আজ চতুর্থীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, রাশিফল বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আজ দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয় আর কি বর্জনীয়। দৈনিক রাশিফল, রাশি অনুযায়ী প্রতিকার ও দৈনিক সময়সূচী।
মেষ রাশি : চলনসই কর্মক্ষেত্রে কোনও নতুন যোগাযোগ উৎসাহিত করবে। চলার মতো অর্থাগমের পথ প্রসন্ন। অপ্রত্যাশিত কিছু অর্থও পেতে পারেন। আয় হবে উদ্বেগের মধ্য দিয়ে। পারিবারিক ব্যাপারে বিরক্তিবোধ। কারও সাথে টুকটাক কথা কাটাকাটি ও মতবিরোধ। পুরনো কোনও বন্ধুর সাথে হঠাৎ যোগাযোগ। কোথাও আতিথ্য গ্রহণ। বয়স্ক ব্যক্তির সহায়তালাভ। কোনও ঘটনায় মন ক্ষুব্ধ হয়ে উঠবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে দিনটা অনাবিল আনন্দের।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি মঙ্গল ও শনিবার নিত্য পুজো হয় এমন হনুমান মন্দিরে একটা চাঁপা ফুল, না পেলে জবা আর সুমিষ্ট পাকা ফল যা মন চায় নিয়ে পুজো দিন, দেখবেন দারুণভাবে বিপদআপদ থেকে রক্ষা পাবেন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের দুর্ভোগও কাটবে অপ্রত্যাশিতভাবে।
কি রঙের পোশাক পরবেন : সারা বছর ভালো থাকতে যতটা সম্ভব হালকা লাল, গোলাপি, হালকা নীল বা আকাশি রঙের পোশাক ব্যবহার করতে পারেন। সাদাও চলবে। যে ঘর বেশি ব্যবহার করেন সে ঘরের বা বাড়ির রং উক্ত রঙের যে কোনও একটা করলে দেহ, মন সার্বিক ভালোই হবে।
বৃষ রাশি : কর্মক্ষেত্রে লক্ষণীয় কোনও পরিবর্তন না ঘটলেও সামান্য আয় বৃদ্ধি। নতুন কোনও যোগাযোগ উৎসাহিত করবে। বন্ধুসঙ্গ প্রীতি বৃদ্ধি। কারও সাথে মতবিরোধজনিত অশান্তি সৃষ্টি। স্বজন বিষয়ে দুর্ভাবনা। গৃহে নতুন কারও আগমন। বিশেষ কোনও গুণ থাকলে সমাদৃত। দেবালয় ভ্রমণ। কোনও বিশিষ্ট ব্যক্তির সাথে পরিচিতি। অযথা কোনও ঘটনায় মানসিক শান্তি নষ্ট। কারও সাথে বাদানুবাদে লিপ্ত হতে পারেন। প্রেমিক প্রেমিকাদের দিনটা মানসিক চাপ বৃদ্ধি করলেও আনন্দের মধ্যেই অতিবাহিত হবে।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার আপনার মুখের এঁটো করা খাবার সারা দিনে একবার একটু কাককে খেতে দেবেন। গোটা বছরে আপনার দেহ মন সংসার ও প্রতিষ্ঠা জীবনে যে সব অসুবিধা ও ভোগান্তি বিব্রত করত, তার বহুলাংশেই নিবৃত্তি এনে আপনাকে অনেক স্বস্তি দেবে।
কি রঙের পোশাক পরবেন : সাদা, একেবারে উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক চলবে। বিশেষ করে সাদা রঙ দেহ মন সংসার প্রতিষ্ঠা ও যে কোনও শুভ কর্মের ক্ষেত্রে শুভপ্রদ। প্রচেষ্টায় সাফল্য ও মানসিক আনন্দ বাড়বে। বাড়ি ঘরের রং সাদা রাখলে একই ফল হবে।
মিথুন রাশি : দৈহিক অস্বস্তি ও মানসিক চাপ দিনের অধিকাংশ সময়কে বিব্রত করে তুলবে। কর্ম ও আর্থিক ক্ষেত্র কিছুটা উদ্দীপনা বৃদ্ধি করবে। পারিবারিক কিংবা পারিপার্শ্বিক কোনও ঘটনা সাময়িক মানসিক শান্তি নষ্ট করবে। কোনও বয়স্ক ব্যক্তির সহায়তা লাভ। কার্য কারণে প্রশংসিত হবেন। কোনও মঠ কিংবা মন্দির ভ্রমণ হবে। আত্মীয়ের গৃহে বেড়াতে যাবেন। টুকটাক আঘাত ও রক্তপাত যোগ। প্রণয়ক্ষেত্রে মানসিক মিলনের অভাব ও মনোমালিন্যের সৃষ্টি হবে।
কি করলে একটু ভালো থাকবেন : একটা মহালক্ষ্মীর ফটো সংগ্রহ করে যে কোনও বৃহস্পতিবার থেকে পুজো শুরু করতে পারেন। পুজো বলতে প্রতিদিন স্নানের পর (খেয়ে বা না খেয়ে) দুটো ধূপকাঠি দিয়ে আরতি করে তিনবার স্পর্শ প্রণাম করবেন। একটু জল মিষ্টি দেবেন। কাজটা করতে পারলে সার্বিক অশেষ কল্যাণ হবে।
কি রঙের পোশাক পরবেন : হালকা আকাশি, হালকা সবুজ ও হালকা লাল পোশাক এই রাশির পক্ষে লাভদায়ক। সারাদিন, প্রতিদিন ব্যবহার করলে দিন কাটবে মানসিক স্বাচ্ছন্দ্যে। অধিকাংশ কাজে আসবে সাফল্য। স্বভাবসুলভ মনের অস্থিরতা কমবে। যতটা সম্ভব কালো, খয়েরি বা গাঢ় রঙের পোশাক ব্যবহার না করাই ভালো।
কর্কট রাশি : কর্ম ও আর্থিক ক্ষেত্র উৎসাহ বৃদ্ধি করবে। উদ্বেগের মধ্যে কোনও সুযোগ লাভ। অপ্রত্যাশিত সামান্য কিছু অর্থ লাভ। মানসিক চঞ্চলতা ও উত্তেজনা বৃদ্ধি। কারও সাথে অযথা মনোমালিন্যের সৃষ্টি। শারীরিক ম্যাজমেজে ভাব। নতুন কোনও পরিচিতি এবং কোনও ঘটনা মানসিক শান্তির অন্তরায় হবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে মতবিরোধ জনিত অশান্তির সৃষ্টি হবে।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শুক্রবার কোনও মহিলা ভিখারিকে যে কোনও একটা ফল আর যা মন চায় কিছু পয়সা দেবেন। চেষ্টা করবেন সারা বছরে একটা শুক্রবার যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে কর্মজীবন, সংসার ও প্রতিষ্ঠা জীবনে চলার পথের বাধা, অস্বস্তির হাত থেকে বহুলাংশে মুক্তি পাবেন।
কি রঙের পোশাক পরবেন : কালো, খয়েরি এবং যে কোনও গাঢ় রঙের পোশাক একেবারে বর্জন করলে ভালো হয়। অন্য কোনও হালকা রঙের পোশাক চলবে। সবচেয়ে ভালো হয় সাদা আর খুব হালকা হলুদ পরলে। মিষ্টি আকাশিও পরতে পারেন। এগুলি সব সাফল্য ও আনন্দের এই রাশির পক্ষে। বাড়ির রঙের যে কোনওটা করা যেতে পারে অসুবিধা না থাকলে।
সিংহ রাশি : ব্যয় বাড়লেও আয় বাড়বে নিঃসন্দেহে। কিছু উটকো পয়সা হাতে আসবে। শারীরিক দিক থেকে অস্বস্তি বোধ করবেন। নিকট কারও স্বাস্থ্য দুশ্চিন্তা বৃদ্ধি করবে। কোনও সুসংবাদ পাবেন। কারও সাথে অযথা বাদানুবাদে লিপ্ত হতে পারেন। প্রেমিক প্রেমিকাদের মানসিক সম্পর্কের উন্নতি। আর্থিক উন্নতি হবে তবে স্বাস্থ্য ভাল যাবে না।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতিদিন সকাল থেকে সারাদিনের মধ্যে যখন সময় পাবেন, যে কোনও কুকুরকে যে কোনও খাবার একটু খেতে দিন। চেষ্টা করবেন একটা দিন যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে দেহমনে অস্বস্তি আসবে না। সারা বছরে অনেক বাধা দুর্গতির হাত থেকে রক্ষা পাবেন।
কি রঙের পোশাক পরবেন : লাল, গোলাপি, হলুদ, বাসন্তী রঙের পোশাক এই রাশির জন্য শুভ। শুভ প্রচেষ্টায় সাফল্য ও দেহমনের আনন্দদায়ক হবে। বাড়ি বা ঘরের জন্য এর যে কোনও একটা রং ব্যবহার করতে পারেন।
কন্যা রাশি : দিনটা মানসিক দিক থেকে প্রায়ই বিষণ্ণতা ও দুশ্চিন্তার মধ্যে কাটবে। তবে কর্ম ও আয়ের ক্ষেত্র কিছুটা উন্নত হবে। গৃহে শান্তির অভাব ও মনোমালিন্যের সৃষ্টি হবে। পুরনো বন্ধুস্থানীয়ের সাথে যোগাযোগ ও কোনও গুণের জন্য সম্মানিত হবেন। কোনও শুভাশুভ কর্মানুষ্ঠানে অংশগ্রহণ ও কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। কোনও ব্যাপারে অকারণ দোষারোপ মানসিক শান্তি বিঘ্নিত করবে। কোনও প্রচেষ্টা ব্যর্থ ও কর্মক্ষেত্রে নতুন যোগাযোগের সম্ভাবনা। প্রণয়ক্ষেত্র আনন্দ ও প্রীতি বৃদ্ধি করবে।
কি করলে একটু ভালো থাকবেন : সম্ভব হলে প্রতি শনিবার নটা সাদা ফুল (টগর বাদে) আর কলা বাদে একটা ফল যে কোনও প্রতিষ্ঠিত কালীমন্দিরে সকাল থেকে রাতের মধ্যে যখন সময় পাবেন, দক্ষিণা সমেত দিয়ে চলে আসুন। কাজটা সমানে করতে থাকুন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ তো হবেই, দেহমনের অনেক স্বস্তি আসবে।
কি রঙের পোশাক পরবেন : কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হালকা আকাশি, হালকা সবুজ, হালকা হলুদ আর সাদা পোশাক অত্যন্ত শুভদায়ক। বাড়িঘরের রঙের মধ্যে থেকে একটা পছন্দ করতে পারেন।
তুলা রাশি : সামান্য মানসিক চাপ থাকলেও যোগাযোগগুলো লক্ষণীয় হয়ে উঠবে। কর্ম ও আর্থিক ক্ষেত্রে নেহাত মন্দ যোগাযোগ হবে না। তবে কোনও ভাল সুযোগ নষ্ট হতে পারে। টুকটাক অর্থ হাতে আসবে। শরীর কিছুটা গোলমাল করবে। কোনও ব্যাপারে ক্ষণস্থায়ী মতবিরোধ জনিত অশান্তি ভোগ করবেন। পিতৃস্থানীয় ব্যক্তির সহায়তা উপকার করবে। কোথাও আতিথ্য গ্রহণ করবেন। মন্দির কিংবা দেবালয় ভ্রমণ করবেন। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তির মধ্যেও আন্তরিকতা বর্তমান থাকবে।
কি করলে একটু ভালো থাকবেন : সারাটা বছর হাজার কাজের মধ্যে সকাল থেকে রাতের মধ্যে প্রতিষ্ঠিত শনি মন্দিরে সাদা বাতাসা, সাদা ফুলের মালা আর যা মন চায় দক্ষিণা দিয়ে শনিদেবের পুজো দিলে সারা বছর অনেক দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবেন।
