World

ভূমিকম্প ইতিহাস, ফের এভারেস্টের শৃঙ্গে পর্বতারোহীরা

Kenton Coolনেপালে ভয়াবহ ভূমিকম্পের পর কেটে গেছে একটা বছর। সেসময়ে এভারেস্ট অভিযান চলায় অভিযাত্রীদের অনেককে ভূমিকম্পের পর খুঁজেই পাওয়া যায়নি। সেই আতঙ্ক কাটিয়ে এ বছর ফের হিমালয় অভিযান শুরুর পর এদিন প্রথম এভারেস্টের শিখর ছুঁলেন ব্রিটিশ পর্বতারোহী কেন্টন কুল ও রবার্ট লুকাস। তাঁদের পথ দেখাতে ও মালপত্র বহন করতে সঙ্গে ছিলেন দুই স্থানীয় বাসিন্দা দোরচি শেরপা ও পেমবা ভোতে। এদিন স্থানীয় সময় সকাল সওয়া ৮টায় শিখর ছোঁন তাঁরা। এদিনের সাফল্যের পর প্রথম ব্রিটিশ নাগরিক হিসাবে ১২ বার এভারেস্টের চুড়ো ছোঁয়ার বিরল সাফল্যের অধিকারী হলেন কেন্টন কুল।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ
Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *