World

সোনার মুকুট ফেলে ৮০০ বছর পুরনো করোটি নিয়ে চম্পট, কারণ স্পষ্ট নয় কারও কাছে

যদি নেওয়ারই হয় তাহলে কেউ সোনার মুকুট নিয়ে যাবে। একটা ৮০০ বছর পুরনো করোটি নিয়ে কি লাভ, সেটাই পরিস্কার হচ্ছেনা তদন্তকারীদের কাছে।

অতি সযত্নে রক্ষিত করোটি নিয়ে চম্পট দিল কেউ বা কারা। কিন্তু সেখানে একটি সোনার মুকুট থাকা সত্ত্বেও তাতে হাত পড়েনি। কেন? সোনার মুকুট চুরি করলে তো দাম ভালই পেতে পারত চোরেরা। তাহলে তারা সেটা ফেলে গেল কেন?

সেখানে কেনই বা ৮০০ বছর পুরনো একটি খুলি নিয়ে চম্পট দেওয়ার ঘটনা ঘটল! এই করোটি তো বাজারে কেউ বিক্রিই করতে পারবেনা বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

ঘটনাটি ঘটেছে চেক প্রজাতন্ত্রের সেন্ট লরেন্স গির্জায়। সেখানেই অত্যন্ত যত্ন সহকারে রাখা ছিল সেন্ট জিস্লাভা-র করোটি। যার বয়স আনুমানিক ৮০০ বছর। যার কাচের আস্তরণ ভেঙে করোটি চুরি করা হয়েছে।

কিন্তু চুরি করলেও কেন তা করা হল সেটা কিছুতেই পরিস্কার হচ্ছেনা তদন্তকারীদের কাছে। ওই করোটি যে বাজারে বিক্রি করা যাবেনা সেটা পরিস্কার সকলের কাছে। একে একটি রহস্য বলে ব্যাখ্যা করছেন অনেকে।

চুরি যখন হল তখন অ্যালার্ম বাজল না কেন? সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী যেহেতু গির্জা তখন পরিস্কার করা হচ্ছিল তাই সে সময় কোনও ভুয়ো অ্যালার্ম যাতে না বাজে সেজন্য তা বন্ধ করা ছিল।

সেটা কাজে লাগিয়ে হয় করোটি চুরি। এখনকার যুগে তো সিসিটিভি থাকার কথা? সেটাও নাকি ছিল। ছবিও উঠেছে যখন চুরি হয় সে সময়ের। কিন্তু সে ছবি অত্যন্ত খারাপ এসেছে। ফলে তা তদন্তে কতটা সাহায্য করবে তা নিয়ে প্রশ্ন আছে।

Show Full Article