Horoscope

আজ ঝুলনযাত্রা শুরুর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, রবিবার, ২৩ অগাস্ট, ২০২৬

আজ দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয় আর কি বর্জনীয়। দৈনিক রাশিফল, রাশি অনুযায়ী প্রতিকার ও দৈনিক সময়সূচী।

মেষ রাশি : কর্মক্ষেত্র কিছুটা চিন্তা বৃদ্ধি করলেও দিনটা আনন্দের মধ্যে অতিবাহিত হবে। সামান্য আয় বাড়লেও ব্যয় চাপ কমবে না। কোনও ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উদ্বেগ দেখা দেবে। কোনও আত্মীয় বা বন্ধুর গৃহে বেড়াতে যাবেন। শুভ কোনও প্রচেষ্টার পক্ষে দিনটা অনুকূলে। কোনও শুভ সংবাদ পেতে পারেন। শরীর সম্পর্কে সতর্ক থাকুন। প্রেমিক প্রেমিকাদের মধ্যে প্রেম দৃঢ় ও জমজমাট হয়ে উঠবে। নতুন দ্রব্য অথবা অর্থলাভ হবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি মঙ্গল ও শনিবার নিত্য পুজো হয় এমন হনুমান মন্দিরে একটা চাঁপা ফুল, না পেলে জবা আর সুমিষ্ট পাকা ফল যা মন চায় নিয়ে পুজো দিন, দেখবেন দারুণভাবে বিপদআপদ থেকে রক্ষা পাবেন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের দুর্ভোগও কাটবে অপ্রত্যাশিতভাবে।

কি রঙের পোশাক পরবেন : সারা বছর ভালো থাকতে যতটা সম্ভব হালকা লাল, গোলাপি, হালকা নীল বা আকাশি রঙের পোশাক ব্যবহার করতে পারেন। সাদাও চলবে। যে ঘর বেশি ব্যবহার করেন সে ঘরের বা বাড়ির রং উক্ত রঙের যে কোনও একটা করলে দেহ, মন সার্বিক ভালোই হবে।

বৃষ রাশি : অন্যান্য পরিবেশ আনন্দের ইঙ্গিত বহন করলেও কর্মক্ষেত্রে ও আর্থিক বিষয়ে কিছুটা উদ্বেগ বর্তমান থাকবে। শারীরিক ও মানসিক উদ্বিগ্নতা দেখা দেবে। কারও সাথে মনোমালিন্য। পারিবারিক দুর্ভাবনা বর্তমান থাকবে। ব্যয় বৃদ্ধি। কোথাও না কোথাও বেড়াতে যাবেন। কোনও শুভ সংবাদ পাবেন। অন্যের গৃহে আতিথ্যগ্রহণ। কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। প্রণয়ক্ষেত্র একপ্রকার চলনসই বলা যেতে পারে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার আপনার মুখের এঁটো করা খাবার সারা দিনে একবার একটু কাককে খেতে দেবেন। গোটা বছরে আপনার দেহ মন সংসার ও প্রতিষ্ঠা জীবনে যে সব অসুবিধা ও ভোগান্তি বিব্রত করত, তার বহুলাংশেই নিবৃত্তি এনে আপনাকে অনেক স্বস্তি দেবে।

কি রঙের পোশাক পরবেন : সাদা, একেবারে উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক চলবে। বিশেষ করে সাদা রঙ দেহ মন সংসার প্রতিষ্ঠা ও যে কোনও শুভ কর্মের ক্ষেত্রে শুভপ্রদ। প্রচেষ্টায় সাফল্য ও মানসিক আনন্দ বাড়বে। বাড়ি ঘরের রং সাদা রাখলে একই ফল হবে।

মিথুন রাশি : দিনটা আনন্দদায়ক তবে শেষ ভাগে কোনও লক্ষণীয় ঘটনা ঘটতে পারে যা মানসিক প্রফুল্লতা নষ্ট করবে। কোনও আত্মীয় কিংবা বন্ধুর গৃহে বেড়াতে যাবেন। পুরনো কোনও বন্ধুর সাথে যোগাযোগ ঘটবে। কোনও গুণী ব্যক্তির সাথে পরিচয় ও অপ্রত্যাশিত  কোনও যোগাযোগ আনন্দ দেবে। মানসিক ও শারীরিক আমেজ নষ্ট হবে। বন্ধুপ্রীতি ও শুভকর্মে অংশগ্রহণ। অর্থ ব্যয় হবে। কর্মক্ষেত্র সামান্য উদ্বেগসূচক। আর্থিক টান থাকবে তবে কিছু অর্থ হাতে আসবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে দিনটা চলনসই।

কি করলে একটু ভালো থাকবেন : একটা মহালক্ষ্মীর ফটো সংগ্রহ করে যে কোনও বৃহস্পতিবার থেকে পুজো শুরু করতে পারেন। পুজো বলতে প্রতিদিন স্নানের পর (খেয়ে বা না খেয়ে) দুটো ধূপকাঠি দিয়ে আরতি করে তিনবার স্পর্শ প্রণাম করবেন। একটু জল মিষ্টি দেবেন। কাজটা করতে পারলে সার্বিক অশেষ কল্যাণ হবে।

কি রঙের পোশাক পরবেন : হালকা আকাশি, হালকা সবুজ ও হালকা লাল পোশাক এই রাশির পক্ষে লাভদায়ক। সারাদিন, প্রতিদিন ব্যবহার করলে দিন কাটবে মানসিক স্বাচ্ছন্দ্যে। অধিকাংশ কাজে আসবে সাফল্য। স্বভাবসুলভ মনের অস্থিরতা কমবে। যতটা সম্ভব কালো, খয়েরি বা গাঢ় রঙের পোশাক ব্যবহার না করাই ভালো।

কর্কট রাশি : আর্থিক বিষয়ে দুশ্চিন্তা দেখা দেবে। মানসিক শান্তির অন্তরায় হবে এমন কোনও ঘটনা  ঘটতে পারে। ঘনিষ্ঠ কারও জন্য দুশ্চিন্তা দেখা দেবে। কর্ম ও আয়ের ক্ষেত্র সবিশেষ প্রসারিত হবে না। বিবাদ ও ঝুট ঝামেলা যতটা সম্ভব এড়িয়ে চলুন। প্রেমপ্রীতির ক্ষেত্রে কথার দোষে অশান্তি সৃষ্টি হবে।

Rashifal App

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শুক্রবার কোনও মহিলা ভিখারিকে যে কোনও একটা ফল আর যা মন চায় কিছু পয়সা দেবেন। চেষ্টা করবেন সারা বছরে একটা শুক্রবার যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে কর্মজীবন, সংসার ও প্রতিষ্ঠা জীবনে চলার পথের বাধা, অস্বস্তির হাত থেকে বহুলাংশে মুক্তি পাবেন।

কি রঙের পোশাক পরবেন : কালো, খয়েরি এবং যে কোনও গাঢ় রঙের পোশাক একেবারে বর্জন করলে ভালো হয়। অন্য কোনও হালকা রঙের পোশাক চলবে। সবচেয়ে ভালো হয় সাদা আর খুব হালকা হলুদ পরলে। মিষ্টি আকাশিও পরতে পারেন। এগুলি সব সাফল্য ও আনন্দের এই রাশির পক্ষে। বাড়ির রঙের যে কোনওটা করা যেতে পারে অসুবিধা না থাকলে।

সিংহ রাশি : সামান্য মানসিক চাপ থাকলেও অন্যান্য পরিবেশ আংশিক অনুকূলে। কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকলেও কোনও ঝঞ্ঝাট বিচলিত করতে পারে। সামান্য আয় বাড়বে। গৃহে কারো সাথে অশান্তি। বন্ধুসঙ্গ আনন্দ বৃদ্ধি। অযাচিত অর্থ কিংবা দ্রব্যলাভ। নতুন কোনও পরিকল্পনা মাথায় আসতে পারে। কাছাকাছি কোথাও ঘুরতে যাবেন। প্রেমপ্রীতির ক্ষেত্র মোটামুটি আনন্দদায়ক।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতিদিন সকাল থেকে সারাদিনের মধ্যে যখন সময় পাবেন, যে কোনও কুকুরকে যে কোনও খাবার একটু খেতে দিন। চেষ্টা করবেন একটা দিন যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে দেহমনে অস্বস্তি আসবে না। সারা বছরে অনেক বাধা দুর্গতির হাত থেকে রক্ষা পাবেন।

