সপ্তাহটা কেমন কাটবে, রাশিফল ২ নভেম্বর থেকে ৮ নভেম্বর, ২০২৬
সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয় আর কি বর্জনীয়। সাপ্তাহিক রাশিফল ও রাশি অনুযায়ী প্রতিকার।
মেষ রাশি : শরীর চলনসই। সামান্য আর্থিক উন্নতি, কোন দ্রব্য অথবা অর্থলাভ, কর্মক্ষেত্রে সামান্য ঝঞ্ঝাট, প্রেমে আনন্দ বৃদ্ধি, কারও সহায়তা লাভ। অর্থাগম ভালো হবে। শরীর সম্পর্কে সচেতন থাকুন। পারিবারিক বিবাদ ও ঘনিষ্ঠ কারো স্বাস্থ্য উদ্বেগ বাড়াতে পারে। বিবাহের যোগাযোগের পক্ষে অনুকূল। প্রণয়ক্ষেত্রে জটিলতা কাটবে। অস্থিরতা বৃদ্ধি, কর্ম ও আয়ের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, দ্রব্য হারানো কিংবা অর্থ ক্ষতি, কারও সাথে ফালতু অশান্তি ও ভ্রমণ। প্রণয়ক্ষেত্র প্রীতিবর্ধক। দেহ ও মনের ওপর চাপ সৃষ্টি, কোনও চেষ্টায় ব্যর্থতা, কারও সাথে ভুল বোঝাবুঝি, সাদা দ্রব্যলাভ, ব্যয় বৃদ্ধি ও সামান্য অর্থাগম। প্রণয়ক্ষেত্রে মনোমালিন্য।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি মঙ্গল ও শনিবার নিত্য পুজো হয় এমন হনুমান মন্দিরে একটা চাঁপা ফুল, না পেলে জবা আর সুমিষ্ট পাকা ফল যা মন চায় নিয়ে পুজো দিন, দেখবেন দারুণভাবে বিপদআপদ থেকে রক্ষা পাবেন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের দুর্ভোগও কাটবে অপ্রত্যাশিতভাবে।
কি রঙের পোশাক পরবেন : সারা বছর ভালো থাকতে যতটা সম্ভব হালকা লাল, গোলাপি, হালকা নীল বা আকাশি রঙের পোশাক ব্যবহার করতে পারেন। সাদাও চলবে। যে ঘর বেশি ব্যবহার করেন সে ঘরের বা বাড়ির রং উক্ত রঙের যে কোনও একটা করলে দেহ, মন সার্বিক ভালোই হবে।
বৃষ রাশি : অপ্রত্যাশিত অর্থাগম ও যোগাযোগ, শারীরিক অস্বস্তি, কোনও ব্যাপারে মানসিক উদ্বেগ, কর্মক্ষেত্রে হঠাৎ কোনও সমস্যা, কোথাও আতিথ্য গ্রহণ, প্রেমে খিটিমিটি। কর্মক্ষেত্রে যোগাযোগ লক্ষণীয়। পাকাশয়িক দুর্বলতায় কষ্ট পাবেন। পুরনো কোনও ঝামেলায় বিব্রত হওয়ার যোগ। আর্থিক অবস্থা থাকবে চলনসই। প্রেমপ্রীতিতে অশান্তি বাড়বে। কোথাও বেড়াতে যেতে পারেন। সবকিছুর মধ্যেও একটা অস্বস্তি, কাজে বেড়িয়ে অকারণ ঘোরাঘুরি, কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ। কারও কথা অসহ্য হয়ে ওঠা ও যোগাযোগ বৃদ্ধি। প্রণয়ক্ষেত্রে অশান্তি। আয় বাড়বে, একই সাথে ব্যয়ও। কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা, পারিবারিক কারণে মানসিক অশান্তি, ভ্রমণে অর্থব্যয় ও বিলাসদ্রব্য লাভ।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার আপনার মুখের এঁটো করা খাবার সারা দিনে একবার একটু কাককে খেতে দেবেন। গোটা বছরে আপনার দেহ মন সংসার ও প্রতিষ্ঠা জীবনে যে সব অসুবিধা ও ভোগান্তি বিব্রত করত, তার বহুলাংশেই নিবৃত্তি এনে আপনাকে অনেক স্বস্তি দেবে।
কি রঙের পোশাক পরবেন : সাদা, একেবারে উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক চলবে। বিশেষ করে সাদা রঙ দেহ মন সংসার প্রতিষ্ঠা ও যে কোনও শুভ কর্মের ক্ষেত্রে শুভপ্রদ। প্রচেষ্টায় সাফল্য ও মানসিক আনন্দ বাড়বে। বাড়ি ঘরের রং সাদা রাখলে একই ফল হবে।
মিথুন রাশি : হঠাৎ অর্থক্ষতি কিংবা ফালতু ব্যয়, স্বজনদের কারও জন্য দুশ্চিন্তা, কাজে বাধা, টুকটাক আঘাত, কর্মক্ষেত্রে উদ্বেগ, প্রেমে দৈহিক কামনা বৃদ্ধি, শারীরিক আমেজ নষ্ট। একটার পর একটা ঝামেলা লেগেই থাকবে। শরীর ও মন থাকবে বিব্রত। অকারণ ঝামেলা ও বিবাদে লিপ্ত হতে পারেন। কর্মক্ষেত্র থাকবে উদ্বেগপূর্ণ। অযথা ব্যয় বৃদ্ধি পাবে। আমেজহীন, অযথা মনোমালিন্য, কোনও ঘটনায় মানসিক শান্তি নষ্ট, কর্মক্ষেত্রে উদ্বেগ সৃষ্টি, কোনও বন্ধুস্থানীয়র সাথে বাদানুবাদ। প্রণয়ক্ষেত্রে মানসিক চাপ ও আনন্দ বৃদ্ধি। সামান্য আর্থিক উন্নতি, প্রিয়জনের জন্য অর্থ ব্যয়, কোথাও আতিথ্য গ্রহণ, নতুন কোনও দ্রব্য কেনাকাটা ও অপ্রত্যাশিত যোগাযোগ।
কি করলে একটু ভালো থাকবেন : একটা মহালক্ষ্মীর ফটো সংগ্রহ করে যে কোনও বৃহস্পতিবার থেকে পুজো শুরু করতে পারেন। পুজো বলতে প্রতিদিন স্নানের পর (খেয়ে বা না খেয়ে) দুটো ধূপকাঠি দিয়ে আরতি করে তিনবার স্পর্শ প্রণাম করবেন। একটু জল মিষ্টি দেবেন। কাজটা করতে পারলে সার্বিক অশেষ কল্যাণ হবে।
কি রঙের পোশাক পরবেন : হালকা আকাশি, হালকা সবুজ ও হালকা লাল পোশাক এই রাশির পক্ষে লাভদায়ক। সারাদিন, প্রতিদিন ব্যবহার করলে দিন কাটবে মানসিক স্বাচ্ছন্দ্যে। অধিকাংশ কাজে আসবে সাফল্য। স্বভাবসুলভ মনের অস্থিরতা কমবে। যতটা সম্ভব কালো, খয়েরি বা গাঢ় রঙের পোশাক ব্যবহার না করাই ভালো।
কর্কট রাশি : দেহ, মন ও কর্মজীবনে হতাশা, কাজে বেড়িয়ে কার্যনাশ, হঠাৎ কোনও ঝামেলায় জড়ানো, কোথাও বেড়াতে যাওয়া, কারও সাথে বাদানুবাদ ও শত্রুতা বৃদ্ধি, প্রেমে অশান্তি। মানসিক অস্থিরতা কমবে। হঠাৎ কিছু অর্থ কিংবা দ্রব্য ক্ষতির সম্ভাবনা। কর্মক্ষেত্রে আশার আলো পেতে পারেন ও মানসিক আনন্দ দেবে।। ভ্রাতৃস্থানীয় কারও স্বাস্থ্য উদ্বেগ বাড়াতে পারে। মানসিক প্রফুল্লতা বাড়বে। কোনও অশান্তিতে জড়ানোর সম্ভাবনা, হওয়া কাজ আটকে থাকা, কথার খেলাপ, কোথাও বেরানো ও পরকল্যাণে গাঁট গচ্চা। প্রণয়ক্ষেত্রে মতবিরোধ। কোনও নতুন যোগাযোগে আলোকপাত, সামান্য আর্থিক উন্নতি, কোনও বিলাসদ্রব্য লাভ, কারও জন্য উৎকণ্ঠা ভোগ।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শুক্রবার কোনও মহিলা ভিখারিকে যে কোনও একটা ফল আর যা মন চায় কিছু পয়সা দেবেন। চেষ্টা করবেন সারা বছরে একটা শুক্রবার যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে কর্মজীবন, সংসার ও প্রতিষ্ঠা জীবনে চলার পথের বাধা, অস্বস্তির হাত থেকে বহুলাংশে মুক্তি পাবেন।
কি রঙের পোশাক পরবেন : কালো, খয়েরি এবং যে কোনও গাঢ় রঙের পোশাক একেবারে বর্জন করলে ভালো হয়। অন্য কোনও হালকা রঙের পোশাক চলবে। সবচেয়ে ভালো হয় সাদা আর খুব হালকা হলুদ পরলে। মিষ্টি আকাশিও পরতে পারেন। এগুলি সব সাফল্য ও আনন্দের এই রাশির পক্ষে। বাড়ির রঙের যে কোনওটা করা যেতে পারে অসুবিধা না থাকলে।
সিংহ রাশি : সপ্তাহটা যোগাযোগের পক্ষে লক্ষণীয়। কারও কোনও অনুরোধ রক্ষা, সামান্য আর্থিক উন্নতি, প্রেমের ক্ষেত্রে মানসিক উদ্বেগ, মাঙ্গলিক কর্মে অংশ গ্রহণ। শারীরিক ব্যাপারে সতর্কে থাকুন। কর্মক্ষেত্রে যোগাযোগ এবং সামান্য আর্থিক উন্নতি হবে। আগেকার গুমোট ভাবটা কাটবে। কোথাও বেড়াতে যেতে পারেন। প্রণয়ক্ষেত্রে মানসিক অশান্তি। মানসিক চাপ কিছুটা কমবে। যোগাযোগ ও সামান্য আয় বৃদ্ধি, কারও সহায়তা লাভ, কোনও কাজের দায়িত্বভার গ্রহণ ও কোনও ব্যাপারে বিতর্ক। প্রণয়ক্ষেত্রে মন খিঁচরে যাবে। উদ্বেগের মধ্যেও আর্থিক ও কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি, কোনও আটকে থাকা কাজের ছাড়, উদ্দমতা বৃদ্ধি ও কারও সাথে বাদানুবাদ। প্রণয়ক্ষেত্রে মানসিক চাপ।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতিদিন সকাল থেকে সারাদিনের মধ্যে যখন সময় পাবেন, যে কোনও কুকুরকে যে কোনও খাবার একটু খেতে দিন। চেষ্টা করবেন একটা দিন যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে দেহমনে অস্বস্তি আসবে না। সারা বছরে অনেক বাধা দুর্গতির হাত থেকে রক্ষা পাবেন।
কি রঙের পোশাক পরবেন : লাল, গোলাপি, হলুদ, বাসন্তী রঙের পোশাক এই রাশির জন্য শুভ। শুভ প্রচেষ্টায় সাফল্য ও দেহমনের আনন্দদায়ক হবে। বাড়ি বা ঘরের জন্য এর যে কোনও একটা রং ব্যবহার করতে পারেন।
কন্যা রাশি : মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি ও দৈহিক অস্বস্তি, আর্থিক দুর্ভাবনা, কোনও উদ্বেগবর্ধক সংবাদলাভ, প্রেমে মতবিরোধজনিত অশান্তি, কোথাও নিমন্ত্রণ রক্ষা। শরীর নিয়ে বড্ড ভোগান্তি হবে। সামান্য আঘাত বা রক্তপাত যোগও বর্তমান। কাজকর্মে তেমন উদ্দমতা থাকবে না। ব্যয় বাড়বে অসম্ভব অথচ আয়ের ক্ষেত্রে ভাটা। কোনও নিকট আত্মীয়ের সঙ্গে মতবিরোধ। প্রেমে বিচ্ছেদপর্ব নেমে আসতে পারে। অভাবনীয় ভাবে কিছু অর্থাগম, পরিবারের কারও সাথে মতবিরোধ, কোনও ব্যাপারে মানসিক উত্তেজনা, পুরনো বন্ধুসঙ্গ ও কোনও কাজের জন্য প্রশংসিত। প্রণয়ক্ষেত্রে মনোমালিন্য। কোনও দ্রব্য হারানো কিংবা অর্থক্ষতি, কল্পনাতীত ব্যয় চাপ, কোনও শুভ যোগাযোগ, স্বজন বিষয়ে উৎকণ্ঠা ও কারও সহায়তা লাভ। প্রণয়ক্ষেত্র দুশ্চিন্তা বৃদ্ধি করবে।
কি করলে একটু ভালো থাকবেন : সম্ভব হলে প্রতি শনিবার নটা সাদা ফুল (টগর বাদে) আর কলা বাদে একটা ফল যে কোনও প্রতিষ্ঠিত কালীমন্দিরে সকাল থেকে রাতের মধ্যে যখন সময় পাবেন, দক্ষিণা সমেত দিয়ে চলে আসুন। কাজটা সমানে করতে থাকুন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ তো হবেই, দেহমনের অনেক স্বস্তি আসবে।
কি রঙের পোশাক পরবেন : কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হালকা আকাশি, হালকা সবুজ, হালকা হলুদ আর সাদা পোশাক অত্যন্ত শুভদায়ক। বাড়িঘরের রঙের মধ্যে থেকে একটা পছন্দ করতে পারেন।
তুলা রাশি : কাজের চাপ বৃদ্ধি, কোথাও কথা রক্ষার্থে যাওয়া, সম্মান লাভ, সামান্য ব্যাপারে মানসিক কষ্ট। পারিবারিক অশান্তি, প্রেমে সংযমতার অভ্যাস। সামান্য আয় বাড়বে। কোনও গুণের জন্য প্রশংসিত এবং কোথাও আতিথ্য গ্রহণ করতে পারেন। কর্মক্ষেত্রে যোগাযোগ থাকবে শুভ। প্রেমের ক্ষেত্রে খিটির মিটির লাগবে। দেবালয় ভ্রমণে যেতে পারেন। আনন্দপূর্ণ সপ্তাহ। অর্থাগম একটু কম, কোনও সুসংবাদ লাভ, ব্যয় বৃদ্ধি, অন্য কোথাও আতিথ্য গ্রহণ ও সাময়িক মানসিক বিষণ্ণতা। প্রণয়ক্ষেত্র থাকবে আনন্দপূর্ণ। মানসিক অস্থিরতা, হওয়া কাজে অযথা বিলম্ব, কোথাও ভ্রমণ, সামান্য আর্থিক উন্নতি, কোনও কাজের জন্য প্রশংসিত ও দ্রব্যলাভ। প্রণয়ক্ষেত্রে মতবিরোধ।
কি করলে একটু ভালো থাকবেন : সারাটা বছর হাজার কাজের মধ্যে সকাল থেকে রাতের মধ্যে প্রতিষ্ঠিত শনি মন্দিরে সাদা বাতাসা, সাদা ফুলের মালা আর যা মন চায় দক্ষিণা দিয়ে শনিদেবের পুজো দিলে সারা বছর অনেক দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবেন।
কি রঙের পোশাক পরবেন : হালকা লাল, গোলাপি, সাদা, উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক দেহমনকে আনন্দ আর অধিকাংশ কাজে সফলতা দেবে সম্মানের সঙ্গে। আরও ভালো হয় বাড়িঘর পাতিলেবু রং করলে।
বৃশ্চিক রাশি : আয় বাড়বে। অপ্রত্যাশিত যোগাযোগ, ভ্রাতৃস্থানীয় কারও স্বাস্থ্যহানি, কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি, প্রেমে কোনও কথায় সাময়িক প্রসন্নতা নষ্ট, বন্ধুসঙ্গ ও ভ্রমণ। কর্ম ও আর্থিক ক্ষেত্র থাকবে সুপ্রসন্ন। অযাচিত কিছু অর্থাগম হবে। তবে কোনও গৃহ সমস্যায় বিব্রত হতে পারেন। বিবাহ ও কোনও শুভ প্রচেষ্টার পক্ষে অনুকূল সপ্তাহ। প্রেমের ক্ষেত্রেও সুখপ্রদ। কর্ম ও আর্থিক ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি, কোনও কাজের জন্য অন্যের পরামর্শ গ্রহণ, নতুন দ্রব্য কেনাকাটা ও কাছাকাছি কোথাও ভ্রমণ। প্রণয়ক্ষেত্রে অভিমান বৃদ্ধি। আয় বৃদ্ধি ও আর্থিক উন্নতি হবে। কর্মক্ষেত্রে অস্বস্তিবোধ, অকারণ শত্রুতা বা সমালোচনার সম্মুখীন, অপ্রত্যাশিত যোগাযোগ ও নিকট ভ্রমণ। প্রণয়ক্ষেত্রে প্রীতি বৃদ্ধি।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার, সপ্তাহে দুদিন কুকুরকে মুরগি কিংবা খাসির কাঁচা বা রান্না করা এক টুকরো মাংস খেতে দিন। সারা বছরের অনেক বাধা বিপত্তি কাটবে। শারীরিক অস্বস্তি কাটবে। উটকো ঝামেলা যাবে। মনে অনেক স্বস্তি আসবে।
কি রঙের পোশাক পরবেন : সাংসারিক মানসিক কর্ম ও প্রতিষ্ঠা জীবনের ক্ষেত্রে হালকা লাল, হালকা হলুদ, হালকা আকাশি ও সাদা রঙের পোশাক কল্যাণকর। আকাশিটা বাদ দিয়ে বাড়ি-ঘরের ক্ষেত্রে ওই রংগুলির যে কোনওটি ব্যবহার করতে পারেন।
ধনু রাশি : পারিবারিক কারণে মতবিরোধ, হঠাৎ কিছু অর্থ নষ্ট, মাড়ি কিংবা চোখের কষ্ট, কর্মক্ষেত্রে উদ্বেগ, কোনও আত্মীয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা, দৈহিক আমেজ নষ্ট, নিকট ভ্রমণ। সপ্তাহটা সামান্য অস্বস্তির মধ্যেও শুভত্বের দিকে যাবে। তবে যাদের নরগণ – তাদের ক্ষেত্রে সময়টা মোটেই ভালো যাবে না। সাধারণভাবে কর্মক্ষেত্রে এবং পারিবারিক ব্যাপারে উদ্বেগ থাকবে। প্রেমে বাড়বে অভিমান। কর্মক্ষেত্রে উদ্বেগ, কারও কোনও অনুরোধ রক্ষা ও গুণীর সান্নিধ্য লাভ, কোনও ঘটনায় মানসিক প্রসন্নতা নষ্ট ও মতবিরোধজনিত অশান্তি। প্রণয়ক্ষেত্রে হৃদ্যতা বৃদ্ধি। উদ্যমে বাধা, অকারণ মানসিক অস্থিরতা, কর্মক্ষেত্রে উদ্বেগ, পারিবারিক ব্যাপারে দুশ্চিন্তা, কোথাও বেড়ানো ও অযথা অর্থ ব্যয়। প্রণয়ক্ষেত্রে মনোমালিন্য।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতিদিন নারায়ণ শিলায় একটা বোঁটা সমেত তুলসী, শিলা না থাকলে নারায়ণের ফটোয় শ্রীচরণে একটা তুলসী স্পর্শ করে খেয়ে নিতে পারেন অথবা রেখেও দিতে পারেন। এতে সংসার, প্রতিষ্ঠা, কর্ম থেকে সার্বিক অবস্থার ধীরে ধীরে অস্বস্তি তো কাটবেই, অশেষ কল্যাণও হবে।
কি রঙের পোশাক পরবেন : পোশাকের রং হলুদ, গোলাপি, হালকা লাল রাখতে চেষ্টা করুন। সবদিক দিয়ে অনেক স্বস্তিতে থাকবেন। বাড়ি ঘরের রং হলুদের উপর ভরসা করলে অর্থ সম্মান দুইই আসবে।
মকর রাশি : শরীর ও মন ভাঙবে। উদ্বেগ ও মানসিক অশান্তি ভোগ, কারও কথায় মনে আঘাত লাগা, প্রেমে মানসিক কষ্ট, কোথাও বেড়ানো, কোনও হওয়া কাজে বাধা। পরশ্রীকাতরতা মানসিক শান্তির অন্তরায় হতে পারে। শত্রুরা বশীভূত হতে পারে। কোনও শুভ কর্মের পক্ষে অনুকূল সপ্তাহ। চোখ আর গলার রোগে কষ্ট পেতে পারেন। প্রেমে মানসিক অশান্তি কমবে। সামান্য আর্থিক টানাটানির সুরাহা, কোনও যোগাযোগে আলোকপাত, বন্ধুর গৃহে বেড়াতে যাওয়া ও নতুন দ্রব্য কেনাকাটা। প্রণয়ক্ষেত্রে মানসিক চাপ বাড়বে। কর্ম ও আর্থিক যোগাযোগ লক্ষণীয়। শারীরিক ও মানসিক চাপ থাকবে। সাংসারিক অশান্তি, কোনও কারণে কোথাও যেতে পারেন। প্রণয়ক্ষেত্র প্রীতি সূচক।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি সোমবার সকাল থেকে রাতের মধ্যে একটা সাদা পদ্ম, না পেলে (পাওয়া যায় কারণ প্রতিদিন দেখেছি ডেড বডিতে সাপ্লাই আছে) সাদা শাপলা ফুল একটা যে কোনও প্রতিষ্ঠিত শিবমন্দিরে স্পর্শ করে রেখে আসলেই হবে। এক বছর এ কাজটা করলে সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ হতে বাধ্য।
কি রঙের পোশাক পরবেন : একটু চেষ্টা করুন পোশাকের রংটা সবুজ, আকাশি, হালকা বা একটু গাঢ় হলুদের মধ্যে রাখতে। দেহমন কর্ম ও পারিবারিক ক্ষেত্রের অস্বস্তি অনেকটাই কাটবে। অধিকাংশ শুভ প্রচেষ্টায় সাফল্য আসবে। বাড়ি ঘরের রং হলুদ রাখলে ভালো হয়।
কুম্ভ রাশি : সব কাজেই বাধা আর হতাশা, অপ্রত্যাশিত অর্থ নষ্ট, কোনও কারণে হঠাৎ অশান্তির সৃষ্টি, আর্থিক দুর্ভাবনা, প্রেমে ফাটল ধরা, দাম্পত্য কলহ ও ভ্রমণযোগ। সব কাজেই থাকবে বাধা। শরীর ও মনটাও ভালো যাবে না। হুট করে রাগ বৃদ্ধি এবং কোন না কোন বিবাদ বিতর্কে জড়াতে পারেন। কর্ম অর্থ ও আয় ভাগ্য চলবে টাল মাটালে। প্রেমের ক্ষেত্রে সাময়িক ছাড়াছাড়ি হতে পারে। সপ্তাহটা মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তাপূর্ণ। তবুও টুকটাক যোগাযোগের রাস্তা তৈরি হবে। কোনও ব্যাপারে হতাশা, অযাচিত অর্থ লাভ ও দৈহিক আমেজ নষ্ট। প্রণয়ক্ষেত্র থাকবে অশান্তিপূর্ণ। মানসিক ও শারীরিক অস্বস্তি, কোনও নতুন যোগাযোগ, হঠাৎ কিছু অর্থলাভ, নৈরাশ্য বৃদ্ধি, সাংসারিক অস্বস্তি ও মতবিরোধ। প্রণয়ক্ষেত্র অশান্তি সূচক।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার যেকোনও হনুমান মন্দিরে নিখুঁত যে কোনও একটা সুমিষ্ট ফল আর যে কোনও রঙের সুগন্ধি ফুল দিয়ে প্রণাম করে আসুন। যা মন চায় দক্ষিণা দেবেন। সারা বছর কাজটা করতে পারলে সার্বিক অনেক বাধা বিপত্তির হাত থেকে রক্ষা পাবেন নিশ্চিত।
কি রঙের পোশাক পরবেন : আর্থিক মানসিক সাংসারিক কর্ম ও প্রতিষ্ঠাজীবনে সুন্দরভাবে কাটাতে আকাশি, সাদা, হালকা হলুদ, হালকা সবুজ রঙের পোশাক সর্বাঙ্গীণ অনেক স্বস্তি ও আনন্দ দেবে। বাড়ি ঘরের রং সাদার উপর রাখতে পারেন।
মীন রাশি : আর্থিক উন্নতি ও যোগাযোগ বৃদ্ধি, দেবালয় ভ্রমণ, কোথাও আতিথ্য গ্রহণ, কোনও সাদা দ্রব্যলাভ, প্রেমে উদ্বেগ ও অশান্তি, কোনও শুভসংবাদ লাভ, হঠাৎ ঝামেলা। মানসিক উদ্বেগ এবং পারিবারিক দুর্ভাবনা বাড়বে। কর্মক্ষেত্রেও পাবেন না তেমন কোন আশার আলো। শরীর ঠিক চলবে না। অকারণ ব্যয় বাড়বে। মতবিরোধ ও মনোমালিন্য আর প্রণয়ক্ষেত্রে অশান্তি থাকবে। শুভকর্ম ও প্রচেষ্টার পক্ষে সপ্তাহটা অনুকূল। তবে মানসিক চাপ থাকবে। সামান্য আঘাত যোগ, কোনও সুযোগ বা সহায়তা লাভ, কোনও গুণের জন্য সমাদৃত ও শুভকর্মে অর্থ ব্যয়। সপ্তাহটা অস্বস্তিকর। ব্যয় বাড়বে। মন অশান্ত হয়ে উঠবে। আর্থিক দুর্ভাবনা। কোথাও বেড়ানো ও হঠাৎ কোনও অশান্তিতে জড়ানো। প্রণয়ক্ষেত্র গতানুগতিক।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনিবার সারাদিনের মধ্যে যেকোনও সময় একটা ভিখারিকে খেতে দিন। খাবারটা তৈরি করা, যাতে পেলেই খেতে পারে। যেমন রুটি সবজি, কচুরি, পাউরুটি বা মিষ্টি, এই জাতীয়। সঙ্গে দক্ষিণা কিছু পয়সা। সংসার ও প্রতিষ্ঠা জীবনের অনেক দুর্ভোগ অশান্তি থেকে মুক্তি পেয়ে যাবেন।
কি রঙের পোশাক পরবেন : সার্বিকভাবে নিজেকে সুন্দর ও আনন্দময় রাখতে সাদা আর হলুদের উপর পোশাক বেশি ব্যবহার করতে চেষ্টা করুন। এই রং দুটো অর্থ ও সম্মান বৃদ্ধি করবে। ওই দুটো রঙের যে কোনওটাই বাড়ি ঘরে ব্যবহার করতে পারেন।













