Horoscope

আজ দিনটা কেমন কাটবে ও শুভ সময়, শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬

আজ দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয় আর কি বর্জনীয়। দৈনিক রাশিফল, রাশি অনুযায়ী প্রতিকার ও দৈনিক সময়সূচী।

মেষ রাশি : দিনটা প্রবল মানসিক উদ্বেগের মধ্যে অতিবাহিত হবে। চঞ্চলতা ও ক্রোধ বৃদ্ধি পাবে। আর্থিক ক্ষতির যোগ প্রবল। উচ্চপদস্থ কিংবা বয়স্ক ব্যক্তির সাহচর্য ও সাহায্য পেতে পারেন। কর্মক্ষেত্র এবং আর্থিক দিক সঙ্কট বৃদ্ধি করবে। দুর্ঘটনা ও রক্তপাত সম্পর্কে সতর্ক থাকুন। দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তি বৃদ্ধি। এমন কি বহুদিনের পুরনো প্রেমে ফাটল ধরতে পারে। সর্বস্তরের ব্যক্তিরা সতর্ক থাকুন, দুর্ঘটনায় দৈহিক ক্ষতি বিশেষ করে পায়ে কিংবা মাথায় আঘাত পেতে পারেন।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি মঙ্গল ও শনিবার নিত্য পুজো হয় এমন হনুমান মন্দিরে একটা চাঁপা ফুল, না পেলে জবা আর সুমিষ্ট পাকা ফল যা মন চায় নিয়ে পুজো দিন, দেখবেন দারুণভাবে বিপদআপদ থেকে রক্ষা পাবেন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের দুর্ভোগও কাটবে অপ্রত্যাশিতভাবে।

কি রঙের পোশাক পরবেন : সারা বছর ভালো থাকতে যতটা সম্ভব হালকা লাল, গোলাপি, হালকা নীল বা আকাশি রঙের পোশাক ব্যবহার করতে পারেন। সাদাও চলবে। যে ঘর বেশি ব্যবহার করেন সে ঘরের বা বাড়ির রং উক্ত রঙের যে কোনও একটা করলে দেহ, মন সার্বিক ভালোই হবে।

বৃষ রাশি : যৎসামান্য আর্থিক যোগান থাকলেও কর্মক্ষেত্র সম্পর্কে একটা অশান্তি আর দুশ্চিন্তা সব সময়ই বিচলিত করে রাখবে। অযথা কোনও অশান্তির সৃষ্টি হতে পারে। আপনার সাথে কেউ বিরুদ্ধাচরণ করতে পারে। প্রবল ব্যয় বৃদ্ধি, কোনও প্রচেষ্টায় নৈরাশ্য এবং শারীরিক দুর্ভাবনা দেখা দিতে পারে। হঠাৎ সামান্য কিছু অর্থ লাভ কিংবা কোনও দ্রব্য পেতে পারেন। নিকট ভ্রমণযোগ। উটকো ঝামেলায় জড়ানো সম্পর্কে সাবধান। প্রেমপ্রীতির ক্ষেত্র একপ্রকার চলনসই।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার আপনার মুখের এঁটো করা খাবার সারা দিনে একবার একটু কাককে খেতে দেবেন। গোটা বছরে আপনার দেহ মন সংসার ও প্রতিষ্ঠা জীবনে যে সব অসুবিধা ও ভোগান্তি বিব্রত করত, তার বহুলাংশেই নিবৃত্তি এনে আপনাকে অনেক স্বস্তি দেবে।

কি রঙের পোশাক পরবেন : সাদা, একেবারে উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক চলবে। বিশেষ করে সাদা রঙ দেহ মন সংসার প্রতিষ্ঠা ও যে কোনও শুভ কর্মের ক্ষেত্রে শুভপ্রদ। প্রচেষ্টায় সাফল্য ও মানসিক আনন্দ বাড়বে। বাড়ি ঘরের রং সাদা রাখলে একই ফল হবে।

মিথুন রাশি : কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা কিংবা কোনও সমস্যা দেখা দিতে পারে। নতুন কোনও যোগাযোগ আসলেও আর্থিক দিক থেকে বিশেষ কোনও উন্নতি হবে না। টুকটাক কিছু অর্থ হাতে আসবে। কোনও আত্মীয়ের গৃহে নিমন্ত্রিত হতে পারেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে মানসিক শান্তি পাবেন না।

কি করলে একটু ভালো থাকবেন : একটা মহালক্ষ্মীর ফটো সংগ্রহ করে যে কোনও বৃহস্পতিবার থেকে পুজো শুরু করতে পারেন। পুজো বলতে প্রতিদিন স্নানের পর (খেয়ে বা না খেয়ে) দুটো ধূপকাঠি দিয়ে আরতি করে তিনবার স্পর্শ প্রণাম করবেন। একটু জল মিষ্টি দেবেন। কাজটা করতে পারলে সার্বিক অশেষ কল্যাণ হবে।

কি রঙের পোশাক পরবেন : হালকা আকাশি, হালকা সবুজ ও হালকা লাল পোশাক এই রাশির পক্ষে লাভদায়ক। সারাদিন, প্রতিদিন ব্যবহার করলে দিন কাটবে মানসিক স্বাচ্ছন্দ্যে। অধিকাংশ কাজে আসবে সাফল্য। স্বভাবসুলভ মনের অস্থিরতা কমবে। যতটা সম্ভব কালো, খয়েরি বা গাঢ় রঙের পোশাক ব্যবহার না করাই ভালো।

কর্কট রাশি : কর্মক্ষেত্র ও আর্থিক বিষয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে না। সামান্য অর্থ হাতে এলেও আর্থিক টান থেকে যাবে। মনটা বিচলিত ও অশান্ত থাকবে। যথেষ্ট ব্যয় বাড়বে। কারও সাথে অশান্তি ও আত্মীয়ের ব্যাপারে দুশ্চিন্তা বাড়বে। অপমানজনক কথা শুনবেন। যে কাজই করুন না কেন, প্রথমে ভেবে নিন, নইলে ক্ষতি হবে। অন্যের গৃহে আতিথ্যগ্রহণ ও কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। স্বাস্থ্য বিপাকে ফেলতে পারে। প্রেমিক প্রেমিকাদের মানসিক মিলনের অভাব ও ভুল বোঝাবুঝি দেখা দেবে।

Rashifal App

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শুক্রবার কোনও মহিলা ভিখারিকে যে কোনও একটা ফল আর যা মন চায় কিছু পয়সা দেবেন। চেষ্টা করবেন সারা বছরে একটা শুক্রবার যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে কর্মজীবন, সংসার ও প্রতিষ্ঠা জীবনে চলার পথের বাধা, অস্বস্তির হাত থেকে বহুলাংশে মুক্তি পাবেন।

কি রঙের পোশাক পরবেন : কালো, খয়েরি এবং যে কোনও গাঢ় রঙের পোশাক একেবারে বর্জন করলে ভালো হয়। অন্য কোনও হালকা রঙের পোশাক চলবে। সবচেয়ে ভালো হয় সাদা আর খুব হালকা হলুদ পরলে। মিষ্টি আকাশিও পরতে পারেন। এগুলি সব সাফল্য ও আনন্দের এই রাশির পক্ষে। বাড়ির রঙের যে কোনওটা করা যেতে পারে অসুবিধা না থাকলে।

সিংহ রাশি : মানসিক চাপ থাকলেও পূর্বের তুলনায় কর্ম ও আর্থিক ক্ষেত্রে সামান্য যোগাযোগ বৃদ্ধি পাবে। কোনও বিশিষ্ট ব্যক্তির সাথে পরিচয় হবে। কোনও দূর স্বজনের জন্য উৎকণ্ঠা। দ্রব্য বা আর্থিক ক্ষতি হতে পারে। কোনও অশুভ সংবাদ পেতে পারেন। কোনও প্রচেষ্টা শেষ মুহুর্তে আশাভঙ্গ করতে পারে। শারীরিক সুখ কিছুটা বিঘ্নিত হবে। মতবিরোধ ও কোনও উটকো ঘটনায় জড়িয়ে পড়তে পারেন। প্রেমপ্রীতিরক্ষেত্র নৈরাশ্য ও হতাশাপূর্ণ।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতিদিন সকাল থেকে সারাদিনের মধ্যে যখন সময় পাবেন, যে কোনও কুকুরকে যে কোনও খাবার একটু খেতে দিন। চেষ্টা করবেন একটা দিন যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে দেহমনে অস্বস্তি আসবে না। সারা বছরে অনেক বাধা দুর্গতির হাত থেকে রক্ষা পাবেন।

কি রঙের পোশাক পরবেন : লাল, গোলাপি, হলুদ, বাসন্তী রঙের পোশাক এই রাশির জন্য শুভ। শুভ প্রচেষ্টায় সাফল্য ও দেহমনের আনন্দদায়ক হবে। বাড়ি বা ঘরের জন্য এর যে কোনও একটা রং ব্যবহার করতে পারেন।

কন্যা রাশি : দ্বন্দ্বপূর্ণ মানসিক অবস্থা কাজকর্মের ক্ষতি করতে পারে। টুকটাক অর্থাগম হলেও ব্যয় বৃদ্ধি পাবে। শারীরিক অবস্থা ভাল থাকবে না। কোনও প্রচেষ্টায় আশাহত। মানসিক শান্তি নষ্ট। কোনও বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যলাভ। দেবালয় ভ্রমণ যোগ। প্রেমপ্রীতির ক্ষেত্র অশান্তিদায়ক হয়ে উঠতে পারে।

কি করলে একটু ভালো থাকবেন : সম্ভব হলে প্রতি শনিবার নটা সাদা ফুল (টগর বাদে) আর কলা বাদে একটা ফল যে কোনও প্রতিষ্ঠিত কালীমন্দিরে সকাল থেকে রাতের মধ্যে যখন সময় পাবেন, দক্ষিণা সমেত দিয়ে চলে আসুন। কাজটা সমানে করতে থাকুন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ তো হবেই, দেহমনের অনেক স্বস্তি আসবে।

কি রঙের পোশাক পরবেন : কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হালকা আকাশি, হালকা সবুজ, হালকা হলুদ আর সাদা পোশাক অত্যন্ত শুভদায়ক। বাড়িঘরের রঙের মধ্যে থেকে একটা পছন্দ করতে পারেন।

তুলা রাশি : অবিশ্বাসী ও সন্দেহবাতিক মনোভাব ক্ষতি করতে পারে। শারীরিক মানসিক, আর্থিক পারিবারিক, কর্ম ও আয়ের ক্ষেত্রে বিপর্যয় বলে মনে হবে। কোনও ঘটনায় অপমানসূচক কথা শুনতে পারেন। শুভ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। হঠাৎ কোনও যোগাযোগ এলেও বাস্তবায়িত হওয়ার আশা কম। ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন। সর্বাঙ্গীণ প্রতিকূল অবস্থার মধ্যেও যারা প্রেমাবদ্ধ তাদের প্রণয়ানন্দ কিছুটা মানসিক চাপ কমাবে।

কি করলে একটু ভালো থাকবেন : সারাটা বছর হাজার কাজের মধ্যে সকাল থেকে রাতের মধ্যে প্রতিষ্ঠিত শনি মন্দিরে সাদা বাতাসা, সাদা ফুলের মালা আর যা মন চায় দক্ষিণা দিয়ে শনিদেবের পুজো দিলে সারা বছর অনেক দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবেন।

কি রঙের পোশাক পরবেন : হালকা লাল, গোলাপি, সাদা, উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক দেহমনকে আনন্দ আর অধিকাংশ কাজে সফলতা দেবে সম্মানের সঙ্গে। আরও ভালো হয় বাড়িঘর পাতিলেবু রং করলে।

বৃশ্চিক রাশি : কর্মক্ষেত্র সম্পর্কে প্রছন্ন উদ্বেগ ও দুশ্চিন্তা থাকলেও আর্থিক উন্নতি ও নতুন যোগাযোগ উৎসাহিত করবে। অপ্রত্যাশিত যোগাযোগে টুকটাক অর্থ হাতে আসবে। আপনার সাথে কেউ বিরুদ্ধাচরণ করবে। কোনও বিলাসিতার দ্রব্য কেনাকাটা। কোনও বয়স্ক ব্যক্তির সহায়তা উপকার করতে পারে। স্বাস্থ্য দুশ্চিন্তা মুক্ত নয়। মানসিক প্রশান্তি পাবেন না। কোথাও আতিথ্যগ্রহণ। শুভ সংবাদ লাভ। কোনও আত্মীয়ের ব্যাপারে দুশ্চিন্তা। ব্যয় বৃদ্ধি এবং কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। যত দূর সম্ভব ঝামেলা এড়িয়ে চলুন। প্রেমিক প্রেমিকাদের মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেলেও দিনটা মোটামুটি আনন্দের মধ্যে অতিবাহিত হবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার, সপ্তাহে দুদিন কুকুরকে মুরগি কিংবা খাসির কাঁচা বা রান্না করা এক টুকরো মাংস খেতে দিন। সারা বছরের অনেক বাধা বিপত্তি কাটবে। শারীরিক অস্বস্তি কাটবে। উটকো ঝামেলা যাবে। মনে অনেক স্বস্তি আসবে।

কি রঙের পোশাক পরবেন : সাংসারিক মানসিক কর্ম ও প্রতিষ্ঠা জীবনের ক্ষেত্রে হালকা লাল, হালকা হলুদ, হালকা আকাশি ও সাদা রঙের পোশাক কল্যাণকর। আকাশিটা বাদ দিয়ে বাড়ি-ঘরের ক্ষেত্রে ওই রংগুলির যে কোনওটি ব্যবহার করতে পারেন।

ধনু রাশি : দিনের অধিকাংশ সময় সর্বাঙ্গীণ অস্থিরতার মধ্যে দিয়ে অতিবাহিত হবে। কর্মক্ষেত্র সম্পর্কে দুশ্চিন্তা বর্তমান থাকবে। সামান্য আয় বাড়লেও ব্যয় চাপ কমবে না। শারীরিক সুখের বিঘ্ন হবে। স্বজন কলহ। পারিবারিক ব্যাপারে অশান্তি। শুভকর্মে অর্থ ব্যয়। সামান্য কোনও ঘটনাকে কেন্দ্র করে মানসিক অশান্তি। অন্যের গৃহে অনুরোধ রক্ষার্থে যেতে হতে পারে। প্রেমপ্রীতির ক্ষেত্রে মানসিক চাপ থাকলেও দিনটা আনন্দের মধ্যে অতিবাহিত হবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতিদিন নারায়ণ শিলায় একটা বোঁটা সমেত তুলসী, শিলা না থাকলে নারায়ণের ফটোয় শ্রীচরণে একটা তুলসী স্পর্শ করে খেয়ে নিতে পারেন অথবা রেখেও দিতে পারেন। এতে সংসার, প্রতিষ্ঠা, কর্ম থেকে সার্বিক অবস্থার ধীরে ধীরে অস্বস্তি তো কাটবেই, অশেষ কল্যাণও হবে।

কি রঙের পোশাক পরবেন : পোশাকের রং হলুদ, গোলাপি, হালকা লাল রাখতে চেষ্টা করুন। সবদিক দিয়ে অনেক স্বস্তিতে থাকবেন। বাড়ি ঘরের রং হলুদের উপর ভরসা করলে অর্থ সম্মান দুইই আসবে।

মকর রাশি : কর্মক্ষেত্রের অবস্থা যাই থাকুক না কেন অপ্রত্যাশিত যোগাযোগে আয় বাড়বে। মনের উপর চাপ থাকবে। এ কথা দেহের ক্ষেত্রেও প্রযোজ্য। কোনও ব্যাপারে গৃহে অশান্তি সৃষ্টি। অযথা আর্থিক কিংবা দ্রব্য ক্ষতি। অকারণ কারও সাথে বাদানুবাদ। কোনও বয়স্ক ব্যক্তির সাহায্য ও সাহচর্য লাভ। কোনও বিলাস দ্রব্য লাভ। কোনও সুসংবাদ কিংবা হঠাৎ কিছু অর্থ হাতে আসবে। আপনার সাথে কেউ বিরুদ্ধাচরণ করতে পারে। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তি দেখা দিলেও প্রীতি ও আন্তরিকতার মধ্যেই দিনটা অতিবাহিত হবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি সোমবার সকাল থেকে রাতের মধ্যে একটা সাদা পদ্ম, না পেলে (পাওয়া যায় কারণ প্রতিদিন দেখেছি ডেড বডিতে সাপ্লাই আছে) সাদা শাপলা ফুল একটা যে কোনও প্রতিষ্ঠিত শিবমন্দিরে স্পর্শ করে রেখে আসলেই হবে। এক বছর এ কাজটা করলে সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ হতে বাধ্য।

কি রঙের পোশাক পরবেন : একটু চেষ্টা করুন পোশাকের রংটা সবুজ, আকাশি, হালকা বা একটু গাঢ় হলুদের মধ্যে রাখতে। দেহমন কর্ম ও পারিবারিক ক্ষেত্রের অস্বস্তি অনেকটাই কাটবে। অধিকাংশ শুভ প্রচেষ্টায় সাফল্য আসবে। বাড়ি ঘরের রং হলুদ রাখলে ভালো হয়।

কুম্ভ রাশি : দেহ ও মনের উপর চাপ থাকলেও কর্মক্ষেত্রে নতুন কোনও যোগাযোগে উৎসাহিত এবং আয় বৃদ্ধি পাবে। অপ্রত্যাশিতভাবে সামান্য কিছু অর্থ হাতে আসবে। কোনও গুণী ব্যক্তির সান্নিধ্য লাভ। কোনও সুসংবাদ লাভ। শারীরিক অস্বস্তি। মানসিক উত্তেজনা বৃদ্ধি। কোনও বিলাস দ্রব্য লাভ। কাছাকাছি কোনও দেবালয় ভ্রমণ। কোথাও নিমন্ত্রণ রক্ষার্থে যাবেন। প্রেমিক প্রেমিকাদের মানসিক মিলনের অভাব ও ভুল বোঝাবুঝি প্রেমকে আরও দৃঢ় ও জমজমাট করে তুলবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার যেকোনও হনুমান মন্দিরে নিখুঁত যে কোনও একটা সুমিষ্ট ফল আর যে কোনও রঙের সুগন্ধি ফুল দিয়ে প্রণাম করে আসুন। যা মন চায় দক্ষিণা দেবেন। সারা বছর কাজটা করতে পারলে সার্বিক অনেক বাধা বিপত্তির হাত থেকে রক্ষা পাবেন নিশ্চিত।

কি রঙের পোশাক পরবেন : আর্থিক মানসিক সাংসারিক কর্ম ও প্রতিষ্ঠাজীবনে সুন্দরভাবে কাটাতে আকাশি, সাদা, হালকা হলুদ, হালকা সবুজ রঙের পোশাক সর্বাঙ্গীণ অনেক স্বস্তি ও আনন্দ দেবে। বাড়ি ঘরের রং সাদার উপর রাখতে পারেন।

মীন রাশি : বর্তমান দিনটা আপনার কাছে সবিশেষ শুভ হিসাবে পরিগণিত করা যাবে না। মানসিক উত্তেজনা ও ক্রোধ বৃদ্ধি পাবে। অযথা অশান্তির সৃষ্টি, আত্মীয়ের কারণে ব্যয় বৃদ্ধি, শারীরিক আমেজ নষ্ট। কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা বা সমস্যা সৃষ্টি। মানসিক উদ্বেগ ও নৈরাশ্য দেখা দেব। তবে হঠাৎ কিছু অর্থ লাভ হবে। কেউ আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। চলাফেরায় সতর্ক না হলে আঘাত ও রক্তপাত অবধারিত। প্রেমিক প্রেমিকাদের মনোমালিন্য ও মানসিক অশান্তির ঝড় বইতে পারে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনিবার সারাদিনের মধ্যে যেকোনও সময় একটা ভিখারিকে খেতে দিন। খাবারটা তৈরি করা, যাতে পেলেই খেতে পারে। যেমন রুটি সবজি, কচুরি, পাউরুটি বা মিষ্টি, এই জাতীয়। সঙ্গে দক্ষিণা কিছু পয়সা। সংসার ও প্রতিষ্ঠা জীবনের অনেক দুর্ভোগ অশান্তি থেকে মুক্তি পেয়ে যাবেন।

কি রঙের পোশাক পরবেন : সার্বিকভাবে নিজেকে সুন্দর ও আনন্দময় রাখতে সাদা আর হলুদের উপর পোশাক বেশি ব্যবহার করতে চেষ্টা করুন। এই রং দুটো অর্থ ও সম্মান বৃদ্ধি করবে। ওই দুটো রঙের যে কোনওটাই বাড়ি ঘরে ব্যবহার করতে পারেন।

আজকের সময়সূচী :

অমৃতযোগ : সকাল ৭টার মধ্যে। পুনরায় ৭টা ৫১ মিনিট থেকে ১০টা ২৩ মিনিটের মধ্যে। পুনরায় ১২টা ৫৬ মিনিট থেকে ২টো ৩৭ মিনিটের মধ্যে। পুনরায় ৪টে ১৮ মিনিট থেকে সূর্যাস্ত পর্যন্ত। পুনরায় রাত্রি ৭টা ৩০ মিনিট থেকে ৯টা ১ মিনিটের মধ্যে। পুনরায় ৩টে ৩ মিনিট থেকে ৩টে ৪৮ মিনিট পর্যন্ত।
মাহেন্দ্রযোগ : রাত্রি ১০টা ৩২ মিনিট থেকে ১১টা ১৭ মিনিটের মধ্যে। পুনরায় ৩টে ৪৮ মিনিট থেকে সূর্যোদয় পর্যন্ত।
বারবেলা : সকাল ৮টা ২৯ মিনিট থেকে ১১টা ৪০ মিনিটের মধ্যে।
কালরাত্রি : রাত্রি ৮টা ৫১ মিনিট থেকে ১০টা ১৫ মিনিটের মধ্যে।

Show Full Article
nilkantho.in App