World

চালু হল কেবল মহিলাদের জন্য পিঙ্ক বাস, দোতলা বাসের চালক থেকে কন্ডাক্টর সবাই মহিলা

কেবল মহিলারাই চড়তে পারবেন। চালু হল পিঙ্ক বাস। দোতলা বাসগুলি চালু করেছে বিআরটিসি। বাসের চালক থেকে কন্ডাক্টর সকলেই মহিলা।

কেবল মহিলাদের জন্য। এমন বাস পরিষেবা চালু হল। যার নাম দেওয়া হয়েছে পিঙ্ক বাস। এমন ১৪টি বাস রাস্তায় নেমেছে মহিলাদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে। বাসগুলি অধিকাংশই দোতলা। ফলে অনেক যাত্রীকে পরিষেবা দেওয়া সম্ভব।

বাস মহিলাদের হলেও অনেক সময় চালক পুরুষ হয়ে থাকেন। কিন্তু পিঙ্ক বাসের চালক থেকে কন্ডাক্টর সকলেই মহিলা। চালকের আসনে বসা মহিলার পরনে গোলাপি পোশাক।

বাসগুলি পথে নামিয়েছে বিআরটিসি বা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। বাসগুলির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশের পরিবহণমন্ত্রী।

পথে নামার পর আপাতত ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, বগুড়া এবং গাজিপুরে এই বাসের সুবিধা পাবেন স্থানীয় মহিলারা। যা তাঁদের যাতায়াতকে অনেক সহজ ও নিশ্চিন্ত করবে। মহিলাদের নিরাপদ যাত্রাও সুনিশ্চিত করবে এই পিঙ্ক বাস। বাসে থাকছে সিসিটিভি-র ব্যবস্থা। আরও বেশ কিছু সুবিধা পাবেন মহিলা যাত্রীরা।

এই বাসের চালকের আসনে বসা মহিলাদের জিম্মায় পিঙ্ক বাসের স্টিয়ারিং তুলে দেওয়ার আগে তাঁদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে তাঁরা বাসের মত ভারী বাহন চালাতে পারেন। অসুবিধা না হয়।

প্রশিক্ষণের জন্য গাজিপুরে বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। যেখানে ২ মাস ধরে তাঁদের প্রশিক্ষণ দানের কাজ চলেছে। ভারত লাগোয়া দেশে এই পিঙ্ক বাস চালু হওয়া মহিলাদের যাতায়াতকে আরও সহজ ও সুন্দর করে তোলার জন্য কার্যকরি ভূমিকা নেবে বলেই মনে করছেন বাংলাদেশের মানুষ।

Show Full Article
nilkantho.in App