেকে ভাল করে জানার চেষ্টা করছেন গবেষকেরা। যা এখানকার প্রচলিত ইতিহাস বদলেও দিতে পারে।

এদিকে প্রশ্ন উঠছে ২ হাজার বছর আগে থাইল্যান্ডের মাটিতে ভারতের ব্রাহ্মীলিপিতে লেখা আংটি এল কোথা থেকে? তাহলে কি সে সময় এখান থেকে যাতায়াত ছিল? গবেষকদের একাংশের ধারনা এখান থেকে ব্যবসা করতে যাওয়া কোনও ব্যক্তির আঙুলে ওই আংটি ছিল।

পরে তাঁর সেখানে কোনওভাবে প্রয়াণ ঘটে। তাঁর হাতে থাকা আংটি তাই সেখানেই থেকে যায়। এদিকে ওই স্থান থেকে আরও কিছু উদ্ধার হয় কিনা তা জানতে খননকার্য বজায় রেখেছেন প্রত্নতাত্ত্বিকরা।

Show Full Article