World

রাসায়নিকের কারখানায় বিস্ফোরণ, মৃত ৬

রাসায়নিকের কারখানা। সেখানেই একটি ট্রাক দাঁড়িয়েছিল। তাতেই আচমকা বিস্ফোরণ ঘটে। ভয়ংকর বিস্ফোরণে কারখানার ৬ জনের মৃত্যু হয়। ২ জন গুরুতর আহত হন। তবে বিস্ফোরণের ফলে আগুন ধরলেও তা বিশেষ ছড়াতে পারেনি। দ্রুত দমকল বাহিনী গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে চেক প্রজাতন্ত্রের রাজধানী শহর প্রাগের উত্তরে অবস্থিত ভালতাভোউ শহরে।

কীভাবে বিস্ফোরণ তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এই বিস্ফোরণে শান্ত শহরে আচমকাই চাঞ্চল্য ছড়ায়। পরে যদিও শহরের মেয়রের বার্তায় সকলে নিশ্চিন্ত হন।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *