World

হিমবাহ গলে বেরিয়ে পড়া পাহাড়ের গায়ে সাদা রং করা হয়েছিল, তাতে কি উপকার হয়েছিল

একটি পাহাড়ের গা থেকে গলে যায় দীর্ঘদিনের হিমবাহ। যা দেখার পর পাহাড়ের গায়ে সাদা রং করার ব্যবস্থা করেন এক শিল্পী। তাতে লাভ কি হয়েছিল।

পাহাড়টির গায়ে দীর্ঘদিনের একটি হিমবাহ সকলের নজর কাড়ত। সাদা জমাট বরফ কেড়ে নিত পর্যটকদের আকর্ষণ। ২০১০ সালে সেই পাহাড়ের গায়ে জমে থাকা হিমবাহ গলে যায়। হিমবাহের জমাট বরফের পুরু চাদরের তলায় হারিয়ে যাওয়া পাহাড়ে পাথর বেরিয়ে আসে সামনে। সেই কালচে পাথর কিন্তু বেশিদিন কালো থাকেনি।

ওই সময় এক শিল্পী ওই হিমবাহ গলে যাওয়া পাহাড়ের অংশে সাদা রং করে দেওয়ার ব্যবস্থা করেন। সাদা রং করার জন্য একটি মোটা অঙ্কের অনুদানও পান তিনি। যা এখন ভারতীয় মুদ্রায় ১ কোটি ৯০ লক্ষ টাকার মত।

এই অনুদান পাওয়ার পর শিল্পী লেবু, জল এবং এগ হোয়াইট দিয়ে সাদা রংয়ের ব্যবস্থা করেন। তারপর তা পাহাড়ে গায়ে লেপে দেওয়া শুরু হয়। তাতে সেই কালো পাথর ফের ঢাকা পড়ে সেখানে সাদা রং ঝলমল করতে শুরু করে।

হিমবাহ গলে গেছে বলে খালি খালি লাগছে। তাই সাদা রং করে তা মানুষের চোখে আকর্ষণীয় করে রাখা এই সাদা রংয়ের উদ্দেশ্য ছিলনা। সাদা রং আলো এবং উত্তাপকে প্রতিফলিত করে সবচেয়ে বেশি। উত্তাপ প্রতিফলিত হলে ওই পাহাড়ের প্রস্তর পৃষ্ঠ উত্তপ্ত হওয়ার সুযোগ পাবেনা।

বেশি গরম না হতে পারলে সেখানে ফের বরফ জমবে। তৈরি হবে হিমবাহ। এটাই ছিল লক্ষ্য। এতে পাথর গরম হচ্ছিল না ঠিকই, কিন্তু হিমবাহ তৈরির শর্ত কেবল পাহাড়ের গা গরম না হওয়া নয়। তার সঙ্গে আরও অনেক শর্ত থাকে।

সেই শর্ত কাজ না করায় পেরুর সেরু শ্যালন সোম্বেরো নামে ওই পাহাড়ের গায়ে হিমবাহ ফেরত আসেনি। তবে এই চেষ্টা গোটা পৃথিবীর নজর কেড়ে নিতে পেরেছিল।

Show Full Article
nilkantho.in App