কম চেনা ফলের বাড়তে থাকা চাহিদা নিয়ে এবার নিজের বক্তব্য জানালেন প্রধানমন্ত্রী
ভারতের মানুষ যেসব ফল চেনেন এ ফলটি সে তালিকায় পড়েনা। তবে এ ফলের চাহিদা বাড়ছে। যার বাড়তে থাকা জনপ্রিয়তার কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আম, জাম, আপেল, কলা, পেঁপে, আনারস, আতা, বেদানাদের তালিকায় এই ফল পড়েনা। এখনও অনেকের এ ফলের নাম জানা নেই। চেহারা কেমন হয় তাও জানা নেই। তবে এটাও পাশাপাশি মেনে নিতে হবে এ ফলটির চাহিদা ভারতে ক্রমশ বাড়ছে।
নব্য প্রজন্মের কাছেও এ ফলের জনপ্রিয়তা বাড়ছে। এবার সেই ফল নিয়ে কথা বললেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় তিনি এই ফলটি নিয়ে আলাদা করে জানিয়েছেন।
ফলটির নাম অ্যাভোকাডো। ভারতে এ ফলের তেমন কোনও চাহিদা ছিলনা। কিছুদিন আগেও ছিলনা। কিন্তু ক্রমে এ ফলের চাহিদা বাড়ছে। শহুরে মানুষের কাছে এর চাহিদা প্রশ্নাতীতভাবে বৃদ্ধি পাচ্ছে।
চাহিদা বাড়লে যোগানও তার সঙ্গে তাল মিলিয়ে বাড়তে হবে। সেই যোগান বৃদ্ধির জন্য ভারতে কৃষকরা অনেকে এই ফল চাষের প্রতি আকর্ষিত হচ্ছেন। ফলটির চাষ বাড়লে চাহিদার সঙ্গে সঙ্গে একটা অর্থনৈতিক দিক তৈরি হচ্ছে।
যা কৃষকদের আরও একটি রোজগারের রাস্তা খুলে দিচ্ছে। স্বাস্থ্যের কথা মাথায় রেখে অনেকেই এই ফল কিনছেন এবং খাচ্ছেন। আবার অ্যাভোকাডো টোস্ট এখন অনেক রেস্তোরাঁয় পাওয়া যাচ্ছে। অনেকেই তা কিনছেনও।
প্রসঙ্গত অ্যাভোকাডো এমন এক ফল যাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডান্ট। বয়স বাড়লে চোখের দৃষ্টি কমে। এই বয়সের সঙ্গে তাল মিলিয়ে চোখের দৃষ্টিশক্তি কমাতে রাশ টানে অ্যাভোকাডোর ক্রিমের মত শাঁস। এছাড়া ভিটামিন কে-এর যোগান দিয়ে এই ফল হাড়ের ঘনত্বও বৃদ্ধি করে।











