SciTech

সূর্যের সাধারণ আলো দিয়ে তৈরি হল লেজারের থেকে শক্তিশালী রশ্মি, বদলে যেতে পারে ভবিষ্যতের প্রযুক্তি

এতদিন যে কাজের জন্য শক্তিশালী লেজার প্রয়োজন বলে মনে করা হত, সেই কাজই এবার করে দেখাল রোজ আকাশ থেকে নেমে আসা সূর্যের আলো।

প্রতিদিন সকালে জানালা দিয়ে ঘরে ঢোকে যে আলো, গাছের পাতায় পড়ে যে আলো কিংবা রাস্তাঘাট আলোকিত করে যে সূর্যের আলো সেই অতি পরিচিত আলোই এবার ঢুকে পড়ল কোয়ান্টাম ফিজিক্সের এক বিস্ময়কর জগতে।

বিজ্ঞানীরা দেখিয়েছেন, লেজারের পরিবর্তে সরাসরি সূর্যের আলো ব্যবহার করেও কোয়ান্টাম জোড় তৈরি করা সম্ভব। শুধু তাত্ত্বিকভাবে নয়, বাস্তবেই সূর্যের আলো সংগ্রহ করে পরীক্ষাটি করা হয়েছে।

এই আবিষ্কার ভবিষ্যতে কোয়ান্টাম যোগাযোগ থেকে শুরু করে উপগ্রহের প্রযুক্তি, এমনকি কোয়ান্টাম কম্পিউটিংয়ের শক্তির প্রয়োজন কমানোর ক্ষেত্রেও নতুন পথ দেখাতে পারে বলে মনে করছেন গবেষকেরা।

পরীক্ষার সময় একটি বাড়ির জানালার কাছাকাছি আকারের লেন্স দিয়ে প্রথমে সূর্যের আলো সংগ্রহ করা হয়। এরপর সেই আলোকে কনসেনট্রেটর-এর সাহায্যে মানুষের চুলের কাছাকাছি প্রস্থের একটি অপটিক্যাল ফাইবারের মধ্যে পাঠানো হয়।

সেখান থেকে আলো পৌঁছে যায় ক্ষুদ্র এক স্ফটিকে। অর্থাৎ আকাশ থেকে ছড়িয়ে পড়া বিপুল সূর্যালোককে শেষ পর্যন্ত অত্যন্ত ক্ষুদ্র একটি আলোকীয় ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে সক্ষম হন বিজ্ঞানীরা।

গবেষকদের ধারনা, ভবিষ্যতে যদি সূর্যালোককে ব্যবহার করে প্রযুক্তিকে আরও উন্নত করা যায়, তাহলে কৃত্রিম উপগ্রহে থাকা সূর্যের আলো ব্যবহার করেই সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা তৈরির প্রয়োজনীয় রসদ তৈরি করা সম্ভব হতে পারে। ছোট হতে পারে কৃত্রিম উপগ্রহের আকার, কমতে পারে ওজন ও চালিকা শক্তির প্রয়োজন।

Show Full Article
nilkantho.in App