কি রঙের পোশাক পরবেন : লাল, গোলাপি, হলুদ, বাসন্তী রঙের পোশাক এই রাশির জন্য শুভ। শুভ প্রচেষ্টায় সাফল্য ও দেহমনের আনন্দদায়ক হবে। বাড়ি বা ঘরের জন্য এর যে কোনও একটা রং ব্যবহার করতে পারেন।

কন্যা রাশি : দিনটা প্রফুল্লতা ও আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি ও অর্থোন্নতির ক্ষেত্রে অনুকূল দিন। কোনও উৎসাহবর্দ্ধক সংবাদ লাভ। বন্ধুসঙ্গ প্রীতি বৃদ্ধি। কারও অনুরোধ রক্ষার্থে কোথাও যেতে পারেন। কোনও নতুন দ্রব্যলাভ। অযাচিত কিছু অর্থও হাতে আসবে। পারিবারিক ব্যাপারে মতবিরোধের সৃষ্টি হতে পারে। প্রেমিক প্রেমিকাদের দিনটা মানসিক আনন্দের মধ্যে অতিবাহিত হবে। দেবালয় ভ্রমণ যোগ।

কি করলে একটু ভালো থাকবেন : সম্ভব হলে প্রতি শনিবার নটা সাদা ফুল (টগর বাদে) আর কলা বাদে একটা ফল যে কোনও প্রতিষ্ঠিত কালীমন্দিরে সকাল থেকে রাতের মধ্যে যখন সময় পাবেন, দক্ষিণা সমেত দিয়ে চলে আসুন। কাজটা সমানে করতে থাকুন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ তো হবেই, দেহমনের অনেক স্বস্তি আসবে।

কি রঙের পোশাক পরবেন : কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হালকা আকাশি, হালকা সবুজ, হালকা হলুদ আর সাদা পোশাক অত্যন্ত শুভদায়ক। বাড়িঘরের রঙের মধ্যে থেকে একটা পছন্দ করতে পারেন।

তুলা রাশি : মানসিক চঞ্চলতা ও দুশ্চিন্তা বর্তমান থাকলেও আয় বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্র মোটামুটি চলনসই। কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ। আত্মীয়ের জন্য কিংবা শুভকর্মে অর্থ ব্যয়। বন্ধু সান্নিধ্যে আনন্দ বৃদ্ধি। বিরূপ সমালোচনার সম্মুখীন। কোনও আনন্দদায়ক সংবাদলাভ। কারও কথা রক্ষার্থে কোথাও যেতে হবে। স্বাস্থ্য ও পারিবারিক ব্যাপারে কোনও সমস্যা দেখা দিতে পারে। কারও সাথে নতুন পরিচয় এবং নিকট কারও ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। প্রেমিক প্রেমিকদের মনোমালিন্য ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে।

কি করলে একটু ভালো থাকবেন : সারাটা বছর হাজার কাজের মধ্যে সকাল থেকে রাতের মধ্যে প্রতিষ্ঠিত শনি মন্দিরে সাদা বাতাসা, সাদা ফুলের মালা আর যা মন চায় দক্ষিণা দিয়ে শনিদেবের পুজো দিলে সারা বছর অনেক দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবেন।

কি রঙের পোশাক পরবেন : হালকা লাল, গোলাপি, সাদা, উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক দেহমনকে আনন্দ আর অধিকাংশ কাজে সফলতা দেবে সম্মানের সঙ্গে। আরও ভালো হয় বাড়িঘর পাতিলেবু রং করলে।

বৃশ্চিক রাশি : যে কাজই করতে যাবেন – সব কাজেই একটা না একটা বাধা আসবে। মানসিক দিক দিয়ে অতিমাত্রায় চঞ্চলতা দেখা দেবে। কর্মক্ষেত্রে নতুন কোনও সুযোগ হলেও হঠাৎ উটকো কোনও ঝামেলা দেখা দিতে পারে। আর্থিক ক্ষেত্র কোনও রকম চলনসই। বুদ্ধি দোষে কোনও ক্ষতি। কারও সাথে অযথা মনোমালিন্যের সৃষ্টি। কোনও সুসংবাদ লাভ। কারও অনুরোধ রক্ষা। হঠাৎ কোথাও বেড়াতে যাবেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে মানসিক মিলনের অভাব ও অশান্তি দেখা দেবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার, সপ্তাহে দুদিন কুকুরকে মুরগি কিংবা খাসির কাঁচা বা রান্না করা এক টুকরো মাংস খেতে দিন। সারা বছরের অনেক বাধা বিপত্তি কাটবে। শারীরিক অস্বস্তি কাটবে। উটকো ঝামেলা যাবে। মনে অনেক স্বস্তি আসবে।

কি রঙের পোশাক পরবেন : সাংসারিক মানসিক কর্ম ও প্রতিষ্ঠা জীবনের ক্ষেত্রে হালকা লাল, হালকা হলুদ, হালকা আকাশি ও সাদা রঙের পোশাক কল্যাণকর। আকাশিটা বাদ দিয়ে বাড়ি-ঘরের ক্ষেত্রে ওই রংগুলির যে কোনওটি ব্যবহার করতে পারেন।

ধনু রাশি : দিনটা মোটামুটি মানসিক আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি। সামান্য আর্থিক উন্নতি। অপ্রত্যাশিত অর্থলাভ ও কোনও গুণের জন্য সমাদৃত হবেন। অতীতের কোনও ঘটনা মনের উপর চাপ সৃষ্টি করতে পারে। কারও কথায় মানসিক আঘাত। অযথা অশান্তি সৃষ্টি। নতুন কোনও দ্রব্য কেনাকাটা। কোনও আনন্দদায়ক সংবাদলাভ। কোথাও নিমন্ত্রণ রক্ষার্থে আতিথ্যগ্রহণ এবং কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের সামান্য মনোমালিন্যের সৃষ্টি হলেও স্নেহ ও প্রীতি বৃদ্ধি পাবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতিদিন নারায়ণ শিলায় একটা বোঁটা সমেত তুলসী, শিলা না থাকলে নারায়ণের ফটোয় শ্রীচরণে একটা তুলসী স্পর্শ করে খেয়ে নিতে পারেন অথবা রেখেও দিতে পারেন। এতে সংসার, প্রতিষ্ঠা, কর্ম থেকে সার্বিক অবস্থার ধীরে ধীরে অস্বস্তি তো কাটবেই, অশেষ কল্যাণও হবে।

কি রঙের পোশাক পরবেন : পোশাকের রং হলুদ, গোলাপি, হালকা লাল রাখতে চেষ্টা করুন। সবদিক দিয়ে অনেক স্বস্তিতে থাকবেন। বাড়ি ঘরের রং হলুদের উপর ভরসা করলে অর্থ সম্মান দুইই আসবে।

মকর রাশি : পূর্বের তুলনায় দিনটা আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। সামান্য আয় বাড়ালেও ব্যয়চাপ ও মানসিক দুশ্চিন্তা কমবে না। কোনও ব্যাপারে সাময়িকভাবে মানসিক উদ্বিগ্নতা দেখা দেবে। কোনও শুভ প্রচেষ্টার পক্ষে দিনটা অনুকূলে। কোনও সুসংবাদ পেতে পারেন। কথাবার্তায় সংযত না হলে কারও সাথে অযথা মনোমালিন্যের সৃষ্টি। টুকটাক আঘাত প্রাপ্তি। কারও অনুরোধ রক্ষার্থে আতিথ্য গ্রহণ। আত্মীয় কিংবা বন্ধুর গৃহে বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের মনের উপর চাপ থাকলেও দিনটা আনন্দ বর্ধক।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি সোমবার সকাল থেকে রাতের মধ্যে একটা সাদা পদ্ম, না পেলে (পাওয়া যায় কারণ প্রতিদিন দেখেছি ডেড বডিতে সাপ্লাই আছে) সাদা শাপলা ফুল একটা যে কোনও প্রতিষ্ঠিত শিবমন্দিরে স্পর্শ করে রেখে আসলেই হবে। এক বছর এ কাজটা করলে সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ হতে বাধ্য।

কি রঙের পোশাক পরবেন : একটু চেষ্টা করুন পোশাকের রংটা সবুজ, আকাশি, হালকা বা একটু গাঢ় হলুদের মধ্যে রাখতে। দেহমন কর্ম ও পারিবারিক ক্ষেত্রের অস্বস্তি অনেকটাই কাটবে। অধিকাংশ শুভ প্রচেষ্টায় সাফল্য আসবে। বাড়ি ঘরের রং হলুদ রাখলে ভালো হয়।

কুম্ভ রাশি : কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পেলেও শারীরিক ও মানসিক দিক থেকে শান্তির অভাব থাকবে। নিকট কারও সাথে মনোমালিন্য ও কোনও কথায় আঘাত পেতে পারেন। পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। আর্থিকক্ষেত্র কোনও রকম চলনসই। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। কোনও আনন্দ সংবাদ লাভ এবং কারও সাথে বাদানুবাদ ও কথা কাটাকাটির সৃষ্টি হতে পারে। প্রেমিক প্রেমিকাদের দিনটা মানসিক অশান্তির মধ্যেও আনন্দ বর্দ্ধক।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার যেকোনও হনুমান মন্দিরে নিখুঁত যে কোনও একটা সুমিষ্ট ফল আর যে কোনও রঙের সুগন্ধি ফুল দিয়ে প্রণাম করে আসুন। যা মন চায় দক্ষিণা দেবেন। সারা বছর কাজটা করতে পারলে সার্বিক অনেক বাধা বিপত্তির হাত থেকে রক্ষা পাবেন নিশ্চিত।

কি রঙের পোশাক পরবেন : আর্থিক মানসিক সাংসারিক কর্ম ও প্রতিষ্ঠাজীবনে সুন্দরভাবে কাটাতে আকাশি, সাদা, হালকা হলুদ, হালকা সবুজ রঙের পোশাক সর্বাঙ্গীণ অনেক স্বস্তি ও আনন্দ দেবে। বাড়ি ঘরের রং সাদার উপর রাখতে পারেন।

মীন রাশি : শারীরিক ও মানসিক দিক থেকে সব সময়ই একটা উদ্বেগ এবং দুশ্চিন্তা আচ্ছন্ন করে রাখবে। কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকলেও কাজে লাগবে না। টুকটাক অর্থাগম হলেও আহামরি কোনও উন্নতির আশা নেই। যে কাজেই হাত দিন না কেন উদ্বেগ একটা থাকবেই। শারীরিক ম্যাজমেজে ভাব বর্তমান থাকবে। গৃহে কোনও আত্মীয়ের আগমন, কোনও নতুন দ্রব্য লাভ এবং কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে প্রবল মানসিক অশান্তি ও মনোমালিন্যের সৃষ্টি হবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনিবার সারাদিনের মধ্যে যেকোনও সময় একটা ভিখারিকে খেতে দিন। খাবারটা তৈরি করা, যাতে পেলেই খেতে পারে। যেমন রুটি সবজি, কচুরি, পাউরুটি বা মিষ্টি, এই জাতীয়। সঙ্গে দক্ষিণা কিছু পয়সা। সংসার ও প্রতিষ্ঠা জীবনের অনেক দুর্ভোগ অশান্তি থেকে মুক্তি পেয়ে যাবেন।

কি রঙের পোশাক পরবেন : সার্বিকভাবে নিজেকে সুন্দর ও আনন্দময় রাখতে সাদা আর হলুদের উপর পোশাক বেশি ব্যবহার করতে চেষ্টা করুন। এই রং দুটো অর্থ ও সম্মান বৃদ্ধি করবে। ওই দুটো রঙের যে কোনওটাই বাড়ি ঘরে ব্যবহার করতে পারেন।

আজকের সময়সূচী :

অমৃতযোগ : সকাল ৬টা ১০ মিনিট থেকে ৯টা ৩৩ মিনিটের মধ্যে। পুনরায় রাত্রি ৭টা ৩০ মিনিট থেকে ৯টা ১ মিনিটের মধ্যে।
মাহেন্দ্রযোগ : সকাল ৬টা ১০ মিনিটের মধ্যে। পুনরায় ১২টা ৫৬ মিনিট থেকে ১টা ৪৬ মিনিটের মধ্যে। পুনরায় রাত্রি ৬টা ৪৫ মিনিট থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে। পুনরায় ১২টা ২ মিনিট থেকে ৩টে ৩ মিনিটের মধ্যে।
বারবেলা : সকাল ১০টা ৪ মিনিট থেকে ১টা ১৪ মিনিটের মধ্যে।
কালরাত্রি : রাত্রি ১টা ৪ মিনিট থেকে ২টো ৩০ মিনিটের মধ্যে।

Show Full Article