Horoscope

মনসা পুজোর সপ্তাহটা কেমন কাটবে, ১৭ অগাস্ট থেকে ২৩ অগাস্ট, ২০২৬

সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয় আর কি বর্জনীয়। সাপ্তাহিক রাশিফল ও রাশি অনুযায়ী প্রতিকার।

মেষ রাশি : সপ্তাহটা উৎফুল্লদায়ক। কারও সহায়তা কিংবা সহযোগিতা পেতে পারেন। সামান্য আর্থিক উন্নতি হবে। মানসিক চাপ থাকলেও পূর্বের তুলনায় কিছুটা স্বস্তিবোধ করবেন। কৃতকর্মের জন্য প্রশংসা লাভ। কোনও পরিকল্পনা বাস্তবায়িত হবে। কর্মক্ষেত্র সম্পর্কে প্রচ্ছন্ন চাপ থাকবে। কর্মক্ষেত্রে যোগাযোগ বাড়বে। মানসিক চাপ কমবে। হঠাৎ কিছু অর্থ খরচা। অপ্রত্যাশিত কোনও সুযোগ। হওয়া কাজে অযথা বিলম্ব। সামান্য আয় বৃদ্ধি। সামান্য আয় বাড়লেও ব্যয় বাড়বে অসম্ভব। পাওনা টাকা সাময়িক আটকে থাকবে। নৈরাশ্য বাড়বে। কারও প্রতি মন খিঁচরে যাবে। অযথা দুশ্চিন্তায় ভুগবেন। আর্থিক টানাটানি চলবে। তবে সামনেই কোনও আশার আলো দেখতে পাবেন। কোনও নতুন যোগাযোগ। সামান্য আর্থিক উন্নতি। কোনও সুসংবাদ লাভ। বিবাহ যোগ্যদের যোগাযোগে অনুকূল সপ্তাহ। কোনও উৎসবে অংশগ্রহণ। প্রেমপ্রীতির ক্ষেত্রে মানসিক আনন্দ পূর্ণ মাত্রায় বর্তমান থাকবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি মঙ্গল ও শনিবার নিত্য পুজো হয় এমন হনুমান মন্দিরে একটা চাঁপা ফুল, না পেলে জবা আর সুমিষ্ট পাকা ফল যা মন চায় নিয়ে পুজো দিন, দেখবেন দারুণভাবে বিপদআপদ থেকে রক্ষা পাবেন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের দুর্ভোগও কাটবে অপ্রত্যাশিতভাবে।

কি রঙের পোশাক পরবেন : সারা বছর ভালো থাকতে যতটা সম্ভব হালকা লাল, গোলাপি, হালকা নীল বা আকাশি রঙের পোশাক ব্যবহার করতে পারেন। সাদাও চলবে। যে ঘর বেশি ব্যবহার করেন সে ঘরের বা বাড়ির রং উক্ত রঙের যে কোনও একটা করলে দেহ, মন সার্বিক ভালোই হবে।

বৃষ রাশি : শুভকর্মে অর্থব্যয়। হঠাৎ কোনও কারণে অর্থ নষ্ট। কারও প্রতি বিতৃষ্ণায় মন ভরে যাওয়া। নিকট ভ্রমণ বা দেবালয় গমন। মিষ্টি দ্রব্য লাভ। কর্মক্ষেত্রে উদ্বেগ সৃষ্টি। আর্থিক উন্নতিতে বাধা। শারীরিক অস্বস্তি। ফালতু কাজে সময় নষ্ট হতে পারে। কোনও কাজেই প্রশান্তি পাবেন না। শরীর মন অস্থির সূচক। আর্থিক দুর্ভাবনা। স্বজনদের জন্য উদ্বেগ। বিলাস দ্রব্য কেনাকাটা। কারও সাথে বচসা। কর্মক্ষেত্রে চাপ বাড়লেও প্রচ্ছন্ন দুশ্চিন্তা বর্তমান থাকবে। কোনও নতুন সুযোগ লাভ। সামান্য অর্থোন্নতি। শারীরিক ম্যাজম্যাজে ভাব। কাউকে কিছু বোঝাতে গিয়ে বচসায় লিপ্ত হতে পারেন। কোনও নতুন খবর লাভ। ব্যয় বৃদ্ধি। গুরুস্থানীয়ের অপ্রীতির ক্ষেত্রে নতুন কোন ঘটনা আলোকপাত করতে পারে। উদ্বেগের মধ্যেও কোনও আশার আলো। কর্মক্ষেত্রে কোনও সমস্যার সৃষ্টি। মানসিক চাপ বৃদ্ধি। গৃহে সামান্য কারণে অশান্তি। টুকটাক অর্থাগম। প্রত্যাশিত লাভে বাধা। প্রণয়ক্ষেত্র মানসিক চাপের মধ্যেও প্রীতিবর্দ্ধক।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার আপনার মুখের এঁটো করা খাবার সারা দিনে একবার একটু কাককে খেতে দেবেন। গোটা বছরে আপনার দেহ মন সংসার ও প্রতিষ্ঠা জীবনে যে সব অসুবিধা ও ভোগান্তি বিব্রত করত, তার বহুলাংশেই নিবৃত্তি এনে আপনাকে অনেক স্বস্তি দেবে।

কি রঙের পোশাক পরবেন : সাদা, একেবারে উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক চলবে। বিশেষ করে সাদা রঙ দেহ মন সংসার প্রতিষ্ঠা ও যে কোনও শুভ কর্মের ক্ষেত্রে শুভপ্রদ। প্রচেষ্টায় সাফল্য ও মানসিক আনন্দ বাড়বে। বাড়ি ঘরের রং সাদা রাখলে একই ফল হবে।

মিথুন রাশি : অপ্রত্যাশিত কোনও সুযোগ লাভ। কোন খবর উৎসাহিত। সপ্তাহটা আংশিক অনুকূলে। সামান্য অর্থাগম। নতুন কোনও খবরে উৎসাহিত। হঠাৎ কোনও কারণে মনের উপর চাপ সৃষ্টি। নতুন দ্রব্যলাভ। সম্পূর্ণ সপ্তাহটা অস্থিরতার মধ্যে কাটবে। কর্মক্ষেত্র সম্পর্কে দুর্ভাবনা বর্তমান থাকলেও উদ্বেগের মধ্য দিয়ে অর্থাগম হবে। কারও সাথে মতবিরোধ ও মনোমালিন্যের সৃষ্টি। পারিবারিক ও স্বজন বিষয়ে উৎকণ্ঠা। কোথাও বেড়াতে যেতে পারেন। শারীরিক দিক থেকে টুকটাক করে ভুগবেন। মনের ওপর চাপ পড়বে এবং ভালো কথাও খারাপ লাগবে। সামান্য ব্যাপারে অশান্তি ও মনোমালিন্য। হুড় হুড় করে অর্থ ব্যয়। অকারণ অতিথি বা পরিচিতের আগমন। কর্মক্ষেত্রে উদ্বেগের মধ্যেও আয় বাড়বে। কমবেশি আর্থিক উন্নতি। অপ্রত্যাশিত অর্থাগম। কোনও নতুন যোগাযোগ। হঠাৎ কোনও ব্যাপারে মানসিক প্রফুল্লতা নষ্ট। জ্বর জ্বর ভাব। নিকট ভ্রমণযোগ। প্রেমপ্রীতির ক্ষেত্রে মনোমালিন্যের সৃষ্টি হলেও আন্তরিকতা বর্তমান থাকবে।

কি করলে একটু ভালো থাকবেন : একটা মহালক্ষ্মীর ফটো সংগ্রহ করে যে কোনও বৃহস্পতিবার থেকে পুজো শুরু করতে পারেন। পুজো বলতে প্রতিদিন স্নানের পর (খেয়ে বা না খেয়ে) দুটো ধূপকাঠি দিয়ে আরতি করে তিনবার স্পর্শ প্রণাম করবেন। একটু জল মিষ্টি দেবেন। কাজটা করতে পারলে সার্বিক অশেষ কল্যাণ হবে।

কি রঙের পোশাক পরবেন : হালকা আকাশি, হালকা সবুজ ও হালকা লাল পোশাক এই রাশির পক্ষে লাভদায়ক। সারাদিন, প্রতিদিন ব্যবহার করলে দিন কাটবে মানসিক স্বাচ্ছন্দ্যে। অধিকাংশ কাজে আসবে সাফল্য। স্বভাবসুলভ মনের অস্থিরতা কমবে। যতটা সম্ভব কালো, খয়েরি বা গাঢ় রঙের পোশাক ব্যবহার না করাই ভালো।

কর্কট রাশি : উদ্বেগ থাকলেও আয় ও যোগাযোগ বাড়বে। কোনও সুসংবাদ লাভ। সামান্য ব্যয় চাপ। কোনও পুরনো ঝামেলার সমাধান। কারও সহায়তা লাভ। শারীরিক দিক থেকে ম্যাজমেজে ভাব প্রায়ই বিব্রত করবে। আর্থিকক্ষেত্র অনুকূলে। কর্মক্ষেত্রে হঠাৎ কোনও সমস্যা বিচলিত করতে পারে। কোনও কথা আত্মসম্মানে আঘাত হানতে পারে। নিকট ভ্রমণ যোগ। কোনও সুসংবাদ লাভ। স্বজন বিষয়ে উৎকণ্ঠা। যানবাহনাদিতে অতিরিক্ত ব্যয় হবে। অযথা ব্যয় বৃদ্ধি। কোথাও ভ্রমণ। আর্থিক টান। কোনও নতুন দ্রব্য কেনাকাটা। গৃহে অতিথির আগমন। কোথাও আতিথ্য গ্রহণ। প্রচ্ছন্ন শত্রুতার সম্মুখীন। সামান্য দেহ ও মনের চাপ কমলেও যোগাযোগগুলো আশাপ্রদ হবে না। খরচা বাড়বে অতিমাত্রায়। আত্মীয়প্রীতিতে বাধা। স্বজনদের কারও জন্য দুশ্চিন্তা ভোগ। কর্মক্ষেত্র দুশ্চিন্তাপূর্ণ থাকবে। আয়ের ক্ষেত্র হতাশা সূচক। কোনও কিছু ক্ষতি হতে পারে। প্রেমপ্রীতিতে সংযমতার অভাব ও অযথা মানসিক অশান্তি দেখা দেবে।

Rashifal App

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শুক্রবার কোনও মহিলা ভিখারিকে যে কোনও একটা ফল আর যা মন চায় কিছু পয়সা দেবেন। চেষ্টা করবেন সারা বছরে একটা শুক্রবার যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে কর্মজীবন, সংসার ও প্রতিষ্ঠা জীবনে চলার পথের বাধা, অস্বস্তির হাত থেকে বহুলাংশে মুক্তি পাবেন।

কি রঙের পোশাক পরবেন : কালো, খয়েরি এবং যে কোনও গাঢ় রঙের পোশাক একেবারে বর্জন করলে ভালো হয়। অন্য কোনও হালকা রঙের পোশাক চলবে। সবচেয়ে ভালো হয় সাদা আর খুব হালকা হলুদ পরলে। মিষ্টি আকাশিও পরতে পারেন। এগুলি সব সাফল্য ও আনন্দের এই রাশির পক্ষে। বাড়ির রঙের যে কোনওটা করা যেতে পারে অসুবিধা না থাকলে।

সিংহ রাশি : বন্ধু সঙ্গে আনন্দ বৃদ্ধি। সামান্য আর্থিক যোগাযোগ। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ। কোথাও ভ্রমণের পরিকল্পনা। দৈহিক আমেজ নষ্ট। টুকটাক আঘাত। মানসিক অবস্থা ভাল যাবে না। কর্মক্ষেত্র উদ্বেগ ও দুশ্চিন্তা বর্দ্ধক। টুকটাক অর্থাগম হলেও আহামরি কোনও পরিবর্তন হবে না। কোনও যোগাযোগে সাময়িক উৎসাহিত। অর্থ কিংবা দ্রব্য ক্ষতি। শারীরিক অবস্থা অস্বস্তিসূচক। নতুন যোগাযোগ ও আয়ের ক্ষেত্র উদ্বেগের মধ্যেও সুপ্রসন্ন। তবে শরীরটা মাঝে মধ্যে রসিকতা করবে। প্রয়োজনীয় কিছু অর্থলাভে বাধা নেই। কোন বন্ধু কিংবা বয়স্কের দ্বারা উপকৃত হতে পারেন। বেকারদের কর্মলাভের পক্ষে অনুকূল সপ্তাহ। হওয়া কাজে বাধা। কোথাও বেড়ানো। সামান্য আর্থিক উন্নতি। কোনও কারণে হঠাৎ উদ্বেগ। পারিবারিক দুর্ভাবনা। দেহ ও মনে অস্থিরতার সৃষ্টি। প্রেমপ্রীতির ক্ষেত্রে মানসিক অস্থিরতা, অযথা অশান্তি ও মনোমালিন্য বৃদ্ধিপাবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতিদিন সকাল থেকে সারাদিনের মধ্যে যখন সময় পাবেন, যে কোনও কুকুরকে যে কোনও খাবার একটু খেতে দিন। চেষ্টা করবেন একটা দিন যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে দেহমনে অস্বস্তি আসবে না। সারা বছরে অনেক বাধা দুর্গতির হাত থেকে রক্ষা পাবেন।

কি রঙের পোশাক পরবেন : লাল, গোলাপি, হলুদ, বাসন্তী রঙের পোশাক এই রাশির জন্য শুভ। শুভ প্রচেষ্টায় সাফল্য ও দেহমনের আনন্দদায়ক হবে। বাড়ি বা ঘরের জন্য এর যে কোনও একটা রং ব্যবহার করতে পারেন।

কন্যা রাশি : আর্থিক উন্নতি ও যোগাযোগ বৃদ্ধি। দেবালয় ভ্রমণ। কোথাও আতিথ্য গ্রহণ। কোনও সাদা দ্রব্যলাভ। কোনও শুভসংবাদ লাভ। শুভকর্ম ও প্রচেষ্টার পক্ষে সপ্তাহটা অনুকূল। তবে মানসিক চাপ থাকবে। সামান্য আঘাত যোগ। কোনও সুযোগ বা সহায়তা লাভ। কোনও গুণের জন্য সমাদৃত। শুভকর্মে অর্থ ব্যয়। হঠাৎ ঝামেলা। মানসিক উদ্বেগ এবং পারিবারিক দুর্ভাবনা বাড়বে। কর্মক্ষেত্রেও পাবেন না তেমন কোন আশার আলো। শরীর ঠিক চলবে না। অকারণ ব্যয় বাড়বে। মনটাও অশান্ত হয়ে উঠবে। আর্থিক দুর্ভাবনা। কোথাও বেড়ানো। হঠাৎ কোনও অশান্তিতে জড়ানো। প্রেমে উদ্বেগ, অশান্তি, মতবিরোধ ও মনোমালিন্য বর্তমান।

কি করলে একটু ভালো থাকবেন : সম্ভব হলে প্রতি শনিবার নটা সাদা ফুল (টগর বাদে) আর কলা বাদে একটা ফল যে কোনও প্রতিষ্ঠিত কালীমন্দিরে সকাল থেকে রাতের মধ্যে যখন সময় পাবেন, দক্ষিণা সমেত দিয়ে চলে আসুন। কাজটা সমানে করতে থাকুন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ তো হবেই, দেহমনের অনেক স্বস্তি আসবে।

কি রঙের পোশাক পরবেন : কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হালকা আকাশি, হালকা সবুজ, হালকা হলুদ আর সাদা পোশাক অত্যন্ত শুভদায়ক। বাড়িঘরের রঙের মধ্যে থেকে একটা পছন্দ করতে পারেন।

তুলা রাশি : কোনও নতুন যোগাযোগ। হঠাৎ কিছু অর্থলাভ। সব কাজেই বাধা আর হতাশা। অপ্রত্যাশিত অর্থ নষ্ট। কোনও কারণে হঠাৎ অশান্তির সৃষ্টি। আর্থিক দুর্ভাবনা। দাম্পত্য কলহ। কোথাও ভ্রমণযোগ। সব কাজেই থাকবে বাধা। শরীর ও মনটাও ভালো যাবে না। হুট করে রাগ বৃদ্ধি। কোনও না কোনও বিবাদ বিতর্কে জড়াতে পারেন। কর্ম অর্থ ও আয় ভাগ্য চলবে টালমাটালে। সপ্তাহটা মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তাপূর্ণ। তবুও টুকটাক যোগাযোগের রাস্তা তৈরি হবে। কোনও ব্যাপারে হতাশা। অযাচিত অর্থ লাভ। দৈহিক আমেজ নষ্ট। মানসিক ও শারীরিক অস্বস্তি। নৈরাশ্য বৃদ্ধি। সাংসারিক অস্বস্তি। কারও সাথে মতবিরোধ। প্রেমে ফাটল ধরা, অশান্তি ও সাময়িক ছাড়াছাড়ি হতে পারে।

কি করলে একটু ভালো থাকবেন : সারাটা বছর হাজার কাজের মধ্যে সকাল থেকে রাতের মধ্যে প্রতিষ্ঠিত শনি মন্দিরে সাদা বাতাসা, সাদা ফুলের মালা আর যা মন চায় দক্ষিণা দিয়ে শনিদেবের পুজো দিলে সারা বছর অনেক দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবেন।

কি রঙের পোশাক পরবেন : হালকা লাল, গোলাপি, সাদা, উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক দেহমনকে আনন্দ আর অধিকাংশ কাজে সফলতা দেবে সম্মানের সঙ্গে। আরও ভালো হয় বাড়িঘর পাতিলেবু রং করলে।

বৃশ্চিক রাশি : সামান্য আর্থিক টানাটানির সুরাহা। কোনও যোগাযোগে আলোকপাত। বন্ধুর গৃহে বেড়াতে যাওয়া। কোনও নতুন দ্রব্য কেনাকাটা। পরশ্রীকাতরতা মানসিক শান্তির অন্তরায় হতে পারে। শত্রুরা বশীভূত হতে পারে। কোনও শুভকর্মের পক্ষে অনুকূল সপ্তাহ। চোখ আর গলার রোগে কষ্ট পেতে পারেন। শরীর ও মন ভাঙবে। উদ্বেগ ও মানসিক অশান্তি ভোগ। কারও কথায় মনে আঘাত লাগা। কোথাও বেড়ানো। কোনও হওয়া কাজে বাধা। কর্ম ও আর্থিক যোগাযোগ লক্ষণীয়। শারীরিক ও মানসিক চাপ থাকবে। সাংসারিক অশান্তি। কোনও কারণে কোথাও যেতে পারেন। প্রেমে মানসিক অশান্তি কমবে ও প্রণয়ক্ষেত্র প্রীতিসূচক।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার, সপ্তাহে দুদিন কুকুরকে মুরগি কিংবা খাসির কাঁচা বা রান্না করা এক টুকরো মাংস খেতে দিন। সারা বছরের অনেক বাধা বিপত্তি কাটবে। শারীরিক অস্বস্তি কাটবে। উটকো ঝামেলা যাবে। মনে অনেক স্বস্তি আসবে।

কি রঙের পোশাক পরবেন : সাংসারিক মানসিক কর্ম ও প্রতিষ্ঠা জীবনের ক্ষেত্রে হালকা লাল, হালকা হলুদ, হালকা আকাশি ও সাদা রঙের পোশাক কল্যাণকর। আকাশিটা বাদ দিয়ে বাড়ি-ঘরের ক্ষেত্রে ওই রংগুলির যে কোনওটি ব্যবহার করতে পারেন।

ধনু রাশি : পারিবারিক কারণে মতবিরোধ। হঠাৎ কিছু অর্থ নষ্ট। মাড়ি কিংবা চোখের কষ্ট। কর্মক্ষেত্রে উদ্বেগ। কোনও আত্মীয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা। দৈহিক আমেজ নষ্ট। নিকট ভ্রমণ। সপ্তাহটা সামান্য অস্বস্তির মধ্যেও শুভত্বের দিকে যাবে। সাধারণভাবে কর্মক্ষেত্রে এবং পারিবারিক ব্যাপারে উদ্বেগ থাকবে। কর্মক্ষেত্রে উদ্বেগ। কারও কোনও অনুরোধ রক্ষা। গুণীজনের সান্নিধ্য লাভ। কোনও ঘটনায় মানসিক প্রসন্নতা নষ্ট। মতবিরোধজনিত অশান্তি। উদ্যমে বাধা। অকারণ মানসিক অস্থিরতা। কর্মক্ষেত্রে উদ্বেগ। পারিবারিক ব্যাপারে দুশ্চিন্তা। কোথাও বেড়ানো। অযথা অর্থ ব্যয়। প্রেমে বাড়বে মনোমালিন্য ও অভিমান।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতিদিন নারায়ণ শিলায় একটা বোঁটা সমেত তুলসী, শিলা না থাকলে নারায়ণের ফটোয় শ্রীচরণে একটা তুলসী স্পর্শ করে খেয়ে নিতে পারেন অথবা রেখেও দিতে পারেন। এতে সংসার, প্রতিষ্ঠা, কর্ম থেকে সার্বিক অবস্থার ধীরে ধীরে অস্বস্তি তো কাটবেই, অশেষ কল্যাণও হবে।

কি রঙের পোশাক পরবেন : পোশাকের রং হলুদ, গোলাপি, হালকা লাল রাখতে চেষ্টা করুন। সবদিক দিয়ে অনেক স্বস্তিতে থাকবেন। বাড়ি ঘরের রং হলুদের উপর ভরসা করলে অর্থ সম্মান দুইই আসবে।

মকর রাশি : আয় বাড়বে। অপ্রত্যাশিত যোগাযোগ। ভ্রাতৃস্থানীয় কারও স্বাস্থ্যহানি। কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি। বন্ধুসঙ্গ ও ভ্রমণ। কর্ম ও আর্থিক ক্ষেত্র থাকবে সুপ্রসন্ন। অযাচিত কিছু অর্থাগম হবে। তবে কোনও গৃহ সমস্যায় বিব্রত হতে পারেন। বিবাহ ও কোনও শুভ প্রচেষ্টার পক্ষে অনুকূল সপ্তাহ। কর্ম ও আর্থিক ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি। কোনও কাজের জন্য অন্যের পরামর্শ গ্রহণ। নতুন দ্রব্য কেনাকাটা। কাছাকাছি কোথাও ভ্রমণ। আয় বৃদ্ধি ও আর্থিক উন্নতি হবে। কর্মক্ষেত্রে অস্বস্তিবোধ। অকারণ শত্রুতা বা সমালোচনার সম্মুখীন। অপ্রত্যাশিত যোগাযোগ। নিকট ভ্রমণ। প্রেমে কোনও কথায় সাময়িক প্রসন্নতা নষ্ট ও অভিমান বৃদ্ধি।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি সোমবার সকাল থেকে রাতের মধ্যে একটা সাদা পদ্ম, না পেলে (পাওয়া যায় কারণ প্রতিদিন দেখেছি ডেড বডিতে সাপ্লাই আছে) সাদা শাপলা ফুল একটা যে কোনও প্রতিষ্ঠিত শিবমন্দিরে স্পর্শ করে রেখে আসলেই হবে। এক বছর এ কাজটা করলে সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ হতে বাধ্য।

কি রঙের পোশাক পরবেন : একটু চেষ্টা করুন পোশাকের রংটা সবুজ, আকাশি, হালকা বা একটু গাঢ় হলুদের মধ্যে রাখতে। দেহমন কর্ম ও পারিবারিক ক্ষেত্রের অস্বস্তি অনেকটাই কাটবে। অধিকাংশ শুভ প্রচেষ্টায় সাফল্য আসবে। বাড়ি ঘরের রং হলুদ রাখলে ভালো হয়।

কুম্ভ রাশি : আনন্দপূর্ণ সপ্তাহ। সামান্য আয় বাড়বে। কাজের চাপ বৃদ্ধি। কোনও গুণের জন্য প্রশংসিত। কোথাও আতিথ্য গ্রহণ করতে পারেন। কোথাও কথা রক্ষার্থে যাওয়া। সম্মান লাভ। কোথাও ভ্রমণ। কর্মক্ষেত্রে যোগাযোগ থাকবে শুভ। দেবালয় ভ্রমণে যেতে পারেন। কোনও সুসংবাদ লাভ। কোনও কাজের জন্য প্রশংসিত। দ্রব্যলাভ। অর্থাগম একটু কম। সামান্য আর্থিক উন্নতি। অন্য কোথাও আতিথ্য গ্রহণ। মানসিক অস্থিরতা। সাময়িক মানসিক বিষণ্ণতা। সামান্য ব্যাপারে মানসিক কষ্ট। হওয়া কাজে অযথা বিলম্ব। পারিবারিক অশান্তি। ব্যয় বৃদ্ধি। প্রেমে সংযমতার অভ্যাস, মতবিরোধ ও খিটিরমিটির লাগবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার যেকোনও হনুমান মন্দিরে নিখুঁত যে কোনও একটা সুমিষ্ট ফল আর যে কোনও রঙের সুগন্ধি ফুল দিয়ে প্রণাম করে আসুন। যা মন চায় দক্ষিণা দেবেন। সারা বছর কাজটা করতে পারলে সার্বিক অনেক বাধা বিপত্তির হাত থেকে রক্ষা পাবেন নিশ্চিত।

কি রঙের পোশাক পরবেন : আর্থিক মানসিক সাংসারিক কর্ম ও প্রতিষ্ঠাজীবনে সুন্দরভাবে কাটাতে আকাশি, সাদা, হালকা হলুদ, হালকা সবুজ রঙের পোশাক সর্বাঙ্গীণ অনেক স্বস্তি ও আনন্দ দেবে। বাড়ি ঘরের রং সাদার উপর রাখতে পারেন।

মীন রাশি : কোনও শুভ যোগাযোগ। কোথাও নিমন্ত্রণ রক্ষা। পুরনো বন্ধুসঙ্গ। কোনও কাজের জন্য প্রশংসিত। কারও সহায়তা লাভ। শরীর নিয়ে বড্ড ভোগান্তি হবে। মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি। দৈহিক অস্বস্তি। অভাবনীয় ভাবে কিছু অর্থাগম। কোনও দ্রব্য হারানো কিংবা অর্থক্ষতি। আর্থিক দুর্ভাবনা। সামান্য আঘাত বা রক্তপাত যোগ বর্তমান। পরিবারের কারও সাথে মতবিরোধ। কল্পনাতীত ব্যয় চাপ। কোনও উদ্বেগবর্ধক সংবাদলাভ। কাজকর্মে তেমন উৎসাহ থাকবে না। কোনও ব্যাপারে মানসিক উত্তেজনা। ব্যয় বাড়বে অসম্ভব অথচ আয়ের ক্ষেত্রে ভাটা। কোনও নিকট আত্মীয়ের সঙ্গে মতবিরোধ। স্বজন বিষয়ে উৎকণ্ঠা। প্রেমে মনোমালিন্য, দুশ্চিন্তা বৃদ্ধি, মতবিরোধজনিত অশান্তি ও বিচ্ছেদপর্ব নেমে আসতে পারে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনিবার সারাদিনের মধ্যে যেকোনও সময় একটা ভিখারিকে খেতে দিন। খাবারটা তৈরি করা, যাতে পেলেই খেতে পারে। যেমন রুটি সবজি, কচুরি, পাউরুটি বা মিষ্টি, এই জাতীয়। সঙ্গে দক্ষিণা কিছু পয়সা। সংসার ও প্রতিষ্ঠা জীবনের অনেক দুর্ভোগ অশান্তি থেকে মুক্তি পেয়ে যাবেন।

কি রঙের পোশাক পরবেন : সার্বিকভাবে নিজেকে সুন্দর ও আনন্দময় রাখতে সাদা আর হলুদের উপর পোশাক বেশি ব্যবহার করতে চেষ্টা করুন। এই রং দুটো অর্থ ও সম্মান বৃদ্ধি করবে। ওই দুটো রঙের যে কোনওটাই বাড়ি ঘরে ব্যবহার করতে পারেন।

Show Full Article
nilkantho.in App