Horoscope

আজ দিনটা কেমন কাটবে ও শুভ সময়, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

আজ দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয় আর কি বর্জনীয়। দৈনিক রাশিফল, রাশি অনুযায়ী প্রতিকার ও দৈনিক সময়সূচী।

মেষ রাশি : বিচ্ছিন্ন ঘটনার সমন্বয়ে অধিকাংশ সময় মানসিক ভাবে বিব্রতবোধ করবেন। নিকট আত্মীয় কিংবা বন্ধুর ব্যবহার মনকে বিষাদাছন্ন করে তুলবে। কারও সাথে মনোমালিন্যের সৃষ্টি হবে। আর্থিক অনটন বর্তমান থাকবে। হঠাৎ কিছু অর্থ হাতে আসবে। অযথা শত্রু বৃদ্ধি। কোনও বন্ধু খারাপ খবর আনতে পারে। কর্মক্ষেত্র গতানুগতিক। পুলিশ কিংবা আইন সংক্রান্ত ঝামেলায় জড়াতে পারেন। কোনও দ্রব্য লাভ। আত্মীয় কিংবা বন্ধুর গৃহে হঠাৎ বেড়াতে যেতে পারেন। কুজন নিন্দা প্রচার করবে। প্রেমপ্রীতিরক্ষেত্রে মানসিক অশান্তি বর্তমান থাকবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি মঙ্গল ও শনিবার নিত্য পুজো হয় এমন হনুমান মন্দিরে একটা চাঁপা ফুল, না পেলে জবা আর সুমিষ্ট পাকা ফল যা মন চায় নিয়ে পুজো দিন, দেখবেন দারুণভাবে বিপদআপদ থেকে রক্ষা পাবেন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের দুর্ভোগও কাটবে অপ্রত্যাশিতভাবে।

কি রঙের পোশাক পরবেন : সারা বছর ভালো থাকতে যতটা সম্ভব হালকা লাল, গোলাপি, হালকা নীল বা আকাশি রঙের পোশাক ব্যবহার করতে পারেন। সাদাও চলবে। যে ঘর বেশি ব্যবহার করেন সে ঘরের বা বাড়ির রং উক্ত রঙের যে কোনও একটা করলে দেহ, মন সার্বিক ভালোই হবে।

বৃষ রাশি : দিনটা অতীত স্মৃতিচারণে কাটবে। সামান্য আয়বৃদ্ধি ও কর্মক্ষেত্রে সাময়িক কোনও যোগাযোগ সুফলদায়ক হবে। পারিবারিক শান্তি নষ্ট। কারও সাথে মনোমালিন্যের সৃষ্টি হবে। গৃহে দূর স্বজনের আগমন। কোনও ঘটনায় মনোতৃপ্তির অভাব। সম্মানহানি হতে পারে। প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। প্রেমপ্রীতিরক্ষেত্রে হতাশা ও মানসিক শান্তির অভাব বর্তমান থাকবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার আপনার মুখের এঁটো করা খাবার সারা দিনে একবার একটু কাককে খেতে দেবেন। গোটা বছরে আপনার দেহ মন সংসার ও প্রতিষ্ঠা জীবনে যে সব অসুবিধা ও ভোগান্তি বিব্রত করত, তার বহুলাংশেই নিবৃত্তি এনে আপনাকে অনেক স্বস্তি দেবে।

কি রঙের পোশাক পরবেন : সাদা, একেবারে উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক চলবে। বিশেষ করে সাদা রঙ দেহ মন সংসার প্রতিষ্ঠা ও যে কোনও শুভ কর্মের ক্ষেত্রে শুভপ্রদ। প্রচেষ্টায় সাফল্য ও মানসিক আনন্দ বাড়বে। বাড়ি ঘরের রং সাদা রাখলে একই ফল হবে।

মিথুন রাশি : মানসিক চাপ কিছুটা কমবে। কর্মক্ষেত্র উদ্বেগসূচক। আর্থিক ও আয় নিতান্ত চলনসই। আত্মীয়ের গৃহে আতিথ্যগ্রহণ ও কোথাও বেড়াতে যাবেন। কারও অনুরোধ রক্ষা ও কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। শরীর ও মনের শান্তি নষ্ট হবে। গৃহে আত্মীয়ের আগমন ঘটবে। গৃহে অশান্তির পরিবেশ গড়ে উঠবে। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তির মধ্যেও আন্তরিকতা বৃদ্ধি পাবে।

কি করলে একটু ভালো থাকবেন : একটা মহালক্ষ্মীর ফটো সংগ্রহ করে যে কোনও বৃহস্পতিবার থেকে পুজো শুরু করতে পারেন। পুজো বলতে প্রতিদিন স্নানের পর (খেয়ে বা না খেয়ে) দুটো ধূপকাঠি দিয়ে আরতি করে তিনবার স্পর্শ প্রণাম করবেন। একটু জল মিষ্টি দেবেন। কাজটা করতে পারলে সার্বিক অশেষ কল্যাণ হবে।

কি রঙের পোশাক পরবেন : হালকা আকাশি, হালকা সবুজ ও হালকা লাল পোশাক এই রাশির পক্ষে লাভদায়ক। সারাদিন, প্রতিদিন ব্যবহার করলে দিন কাটবে মানসিক স্বাচ্ছন্দ্যে। অধিকাংশ কাজে আসবে সাফল্য। স্বভাবসুলভ মনের অস্থিরতা কমবে। যতটা সম্ভব কালো, খয়েরি বা গাঢ় রঙের পোশাক ব্যবহার না করাই ভালো।

কর্কট রাশি : মানসিক দুশ্চিন্তা বাড়লেও পূর্বের তুলনায় আয় ও যোগাযোগ বাড়বে। অপ্রত্যাশিত ভাবে কিছু অর্থ হাতে আসবে। কারও সাথে অযথা কথা কাটাকাটির সৃষ্টি হবে। পারিবারিক ব্যাপারে অশান্তির সৃষ্টি হবে। কোনও উৎসাহবর্দ্ধক সংবাদ পাবেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে।

Rashifal App

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শুক্রবার কোনও মহিলা ভিখারিকে যে কোনও একটা ফল আর যা মন চায় কিছু পয়সা দেবেন। চেষ্টা করবেন সারা বছরে একটা শুক্রবার যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে কর্মজীবন, সংসার ও প্রতিষ্ঠা জীবনে চলার পথের বাধা, অস্বস্তির হাত থেকে বহুলাংশে মুক্তি পাবেন।

কি রঙের পোশাক পরবেন : কালো, খয়েরি এবং যে কোনও গাঢ় রঙের পোশাক একেবারে বর্জন করলে ভালো হয়। অন্য কোনও হালকা রঙের পোশাক চলবে। সবচেয়ে ভালো হয় সাদা আর খুব হালকা হলুদ পরলে। মিষ্টি আকাশিও পরতে পারেন। এগুলি সব সাফল্য ও আনন্দের এই রাশির পক্ষে। বাড়ির রঙের যে কোনওটা করা যেতে পারে অসুবিধা না থাকলে।

সিংহ রাশি : মানসিক দুশ্চিন্তা ও দুর্ভাবনা বৃদ্ধি পেলেও মানসিক প্রফুল্লতায় দিনের অধিকাংশ অতিবাহিত হবে। কর্ম ও আর্থিক ক্ষেত্র থাকবে চলনসই। দেহ সাময়িক আমেজ নষ্ট করবে। কয়েকজন মিলে কোথাও বেড়াতে যাবেন। বন্ধুসঙ্গ প্রীতি বৃদ্ধি। সাদা দ্রব্য লাভ ও নতুন কিছু কেনাকাটা হবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে অভিমানজনিত অশান্তি দেখা দিলেও আন্তরিকতার অভাব হবে না।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতিদিন সকাল থেকে সারাদিনের মধ্যে যখন সময় পাবেন, যে কোনও কুকুরকে যে কোনও খাবার একটু খেতে দিন। চেষ্টা করবেন একটা দিন যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে দেহমনে অস্বস্তি আসবে না। সারা বছরে অনেক বাধা দুর্গতির হাত থেকে রক্ষা পাবেন।

কি রঙের পোশাক পরবেন : লাল, গোলাপি, হলুদ, বাসন্তী রঙের পোশাক এই রাশির জন্য শুভ। শুভ প্রচেষ্টায় সাফল্য ও দেহমনের আনন্দদায়ক হবে। বাড়ি বা ঘরের জন্য এর যে কোনও একটা রং ব্যবহার করতে পারেন।

কন্যা রাশি : অভাবনীয় কোনও যোগাযোগ কর্ম কিংবা আর্থিক উন্নতির সহায়ক হতে পারে। তবে মাঝে মাঝে মনের দুর্বলতা পেয়ে বসবে। শারীরিক ম্যাজমেজে ভাব দেখা দেবে। কোনও সুসংবাদ পাবেন। আত্মীয় কিংবা বন্ধুর বাড়ি বেড়াতে যাবেন। কারও সাথে মতবিরোধজনিত অশান্তি। প্রিয়জনের জন্য দুশ্চিন্তা দেখা দিতে পারে। দেবালয় ভ্রমণ হতে পারে। টুকটাক আঘাত প্রাপ্তির যোগ। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তি ও আন্তরিকতা উভয়ই বর্তমান থাকবে।

কি করলে একটু ভালো থাকবেন : সম্ভব হলে প্রতি শনিবার নটা সাদা ফুল (টগর বাদে) আর কলা বাদে একটা ফল যে কোনও প্রতিষ্ঠিত কালীমন্দিরে সকাল থেকে রাতের মধ্যে যখন সময় পাবেন, দক্ষিণা সমেত দিয়ে চলে আসুন। কাজটা সমানে করতে থাকুন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ তো হবেই, দেহমনের অনেক স্বস্তি আসবে।

কি রঙের পোশাক পরবেন : কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হালকা আকাশি, হালকা সবুজ, হালকা হলুদ আর সাদা পোশাক অত্যন্ত শুভদায়ক। বাড়িঘরের রঙের মধ্যে থেকে একটা পছন্দ করতে পারেন।

তুলা রাশি : মানসিক দিক থেকে চাপা একটা দুশ্চিন্তা বর্তমান থাকলেও দিনটা মোটামুটি আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। আয়ের ক্ষেত্র হতাশা সৃষ্টি করবে। ব্যয় বাড়বে প্রবল। কর্মক্ষেত্র গতানুগতিক। টুকটাক অর্থ হাতে আসবে। কোনও শুভ কর্মানুষ্ঠানে অংশগ্রহণ। কোনও প্রীতিবর্দ্ধক সংবাদলাভ। গৃহে আত্মীয়ের আগমন। নতুন বন্ধু লাভ কিংবা নতুন কোনও পরিচয়। শুভকর্মে অর্থ ব্যয়। নতুন কিছু কেনাকাটা এবং আত্মীয় কিংবা বন্ধুর গৃহে বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের দিনটা মোটামুটি নৈরাশ্যবর্দ্ধক বলা চলে।

কি করলে একটু ভালো থাকবেন : সারাটা বছর হাজার কাজের মধ্যে সকাল থেকে রাতের মধ্যে প্রতিষ্ঠিত শনি মন্দিরে সাদা বাতাসা, সাদা ফুলের মালা আর যা মন চায় দক্ষিণা দিয়ে শনিদেবের পুজো দিলে সারা বছর অনেক দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবেন।

কি রঙের পোশাক পরবেন : হালকা লাল, গোলাপি, সাদা, উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক দেহমনকে আনন্দ আর অধিকাংশ কাজে সফলতা দেবে সম্মানের সঙ্গে। আরও ভালো হয় বাড়িঘর পাতিলেবু রং করলে।

বৃশ্চিক রাশি : কোনও ব্যাপারে মনটা ভারাক্রান্ত হয়ে থাকবে। কোনও ব্যাপারেই স্থির সিদ্ধান্তে আসতে পারছেন না – মানসিক অবস্থা সেরকম পর্যায়ে যেতে পারে। কর্মক্ষেত্র রসিকতা করবে। আয় হতাশার সৃষ্টি করবে অথচ ব্যয় চাপ সামলানো দায়। ছোট কোনও ঘটনা মানসিক শান্তির অন্তরায় হবে। গৃহে আত্মীয়ের আগমন। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ। কারও সাথে মনোমালিন্যের সৃষ্টি। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও প্রীতি বজায় রাখতে হবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার, সপ্তাহে দুদিন কুকুরকে মুরগি কিংবা খাসির কাঁচা বা রান্না করা এক টুকরো মাংস খেতে দিন। সারা বছরের অনেক বাধা বিপত্তি কাটবে। শারীরিক অস্বস্তি কাটবে। উটকো ঝামেলা যাবে। মনে অনেক স্বস্তি আসবে।

কি রঙের পোশাক পরবেন : সাংসারিক মানসিক কর্ম ও প্রতিষ্ঠা জীবনের ক্ষেত্রে হালকা লাল, হালকা হলুদ, হালকা আকাশি ও সাদা রঙের পোশাক কল্যাণকর। আকাশিটা বাদ দিয়ে বাড়ি-ঘরের ক্ষেত্রে ওই রংগুলির যে কোনওটি ব্যবহার করতে পারেন।

ধনু রাশি : মোটামুটি আনন্দের মধ্যেই দিনের অধিকাংশ সময় অতিবাহিত হবে। কর্মক্ষেত্র থাকবে দুশ্চিন্তাপূর্ণ। টুকটাক কিছু অর্থাগমের পক্ষে দিনটা অনুকূল হলেও হুটপাট কিছু অর্থ ব্যয় হবে। গৃহে আত্মীয়ের আগমন। অযাচিত অর্থ কিংবা দ্রব্য লাভ। কোথাও নিমন্ত্রণ রক্ষা। কোনও দেবালয় ভ্রমণ। কোনও গুণী ব্যক্তির সান্নিধ্য লাভ। বয়স্কের অপ্রীতিভাজন হওয়া। অনিচ্ছা সত্ত্বেও কারও কোনও অনুরোধ রক্ষা করতে হবে। শুভকর্মে অর্থ ব্যয় হবে। প্রেমিক প্রেমিকাদের মানসিক চাপ থাকলেও প্রফুল্লতার মধ্য দিয়ে দিনটা অতিবাহিত হবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতিদিন নারায়ণ শিলায় একটা বোঁটা সমেত তুলসী, শিলা না থাকলে নারায়ণের ফটোয় শ্রীচরণে একটা তুলসী স্পর্শ করে খেয়ে নিতে পারেন অথবা রেখেও দিতে পারেন। এতে সংসার, প্রতিষ্ঠা, কর্ম থেকে সার্বিক অবস্থার ধীরে ধীরে অস্বস্তি তো কাটবেই, অশেষ কল্যাণও হবে।

কি রঙের পোশাক পরবেন : পোশাকের রং হলুদ, গোলাপি, হালকা লাল রাখতে চেষ্টা করুন। সবদিক দিয়ে অনেক স্বস্তিতে থাকবেন। বাড়ি ঘরের রং হলুদের উপর ভরসা করলে অর্থ সম্মান দুইই আসবে।

মকর রাশি : দ্বিধা ও দ্বন্দ্বপূর্ণ মানসিক অবস্থার মধ্যে দিয়ে দিনের অধিকাংশ সময় অতিবাহিত হবে। কোনও কাজেই তেমন কোনও আমেজ পাবেন না। অতীত স্মৃতি মনকে অহরহ বিব্রত করবে। কর্মক্ষেত্র আশাভঙ্গ করবে। আয়ের ক্ষেত্র চলনসই, তবে ব্যয় বাড়বে প্রবল। প্রিয়জন ও বন্ধুসঙ্গ আনন্দ বৃদ্ধি করবে। অযথা মনোমালিন্য ও বচসার সৃষ্টি। গৃহে আত্মীয় কিংবা বন্ধুর আগমন। কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ। শুভ সংবাদ কিংবা বিলাস দ্রব্যলাভ এবং কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের মানসিক চাপ বৃদ্ধি এবং অভিমান জনিত অশান্তি ভোগের আশঙ্কা।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি সোমবার সকাল থেকে রাতের মধ্যে একটা সাদা পদ্ম, না পেলে (পাওয়া যায় কারণ প্রতিদিন দেখেছি ডেড বডিতে সাপ্লাই আছে) সাদা শাপলা ফুল একটা যে কোনও প্রতিষ্ঠিত শিবমন্দিরে স্পর্শ করে রেখে আসলেই হবে। এক বছর এ কাজটা করলে সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ হতে বাধ্য।

কি রঙের পোশাক পরবেন : একটু চেষ্টা করুন পোশাকের রংটা সবুজ, আকাশি, হালকা বা একটু গাঢ় হলুদের মধ্যে রাখতে। দেহমন কর্ম ও পারিবারিক ক্ষেত্রের অস্বস্তি অনেকটাই কাটবে। অধিকাংশ শুভ প্রচেষ্টায় সাফল্য আসবে। বাড়ি ঘরের রং হলুদ রাখলে ভালো হয়।

কুম্ভ রাশি : কর্মক্ষেত্র সম্পর্কে সামান্য দুর্ভাবনা বর্তমান থাকলেও টুকটাক অর্থাগমের পক্ষে দিনটা অনুকূলে। তবে দিনের অধিকাংশ সময় মানসিক বিষণ্ণতার মধ্যে দিয়ে অতিবাহিত হবে। কোনও ব্যাপারে মনের উপর চাপ বৃদ্ধি বা মানসিক আঘাত, কারও অনুরোধ রক্ষা, বন্ধুসঙ্গ প্রীতিবৃদ্ধি এবং কোনও আত্মীয় কিংবা বন্ধুর গৃহে বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের প্রেমে মানসিক অশান্তি ও ভুল বোঝাবুঝি দেখা দেবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার যেকোনও হনুমান মন্দিরে নিখুঁত যে কোনও একটা সুমিষ্ট ফল আর যে কোনও রঙের সুগন্ধি ফুল দিয়ে প্রণাম করে আসুন। যা মন চায় দক্ষিণা দেবেন। সারা বছর কাজটা করতে পারলে সার্বিক অনেক বাধা বিপত্তির হাত থেকে রক্ষা পাবেন নিশ্চিত।

কি রঙের পোশাক পরবেন : আর্থিক মানসিক সাংসারিক কর্ম ও প্রতিষ্ঠাজীবনে সুন্দরভাবে কাটাতে আকাশি, সাদা, হালকা হলুদ, হালকা সবুজ রঙের পোশাক সর্বাঙ্গীণ অনেক স্বস্তি ও আনন্দ দেবে। বাড়ি ঘরের রং সাদার উপর রাখতে পারেন।

মীন রাশি : দিনটা আনন্দের মধ্যেই কাটবে। অযাচিত কিছু অর্থ পাবেন। দ্রব্যলাভ যোগও বর্তমান। কর্মক্ষেত্র সম্পর্কে দুশ্চিন্তা বর্তমান থাকলেও সামান্য অর্থাগমের পক্ষে অনুকূল। সামান্য কারণে সাময়িক কোনও ঘটনা বা কথা মনের উপর আঘাত আনতে পারে। কারও অনুরোধ রক্ষা, দেবালয় ভ্রমণ এবং কাছাকাছি কোনও বন্ধু কিংবা আত্মীয়ের গৃহে বেড়াতে যাবেন। প্রেম প্রীতির ক্ষেত্রে মানসিক শান্তি নষ্ট হলেও স্নেহ ও প্রীতি বৃদ্ধি পাবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনিবার সারাদিনের মধ্যে যেকোনও সময় একটা ভিখারিকে খেতে দিন। খাবারটা তৈরি করা, যাতে পেলেই খেতে পারে। যেমন রুটি সবজি, কচুরি, পাউরুটি বা মিষ্টি, এই জাতীয়। সঙ্গে দক্ষিণা কিছু পয়সা। সংসার ও প্রতিষ্ঠা জীবনের অনেক দুর্ভোগ অশান্তি থেকে মুক্তি পেয়ে যাবেন।

কি রঙের পোশাক পরবেন : সার্বিকভাবে নিজেকে সুন্দর ও আনন্দময় রাখতে সাদা আর হলুদের উপর পোশাক বেশি ব্যবহার করতে চেষ্টা করুন। এই রং দুটো অর্থ ও সম্মান বৃদ্ধি করবে। ওই দুটো রঙের যে কোনওটাই বাড়ি ঘরে ব্যবহার করতে পারেন।

আজকের সময়সূচী :

অমৃতযোগ : সকাল ৭টা ৫২ মিনিট থেকে ১০টা ২২ মিনিটের মধ্যে। পুনরায় ১২টা ৫১ মিনিট থেকে ২টো ৩১ মিনিটের মধ্যে। পুনরায় ৩টে ২২ মিনিট থেকে ৫টা ১ মিনিটের মধ্যে। পুনরায় রাত্রি ৬টা ৩৮ মিনিটের মধ্যে। পুনরায় রাত্রি ৮টা ৫৬ মিনিট থেকে ১১টা ১৩ মিনিটের মধ্যে। পুনরায় ১টা ৩২ মিনিট থেকে ৩টে ৪ মিনিটের মধ্যে।
বারবেলা : সকাল ৬টা ৫৬ মিনিট থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে। পুনরায় ১টা ১০ মিনিট থেকে ২টো ৪৪ মিনিটের মধ্যে।
কালরাত্রি : রাত্রি ৭টা ১৮ মিনিট থেকে ৮টা ৪৪ মিনিটের মধ্যে।

Show Full Article