টানটান সিনেমার মাঝপথে ফাঁকা হয়ে গেল সিনেমা হল, কারণ জানলে বিশ্বাস হবেনা
একটা রুদ্ধশ্বাস সিনেমা চলছিল প্রেক্ষাগৃহে। দর্শকও ভরা। সকলেই উপভোগ করছিলেন সিনেমাটি। কিন্তু সিনেমার মাঝপথেই ফাঁকা হয়ে গেল সিনেমা হল। কারণটা চমকে দিয়েছে গোটা বিশ্বকে।
সিনেমা হলে যখন কোনও টানটান সিনেমা চলে তখন দর্শকরা চোখের পলক ফেলার সুযোগ পান না। মনে হয় চোখের পলক ফেললেও দারুণ কিছু না দেখা থেকে যাবে। সেখানে হল থেকে বেরিয়ে যাওয়ার কথা তো স্বপ্নের অতীত।
এমনই একটি সিনেমা চলছিল। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমাটি চলছিল একটি মাল্টিপ্লেক্সে। হল ভর্তি। সিনেমাটি তখন মাঝপথে। কি হবে এরপর তা জানতে পর্দার দিকে অধীর আগ্রহে চেয়ে দর্শকরা। এমন সময় সিনেমা হলে একটা গন্ধ ছড়িয়ে পড়ে।
গন্ধটা যে কারও বাতকর্মের তা বুঝতে অসুবিধা হয়নি দর্শকদের। গন্ধটা অত্যন্ত তীব্র এবং অসহ্য দুর্গন্ধ ভরা। ফলে সে গন্ধ সহ্য করে সিনেমায় মনোযোগ দেওয়ার মত অবস্থায় দর্শকরা কেউ ছিলেননা। তাঁরা সিনেমা ফেলেই হল থেকে ছুটে বেরিয়ে যান।
সিনেমা পর্দায় যেমন চলে, চলছিল। আর দর্শকরা তখন হুড়োহুড়ি লাগিয়ে দেন কে আগে বার হবেন। এমনকি গন্ধ থেকে বাঁচতে এমন তাড়াহুড়ো করে তাঁরা হল ছাড়েন যে যে কোনও দুর্ঘটনাও ঘটতে পারত।
কিছুক্ষণ পর যে তাঁরা ফের হলে ঢুকবেন তাও সম্ভব হয়নি। কারণ গন্ধটা হল থেকে বেরিয়ে যায়নি। হলের কর্মীরাও ওই দুর্গন্ধ হল মুক্ত করে উঠতে পারেননি।
তবে কে এই বাতকর্মটি করেছিলেন তা জানতে পারা যায়নি। হল কর্তৃপক্ষও সিনেমার শো বাতিল করেনি। ফলে খরচ করে টিকিট কেটেও গন্ধ সহ্য করতে না পেরে একটা টানটান সিনেমা মাঝপথে ছেড়ে বেরিয়ে আসতে হয় দর্শকদের। ঘটনাটি ঘটেছে কলম্বিয়ার কার্তাজেনা শহরে।












