Horoscope

আজ দিনটা কেমন কাটবে ও শুভ সময়, শনিবার, ২২ অগাস্ট, ২০২৬

আজ দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয় আর কি বর্জনীয়। দৈনিক রাশিফল, রাশি অনুযায়ী প্রতিকার ও দৈনিক সময়সূচী।

মেষ রাশি : পারিবারিক, আর্থিক ও কর্মক্ষেত্রের ব্যাপারে প্রবল মানসিক উদ্বেগ বর্তমান থাকবে। কোনও যোগাযোগ এসেও নষ্ট হয়ে যাবে। কারও অপ্রীতিভাজন হবেন। মনোমালিন্যের সৃষ্টি হবে। কোনও পরিচিত বয়স্কের কাছ থেকে সাহায্য ও জরুরী ব্যাপারে পরামর্শ নিতে হতে পারে। আয়ের চেয়ে ব্যয় বাড়বে। কারও অনুরোধ অনিচ্ছা সত্ত্বেও রাখতে হবে। শারীরিক ম্যাজমেজে ভাব দেখা দেবে। কোথাও বেড়াতে যাবেন। প্রেমপ্রীতিরক্ষেত্রে অযথা ভুল বোঝাবুঝি ও অশান্তি দেখা দেবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি মঙ্গল ও শনিবার নিত্য পুজো হয় এমন হনুমান মন্দিরে একটা চাঁপা ফুল, না পেলে জবা আর সুমিষ্ট পাকা ফল যা মন চায় নিয়ে পুজো দিন, দেখবেন দারুণভাবে বিপদআপদ থেকে রক্ষা পাবেন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের দুর্ভোগও কাটবে অপ্রত্যাশিতভাবে।

কি রঙের পোশাক পরবেন : সারা বছর ভালো থাকতে যতটা সম্ভব হালকা লাল, গোলাপি, হালকা নীল বা আকাশি রঙের পোশাক ব্যবহার করতে পারেন। সাদাও চলবে। যে ঘর বেশি ব্যবহার করেন সে ঘরের বা বাড়ির রং উক্ত রঙের যে কোনও একটা করলে দেহ, মন সার্বিক ভালোই হবে।

বৃষ রাশি : দিনের প্রথমভাগ আনন্দের মধ্যে কাটলেও শেষভাগ দুশ্চিন্তা ও উদ্বেগবহ। কোনও কাজ শেষ ভাগে পণ্ড হয়ে যেতে পারে। শরীর আমেজ নষ্ট করবে। হঠাৎ কোনও সুসংবাদ পাবেন। সামান্য কোনও ব্যাপার ভাবিয়ে তুলবে। কোনও গুণের জন্য সমাদৃত হবেন। শুভকর্মে অর্থ ব্যয় হবে। আর্থিক দুশ্চিন্তা থাকবে তবে প্রয়োজন মিটে যাবে। কর্মক্ষেত্র উদ্বেগের তবে নতুন যোগাযোগ আসবে। কোনও ব্যক্তির কাজ আপনার বিরুদ্ধ বলে মনে হবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে দিনটা আনন্দদায়ক।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার আপনার মুখের এঁটো করা খাবার সারা দিনে একবার একটু কাককে খেতে দেবেন। গোটা বছরে আপনার দেহ মন সংসার ও প্রতিষ্ঠা জীবনে যে সব অসুবিধা ও ভোগান্তি বিব্রত করত, তার বহুলাংশেই নিবৃত্তি এনে আপনাকে অনেক স্বস্তি দেবে।

কি রঙের পোশাক পরবেন : সাদা, একেবারে উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক চলবে। বিশেষ করে সাদা রঙ দেহ মন সংসার প্রতিষ্ঠা ও যে কোনও শুভ কর্মের ক্ষেত্রে শুভপ্রদ। প্রচেষ্টায় সাফল্য ও মানসিক আনন্দ বাড়বে। বাড়ি ঘরের রং সাদা রাখলে একই ফল হবে।

মিথুন রাশি : পারিবারিক, মানসিক, আর্থিক – এককথায় সর্বাঙ্গীণ দিক থেকে দিনটা নৈরাশ্যের সৃষ্টি করবে। নতুন কোনও যোগাযোগ আসবে, তবে সাফল্য দায়ক হবে না। কারও সাথে অযথা মতবিরোধ জনিত অশান্তি। কাছাকাছি কোথাও ভ্রমণ। কারও অনুরোধ রক্ষা করতে হবে। প্রেমপ্রীতির ক্ষেত্র চলনসই।

কি করলে একটু ভালো থাকবেন : একটা মহালক্ষ্মীর ফটো সংগ্রহ করে যে কোনও বৃহস্পতিবার থেকে পুজো শুরু করতে পারেন। পুজো বলতে প্রতিদিন স্নানের পর (খেয়ে বা না খেয়ে) দুটো ধূপকাঠি দিয়ে আরতি করে তিনবার স্পর্শ প্রণাম করবেন। একটু জল মিষ্টি দেবেন। কাজটা করতে পারলে সার্বিক অশেষ কল্যাণ হবে।

কি রঙের পোশাক পরবেন : হালকা আকাশি, হালকা সবুজ ও হালকা লাল পোশাক এই রাশির পক্ষে লাভদায়ক। সারাদিন, প্রতিদিন ব্যবহার করলে দিন কাটবে মানসিক স্বাচ্ছন্দ্যে। অধিকাংশ কাজে আসবে সাফল্য। স্বভাবসুলভ মনের অস্থিরতা কমবে। যতটা সম্ভব কালো, খয়েরি বা গাঢ় রঙের পোশাক ব্যবহার না করাই ভালো।

কর্কট রাশি : কর্মক্ষেত্র সম্পর্কে দুর্ভাবনা বর্তমান থাকলেও আয় বৃদ্ধি এবং অপ্রত্যাশিত অর্থলাভ হবে। মানসিক চঞ্চলতা ও দুশ্চিন্তা থাকবে পূর্ণ মাত্রায়। কোনও গুণী ব্যক্তির সহায়তা লাভ। কোনও আনন্দদায়ক সংবাদ লাভ। নতুন দ্রব্য কেনাকাটা। কোনও নতুন যোগাযোগ উৎসাহিত করবে। অযথা কারণে কারও সাথে মনোমালিন্যের সৃষ্টি হবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে আনন্দ ও প্রীতি বৃদ্ধি পাবে।

Rashifal App

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শুক্রবার কোনও মহিলা ভিখারিকে যে কোনও একটা ফল আর যা মন চায় কিছু পয়সা দেবেন। চেষ্টা করবেন সারা বছরে একটা শুক্রবার যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে কর্মজীবন, সংসার ও প্রতিষ্ঠা জীবনে চলার পথের বাধা, অস্বস্তির হাত থেকে বহুলাংশে মুক্তি পাবেন।

কি রঙের পোশাক পরবেন : কালো, খয়েরি এবং যে কোনও গাঢ় রঙের পোশাক একেবারে বর্জন করলে ভালো হয়। অন্য কোনও হালকা রঙের পোশাক চলবে। সবচেয়ে ভালো হয় সাদা আর খুব হালকা হলুদ পরলে। মিষ্টি আকাশিও পরতে পারেন। এগুলি সব সাফল্য ও আনন্দের এই রাশির পক্ষে। বাড়ির রঙের যে কোনওটা করা যেতে পারে অসুবিধা না থাকলে।

সিংহ রাশি : মোটামুটি অস্বস্তিকর পরিবেশের মধ্যেও দিনটা আনন্দবর্দ্ধক। কোনও সংবাদ কিংবা যোগাযোগ সার্থক রূপ নিতে পারে। মনের উপর চাপ থাকবে প্রবল। মানসিক উত্তেজনার জন্য কোনও বিবাদে লিপ্ত হতে পারেন। কোনও কাজের জন্য সম্মান লাভ। সামান্য অর্থ হাতে আসবে। কোনও গুণী ব্যক্তির সহায়তা লাভ। কারও বিশেষ অনুরোধ রক্ষা করতে হবে। দেবালয় ভ্রমণ যোগ। অসংযত কথাবার্তা ও খেয়ালি মনোভাব ক্ষতি করতে পারে। প্রেমিক প্রেমিকাদের ভুলবোঝাবুঝি ও সাময়িক উত্তেজনায় বিচ্ছেদ আসতে পারে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতিদিন সকাল থেকে সারাদিনের মধ্যে যখন সময় পাবেন, যে কোনও কুকুরকে যে কোনও খাবার একটু খেতে দিন। চেষ্টা করবেন একটা দিন যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে দেহমনে অস্বস্তি আসবে না। সারা বছরে অনেক বাধা দুর্গতির হাত থেকে রক্ষা পাবেন।

কি রঙের পোশাক পরবেন : লাল, গোলাপি, হলুদ, বাসন্তী রঙের পোশাক এই রাশির জন্য শুভ। শুভ প্রচেষ্টায় সাফল্য ও দেহমনের আনন্দদায়ক হবে। বাড়ি বা ঘরের জন্য এর যে কোনও একটা রং ব্যবহার করতে পারেন।

কন্যা রাশি : কর্মক্ষেত্রে নৈরাশ্যের মধ্যেও আশার আলোকপাত হতে পারে। নতুন কোনও সমস্যার জন্য তৈরি থাকুন। আয়ের ক্ষেত্র পূর্বের তুলনায় আশাপ্রদ। টুকটাক অর্থাগম অব্যাহত থাকবে। সাংসারিক ব্যাপারে অশান্তি সৃষ্টি। মানসিক অশান্তি বৃদ্ধি। শারীরিক অস্বস্তি। কোনও ঝামেলা বা সমস্যার সম্মুখীন হতে পারেন। কোনও গুণের জন্য সম্মানিত। বয়স্কের উপদেশে উপকৃত। কোনও গুণী ব্যক্তির সান্নিধ্যলাভ। কোনও ধর্মালোচনায় অংশগ্রহণ এবং অনিচ্ছা সত্ত্বেও কারও অনুরোধ রক্ষা করতে হবে। প্রেমিক প্রেমিকাদের অভিমানজনিত সাময়িক অশান্তি দেখা দিলেও আন্তরিকতার অভাব হবে না।

কি করলে একটু ভালো থাকবেন : সম্ভব হলে প্রতি শনিবার নটা সাদা ফুল (টগর বাদে) আর কলা বাদে একটা ফল যে কোনও প্রতিষ্ঠিত কালীমন্দিরে সকাল থেকে রাতের মধ্যে যখন সময় পাবেন, দক্ষিণা সমেত দিয়ে চলে আসুন। কাজটা সমানে করতে থাকুন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ তো হবেই, দেহমনের অনেক স্বস্তি আসবে।

কি রঙের পোশাক পরবেন : কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হালকা আকাশি, হালকা সবুজ, হালকা হলুদ আর সাদা পোশাক অত্যন্ত শুভদায়ক। বাড়িঘরের রঙের মধ্যে থেকে একটা পছন্দ করতে পারেন।

তুলা রাশি : দিনটা আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ উৎসাহিত করবে। পূর্বের তুলনায় আয় একটু বাড়বে। কোনও সুখবর পাবেন। অপ্রত্যাশিত অর্থলাভ। মানসিক আমেজ নষ্ট ও চঞ্চলতা বৃদ্ধি। অযথা সমালোচনার সম্মুখীন হবেন। গৃহে অশান্তিকর পরিবেশ সৃষ্টি। শারীরিক ম্যাজমেজে ভাব সৃষ্টি। কোনও পিতৃস্থানীয়ের সহায়তা লাভ ও দেবালয় ভ্রমণ যোগ। প্রেমপ্রীতির ক্ষেত্রে এ দিনটা মানসিক প্রফুল্লতার মধ্যে দিয়ে অতিবাহিত হবে।

কি করলে একটু ভালো থাকবেন : সারাটা বছর হাজার কাজের মধ্যে সকাল থেকে রাতের মধ্যে প্রতিষ্ঠিত শনি মন্দিরে সাদা বাতাসা, সাদা ফুলের মালা আর যা মন চায় দক্ষিণা দিয়ে শনিদেবের পুজো দিলে সারা বছর অনেক দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবেন।

কি রঙের পোশাক পরবেন : হালকা লাল, গোলাপি, সাদা, উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক দেহমনকে আনন্দ আর অধিকাংশ কাজে সফলতা দেবে সম্মানের সঙ্গে। আরও ভালো হয় বাড়িঘর পাতিলেবু রং করলে।

বৃশ্চিক রাশি : কর্মক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ আলোকপাত করবে। হঠাৎ কোনও ঝামেলা দেখা দিতে পারে। মানসিক দুশ্চিন্তা ও চঞ্চলতা বাড়বে অতিমাত্রায়। সামান্য আর্থিক উন্নতি হবে। শারীরিক অবস্থা তেমন সুবিধার নয়। কোনও দ্রব্য কিংবা আর্থিক ক্ষতির সম্ভাবনা। অযথা কারও সমালোচনার সম্মুখীন হতে পারেন। কোন হিতৈষীর সহায়তা উপকার করবে। কোথাও নিমন্ত্রিত হবেন। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের মধ্যে অকারণ কথা কাটাকাটি ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার, সপ্তাহে দুদিন কুকুরকে মুরগি কিংবা খাসির কাঁচা বা রান্না করা এক টুকরো মাংস খেতে দিন। সারা বছরের অনেক বাধা বিপত্তি কাটবে। শারীরিক অস্বস্তি কাটবে। উটকো ঝামেলা যাবে। মনে অনেক স্বস্তি আসবে।

কি রঙের পোশাক পরবেন : সাংসারিক মানসিক কর্ম ও প্রতিষ্ঠা জীবনের ক্ষেত্রে হালকা লাল, হালকা হলুদ, হালকা আকাশি ও সাদা রঙের পোশাক কল্যাণকর। আকাশিটা বাদ দিয়ে বাড়ি-ঘরের ক্ষেত্রে ওই রংগুলির যে কোনওটি ব্যবহার করতে পারেন।

ধনু রাশি : কর্মক্ষেত্রে নতুন সমস্যা দেখা দিতে পারে। তবে নতুন কোনও যোগাযোগ উৎসাহিত করবে। আয়ের ক্ষেত্র পূর্বের তুলনায় কিছুটা উন্নত। সাধারণ আয় ছাড়াও টুকটাক কিছু অর্থাগম হবে। কোনও বয়স্কের সহায়তা লাভ। কোনও আনন্দদায়ক সংবাদ লাভ। নতুন কিছু কেনাকাটা। অযাচিত কোনও দ্রব্য লাভ এবং নিজ গুণে প্রশংসিত হবেন। শারীরিক দিক থেকে কিছুটা বিব্রত বোধ করবেন। মানসিক চাপ থাকবে। প্রেমিক প্রেমিকাদের দিনটা আনন্দের মধ্যেই অতিবাহিত হবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতিদিন নারায়ণ শিলায় একটা বোঁটা সমেত তুলসী, শিলা না থাকলে নারায়ণের ফটোয় শ্রীচরণে একটা তুলসী স্পর্শ করে খেয়ে নিতে পারেন অথবা রেখেও দিতে পারেন। এতে সংসার, প্রতিষ্ঠা, কর্ম থেকে সার্বিক অবস্থার ধীরে ধীরে অস্বস্তি তো কাটবেই, অশেষ কল্যাণও হবে।

কি রঙের পোশাক পরবেন : পোশাকের রং হলুদ, গোলাপি, হালকা লাল রাখতে চেষ্টা করুন। সবদিক দিয়ে অনেক স্বস্তিতে থাকবেন। বাড়ি ঘরের রং হলুদের উপর ভরসা করলে অর্থ সম্মান দুইই আসবে।

মকর রাশি : দিনটা মোটামুটি চলনসই হলেও সর্বাঙ্গীণ লক্ষণীয় কোনও পরিবর্তনের আশা নেই। আর্থিক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে।কর্মক্ষেত্র চলবে দ্বিধা ও দ্বন্দ্বের মধ্যে দিয়ে। অপ্রত্যাশিত কিছু অর্থ লাভ হবে। দৈহিক অস্বস্তি ও মনের উপর চাপ বৃদ্ধি পাবে। কোনও বিশেষ কাজের ভার পরবে। কোনও ব্যাপারে কথার খেলাপ হবে। কোনও দ্রব্য লাভ আবার আর্থিক ক্ষতির যোগ বর্তমান। অযথা শত্রুতার সম্মুখীন হতে পারেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে দিনটা আনন্দ ও উৎসাহ বর্দ্ধক।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি সোমবার সকাল থেকে রাতের মধ্যে একটা সাদা পদ্ম, না পেলে (পাওয়া যায় কারণ প্রতিদিন দেখেছি ডেড বডিতে সাপ্লাই আছে) সাদা শাপলা ফুল একটা যে কোনও প্রতিষ্ঠিত শিবমন্দিরে স্পর্শ করে রেখে আসলেই হবে। এক বছর এ কাজটা করলে সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ হতে বাধ্য।

কি রঙের পোশাক পরবেন : একটু চেষ্টা করুন পোশাকের রংটা সবুজ, আকাশি, হালকা বা একটু গাঢ় হলুদের মধ্যে রাখতে। দেহমন কর্ম ও পারিবারিক ক্ষেত্রের অস্বস্তি অনেকটাই কাটবে। অধিকাংশ শুভ প্রচেষ্টায় সাফল্য আসবে। বাড়ি ঘরের রং হলুদ রাখলে ভালো হয়।

কুম্ভ রাশি : দ্বিধা ও দ্বন্দ্বের মধ্য দিয়েই কর্ম পরিবেশ এগিয়ে চলবে। কোনও কাজেই তেমন মেজাজ পাবেন না। কোনও হিতৈষী জনের সাহায্য পেতে পারেন। লক্ষণীয় কোন আর্থিক পরিবর্তন না হলেও টুকটাক অর্থ হাতে আসবে। তবে মানসিক চাপ যাই থাকুক না কেন দিনটা আনন্দবর্ধক। অযাচিত কিছু অর্থ বা দ্রব্য লাভ যোগ বর্তমান। গৃহে সাজসজ্জা কিংবা বিলাস দ্রব্য আসবে। শরীর চলনসই। প্রেমপ্রীতির ক্ষেত্রে মানসিক অশান্তির মধ্যেও আন্তরিকতা থাকবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার যেকোনও হনুমান মন্দিরে নিখুঁত যে কোনও একটা সুমিষ্ট ফল আর যে কোনও রঙের সুগন্ধি ফুল দিয়ে প্রণাম করে আসুন। যা মন চায় দক্ষিণা দেবেন। সারা বছর কাজটা করতে পারলে সার্বিক অনেক বাধা বিপত্তির হাত থেকে রক্ষা পাবেন নিশ্চিত।

কি রঙের পোশাক পরবেন : আর্থিক মানসিক সাংসারিক কর্ম ও প্রতিষ্ঠাজীবনে সুন্দরভাবে কাটাতে আকাশি, সাদা, হালকা হলুদ, হালকা সবুজ রঙের পোশাক সর্বাঙ্গীণ অনেক স্বস্তি ও আনন্দ দেবে। বাড়ি ঘরের রং সাদার উপর রাখতে পারেন।

মীন রাশি : উদাসীনতা ও খামখেয়ালী মনোভাব পরিত্যাগ করুন। স্পষ্টবাদিতার জন্য অন্যের অপ্রীতিভাজন হবেন। আর্থিক বৃদ্ধি যাই হোক না কেন ব্যয় বাড়বে প্রবল। নতুন কর্মের যোগাযোগ আসতে পারে। নিজ ভুলে দ্রব্য ক্ষতির সম্ভাবনা। দিনটা বেশ আনন্দের মধ্যেই কাটবে। হঠাৎ ঝোঁকের বশে কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমিকার সাথে যোগাযোগ ও প্রমোদ ভ্রমণ হতে পারে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনিবার সারাদিনের মধ্যে যেকোনও সময় একটা ভিখারিকে খেতে দিন। খাবারটা তৈরি করা, যাতে পেলেই খেতে পারে। যেমন রুটি সবজি, কচুরি, পাউরুটি বা মিষ্টি, এই জাতীয়। সঙ্গে দক্ষিণা কিছু পয়সা। সংসার ও প্রতিষ্ঠা জীবনের অনেক দুর্ভোগ অশান্তি থেকে মুক্তি পেয়ে যাবেন।

কি রঙের পোশাক পরবেন : সার্বিকভাবে নিজেকে সুন্দর ও আনন্দময় রাখতে সাদা আর হলুদের উপর পোশাক বেশি ব্যবহার করতে চেষ্টা করুন। এই রং দুটো অর্থ ও সম্মান বৃদ্ধি করবে। ওই দুটো রঙের যে কোনওটাই বাড়ি ঘরে ব্যবহার করতে পারেন।

আজকের সময়সূচী :

অমৃতযোগ : সকাল ৯টা ৩৩ মিনিট থেকে ১২টা ৫৬ মিনিটের মধ্যে। পুনরায় রাত্রি ৮টা ১৫ মিনিট থেকে ১০টা ৩১ মিনিটের মধ্যে। পুনরায় ১২টা ২ মিনিট থেকে ১টা ৩৩ মিনিটের মধ্যে। পুনরায় ২টো ১৮ মিনিট থেকে ৩টে ৪৮ মিনিট পর্যন্ত।
বারবেলা : সকাল ৬টা ৫৪ মিনিটের মধ্যে। ১টা ১৪ মিনিট থেকে ২টো ৪৯ মিনিটের মধ্যে। পুনরায় ৪টে ২৪ মিনিট থেকে সূর্যাস্ত পর্যন্ত।
কালরাত্রি : রাত্রি ৭টা ২৪ মিনিটের মধ্যে। পুনরায় ভোর ৩টে ৫৫ মিনিট থেকে সূর্যোদয় পর্যন্ত।

Show Full Article
nilkantho.in App