Health

চুল বেড়ে একজীবনে কত পথ অতিক্রম করতে পারে, উত্তরটা বিশ্বাস হবেনা

মাথার চুল তো বাড়তেই থাকে। জীবনে মানুষ যতদিন বাঁচেন চুল বাড়তেই থাকে। এভাবে সারাজীবনে মাথার চুল বেড়ে কতটা পথ অতিক্রম করে জানলে বিশ্বাস হবেনা।

মাথার চুল বাড়তেই থাকে। চুল একটু বাড়লে সকলে সেলুনে গিয়ে তা কাটিয়ে ছোট করে আসেন। ফের তা বেড়ে যায়। আবার তা ছোট করতে হয়। এভাবেই চলতে থাকে। মাথার চুল ছাড়াও নাকে বা কানের বর্ধিত চুল অনেকেই একটা সময়ের পর ছেঁটে ফেলেন। বগলের ক্ষেত্রেও তাই।

তবে একটি পর্যবেক্ষণ মানুষের দেহের যেখানে যত চুল রয়েছে তা সারাজীবনে যতটা বৃদ্ধি পায়, তা যোগ করে দেখেছে সেগুলি একত্র করলে কতটা পথ অতিক্রম করা সম্ভব। আর পর্যবেক্ষণে যা দাবি করা হয়েছে তা অনেকেই বিশ্বাস করতে পারবেননা।

পর্যবেক্ষণটি দাবি করেছে মানবদেহের সর্বত্র যত চুল থাকে এবং তা সারাজীবনে যতটা বাড়ে তা যোগ করলে মানুষের চুল একজীবনে সাড়ে ৯০০ কিলোমিটার পথ অতিক্রম করে।

এমনকি তা কারও কারও ক্ষেত্রে ১ হাজারও হতে পারে। সড়কপথে গেলে কলকাতা থেকে নাগপুর পৌঁছতে প্রায় এমনই দূরত্ব অতিক্রম করতে হয়। শুনে বিশ্বাস না হওয়ারই কথা।

মানুষের একজীবনে দেহের সব চুল মিলিয়ে এবং তার বৃদ্ধি যোগ করে যে এমন এক বিশাল দূরত্ব অতিক্রম করা সম্ভব তা বিশ্বাস করা কঠিন বৈকি। তবে গবেষণা থেকে এমন পর্যবেক্ষণই পাওয়া গিয়েছে। তবে এই তথ্য প্রতিটি মানুষের ক্ষেত্রে এক হয়না। এটা একটা গড় মাপ মাত্র।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *