World

চিনে শিশুদের স্কুলের দরজায় বিস্ফোরণ, মৃত ৭

একটি কিন্ডারগার্ডেন স্কুলের সামনে বিস্ফোরণ হয়ে মৃত্যু হল ৭ জনের। আহত ৬০ জন। যাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে ঠিক কী থেকে বিস্ফোরণ তা স্পষ্ট নয়। বিস্ফোরণটি হয় বিকেল ৫টা নাগাদ। স্কুলটির গেটের মুখে বিস্ফোরণ হয়। জোড়াল বিস্ফোরণে চারপাশ কেঁপে ওঠে। চিনের জিয়াংসু প্রদেশের ফেংজিয়ানে ঘটনাটি ঘটে। বিস্ফোরণটি একটি গ্যাস সিলিন্ডার ফেটে হয়েছে বলে দাবি করেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। তবে পুলিশ এখনও কিছু জানায়নি। বিস্ফোরণটি নেহাতই দুর্ঘটনা, নাকি পরিকল্পিত বিস্ফোরণ তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *