Sports

অজিঙ্কা রাহানের বাবাকে গ্রেফতার করল পুলিশ

ক্রিকেটার অজিঙ্কা রাহানের বাবা মধুকর বাবুরাও রাহানেকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সকালে তাঁর গাড়ি মহারাষ্ট্রের কোলাপুরের এক বৃদ্ধাকে ধাক্কা মারে। পুনে-বেঙ্গালুরু হাইওয়েতে ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ৬৭ বছরের ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা বৃদ্ধাকে বাঁচানোর সবরকম চেষ্টা চালালেও শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় আহত বৃদ্ধার।

অভিযোগ, যখন দুর্ঘটনাটি ঘটে তখন স্টিয়ারিং ছিল অজিঙ্কা রাহানের বাবা মধুকর বাবুরাওয়ের হাতে। সপরিবারে তিনি তারকারলির উদ্দেশে যাচ্ছিলেন। ঠিক সেইসময়ে ঘটে যায় দুর্ঘটনা। ঘটনার পর মধুকর বাবুরাও রাহানেকে গ্রেফতার করে পুলিশ।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *