SciTech

মহাকাশে পাড়ি দিচ্ছে প্রধানমন্ত্রীর হাতে লেখা পোস্টকার্ড

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে লেখা একটি পোস্টকার্ড পাড়ি দিচ্ছে মহাকাশে। তাতে তিনি কি লিখবেন তাও সামনে এসেছে। দেশের প্রথম বেসরকারি মহাকাশযানে যাবে সেই পোস্টকার্ড।

মহাকাশ অভিযানের ক্ষেত্রেও এক ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে ভারত। কেবল কিছু সময়ের অপেক্ষা। তারপরই মহাকাশে উড়ে যাবে ভারতের প্রথম বেসরকারি মহাকাশযান।

আর সেই ঐতিহাসিক যাত্রায় সেই রকেটে চড়ে মহাকাশে পৌঁছে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে লেখা একটি পোস্টকার্ড। যাতে লেখা থাকবে বন্দেমাতরম।

স্কাইরুট এরোস্পেস নামে সংস্থা তাদের বিক্রম-১ রকেটে প্রধানমন্ত্রীর এই পোস্টকার্ড মহাকাশে পাঠাতে চলেছে। আর সেকথা সংস্থার পক্ষেই জানানো হয়েছে।

বিক্রম-১ হবে ভারতের মাটি থেকে মহাকাশে উড়ে যাওয়া প্রথম বেসরকারি অরবিটাল ক্লাস রকেট। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এটি শনিবার মহাকাশে পাড়ি দেবে।

এটি একটি পরীক্ষামূলক অভিযান। যা সঙ্গে নিয়ে যাবে পেলোড হিসাবে প্রধানমন্ত্রীর হাতে লেখা পোস্টকার্ড সহ স্কাইরুট সংস্থার আধিকারিকদের লেখা মন্তব্য, বিনিয়োগকারীদের লেখা মন্তব্য। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে শুভেচ্ছা এই অভিযান পেয়েছে তাও যাবে পেলোড হিসাবে।

এই মহাকাশ অভিযান সফল হলে ভারতে মহাকাশ যাত্রায় বেসরকারি অংশগ্রহণ নতুন এক অধ্যায়ের সূচনা করবে। এই মিশনের নাম স্কাইরুট দিয়েছে মিশন আগমন। যা দিয়ে ভারতে বিভিন্ন ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির নতুন উদাহরণ তৈরি হবে।

বেসরকারি স্পেস স্টার্টআপ স্কাইরুট এরোস্পেস তেলেঙ্গানার একটি সংস্থা। যা ভারতের মহাকাশে প্রতিপত্তি বৃদ্ধির ক্ষেত্রে বেসরকারি সহযোগিতার পথ খুলে দিল।

Show Full Article