World

যে স্কুলে সম্রাট আলেকজান্ডার পড়াশোনা করেছিলেন, সেই স্কুলের খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা

সম্রাট আলেকজান্ডার এই স্কুলে পড়াশোনা করেছিলেন। সে ২৩০০ বছর আগের কথা। সেই স্কুলের খোঁজ পেলেন গবেষকেরা। স্কুলে ছিল নানা ব্যবস্থা।

সম্রাট আলেকজান্ডার, যাঁকে বিশ্ব চেনে আলেকজান্ডার দ্যা গ্রেট নাম। সেই আলেকজান্ডার কেবল যুদ্ধই করেননি, পড়াশোনাও করেছিলেন। গিয়েছিলেন স্কুলে। সেখানে তিনি শিক্ষক হিসাবে পেয়েছিলেন বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটলকে।

যে স্কুলে বসে আলেকজান্ডারকে রাজনীতির পাঠ দিয়েছিলেন অ্যারিস্টটল, সেই স্কুলের এতদিন খোঁজ ছিলনা। অবশেষে তার খোঁজ পাওয়া গেল। মাটি খুঁড়ে পাওয়া গেল আলেকজান্ডারের স্কুল।

যেখানে ২৩০০ বছর আগেও পড়াশোনার কক্ষ ছাড়াও ছিল খেলার জায়গা, স্টেডিয়াম, ব্যাঙ্কোয়েট হল সহ নানা সুবিধা। এখানে পড়াশোনা করতে আসা ছাত্রদের জন্য ছিল পাথরের ডেস্ক।

উত্তর গ্রিসে অবস্থিত ম্যাসিডোনিয়ান শহর মিয়েজা-তে পাওয়া গেছে আলেকজান্ডারের স্কুলের খোঁজ। যা অবশ্যই এক বড় আবিষ্কার হিসাবে দেখছেন বিশেষজ্ঞেরা।

পৃথিবীর ইতিহাসের ২ অবিস্মরণীয় নাম আলেকজান্ডার ও তাঁর শিক্ষক অ্যারিস্টটলের স্মৃতি জড়িয়ে থাকা এই স্কুল যে সে সময় নেহাতই আধুনিক ছিল তা বলাই বাহুল্য। এখন নামীদামী স্কুলে যে সুবিধা দেখতে পাওয়া যায় ২৩০০ বছর আগে মিয়েজা-র সেই স্কুলেও ছিল একই সুবিধা।

এই স্কুল বাড়িটি থেকে কিছু মুদ্রাও পাওয়া গিয়েছে। পাওয়া গিয়েছে সেরামিকের জিনিস। এছাড়া ছাত্রদের লেখাপড়ার জন্য প্রয়োজনীয় একধরনের পেনসিলের মত জিনিসও সেখান থেকে উদ্ধার হয়েছে।

জিনিসটি স্কুলের ছাত্রদের পড়ার কাজে ব্যবহার হত বলে নিশ্চিত বিশেষজ্ঞেরা। আলেকজান্ডারের স্কুল বিষয়টাই বিশ্ববাসীকে এই খবরের প্রতি আকর্ষিত করেছে। যা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

Show Full Article