World

মশা শূন্য দেশের তকমা হারিয়েছে আইসল্যান্ড, আর একটিমাত্র জায়গা রইল যেখানে মশা নেই

পৃথিবীর যে ২ জায়গায় মশা পাওয়া যেত না তার একটি নিজের তকমা হারিয়েছে। আইসল্যান্ডেও পাওয়া গেল মশা। পৃথিবীতে বাকি রইল একটিমাত্র জায়গা যেখানে মশা নেই।

মশা নেই এমন জায়গা পৃথিবীতে খুঁজে পাওয়া যায়না। তাবড় প্রথম বিশ্বের ঝাঁ চকচকে দেশ থেকে তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ, সর্বত্রই মশা দেখতে পাওয়া যায়। বিশ্বের মাত্র ২টি জায়গায় মশা পাওয়া যেত না। যার একটি ছিল আইসল্যান্ড। যে দেশ ছিল মশা মুক্ত।

এটা পৃথিবীর কাছে একটা জানার বিষয়ও ছিল।‌ সেই আইসল্যান্ডেও অবশেষে ঢুকে পড়েছে মশা। আইসল্যান্ডে মশা যে কখনও পাওয়া যেতে পারে সেটাই অনেকে বিশ্বাস করতেননা। সেটাও সম্ভব হল বিশ্ব উষ্ণায়নের হাত ধরে।

ফলে একটিমাত্র জায়গা বেঁচে রইল যেখানে মশা নেই। কিন্তু আইসল্যান্ডেও মশা পাওয়ার পর সে জায়গাও আর কতদিন মশা মুক্ত থাকতে পারে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

আইসল্যান্ডের কেজস নামে জায়গাটি একটি হিমবাহ উপত্যকা। সেখানেই স্ত্রী এবং পুরুষ মশার দেখা পাওয়া যায় গতবছর। তারপর থেকে আইসল্যান্ডে মশার দিকে নজর রেখেছিলেন বিশেষজ্ঞেরা। এখন আইসল্যান্ড আর মশা মুক্ত দেশ নয়।

পৃথিবীতে আর এমন কোনও দেশ রইল না যেখানে মশা নেই। কেবলমাত্র কুমেরু বা অ্যান্টার্কটিকা সেই বরফের রাজ্য হয়ে রইল যেখানে এখনও মশার দেখা পাওয়া যায়নি।

মনে করা হত আইসল্যান্ডে মশা না থাকার বড় কারণ ঠান্ডা। কিন্তু বিশ্ব উষ্ণায়নের আঁচ থেকে সেই শীতল রাষ্ট্রও রেহাই পায়নি। সেখানকার উষ্ণতার তারতম্যে গতবছর থেকে আইসল্যান্ডেও মশা আছে। ফলে বর্তমান পৃথিবীতে কুমেরুই একমাত্র স্থান যেখানে মশা নেই।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nilkantho.in app