কি রঙের পোশাক পরবেন : হালকা লাল, গোলাপি, সাদা, উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক দেহমনকে আনন্দ আর অধিকাংশ কাজে সফলতা দেবে সম্মানের সঙ্গে। আরও ভালো হয় বাড়িঘর পাতিলেবু রং করলে।
বৃশ্চিক রাশি : শুভাশুভ মিশ্রিত দিন। পারিবারিক কলহ ও মতবিরোধজনিত অশান্তি মানসিক শান্তির অন্তরায় হয়ে দাঁড়াবে। আর্থিকটান থাকলেও প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। কর্মক্ষেত্র চলনসই। দূর আত্মীয়ের সম্পর্কে উৎকণ্ঠা কিংবা তাদের কোনও অশুভ সংবাদ পেতে পারেন। কোনও ঘটনা মানসিক বিষণ্ণতার সৃষ্টি করবে। স্বাস্থ্য গোলমাল করবে। অন্য কোথাও ভোজনপর্ব সমাপন ও কোনও অনুষ্ঠানে যোগদান করবেন। উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা লাভ ও পুরনো বন্ধুর সাথে যোগাযোগ হবে। কোনও গুণের জন্য প্রশংসিত এবং মঠ কিংবা মন্দির ভ্রমণ হবে। প্রেমিক প্রেমিকাদের অযথা মানসিক কষ্ট পেতে হবে।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার, সপ্তাহে দুদিন কুকুরকে মুরগি কিংবা খাসির কাঁচা বা রান্না করা এক টুকরো মাংস খেতে দিন। সারা বছরের অনেক বাধা বিপত্তি কাটবে। শারীরিক অস্বস্তি কাটবে। উটকো ঝামেলা যাবে। মনে অনেক স্বস্তি আসবে।
কি রঙের পোশাক পরবেন : সাংসারিক মানসিক কর্ম ও প্রতিষ্ঠা জীবনের ক্ষেত্রে হালকা লাল, হালকা হলুদ, হালকা আকাশি ও সাদা রঙের পোশাক কল্যাণকর। আকাশিটা বাদ দিয়ে বাড়ি-ঘরের ক্ষেত্রে ওই রংগুলির যে কোনওটি ব্যবহার করতে পারেন।
ধনু রাশি : প্রবল ভাবে মানসিক চঞ্চলতা দেখা দেবে। কর্মক্ষেত্র পূর্বের তুলনায় চিন্তামুক্ত ও নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধি পেলেও প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। কোনও ঘটনা সাময়িক দুশ্চিন্তার সৃষ্টি করবে। কোনও কাজের জন্য প্রশংসা লাভ ও কারও সহায়তায় উপকৃত হবেন। ধর্মালোচনায় সময়াতিপাত ও কোনও দেবালয় ভ্রমণ হবে। গৃহে নতুন কারও আগমন ঘটবে। প্রেমিক প্রেমিকাদের আন্তরিকতা সংযমতার বাঁধন ছিন্ন করতে পারে।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতিদিন নারায়ণ শিলায় একটা বোঁটা সমেত তুলসী, শিলা না থাকলে নারায়ণের ফটোয় শ্রীচরণে একটা তুলসী স্পর্শ করে খেয়ে নিতে পারেন অথবা রেখেও দিতে পারেন। এতে সংসার, প্রতিষ্ঠা, কর্ম থেকে সার্বিক অবস্থার ধীরে ধীরে অস্বস্তি তো কাটবেই, অশেষ কল্যাণও হবে।
কি রঙের পোশাক পরবেন : পোশাকের রং হলুদ, গোলাপি, হালকা লাল রাখতে চেষ্টা করুন। সবদিক দিয়ে অনেক স্বস্তিতে থাকবেন। বাড়ি ঘরের রং হলুদের উপর ভরসা করলে অর্থ সম্মান দুইই আসবে।
মকর রাশি : কর্মক্ষেত্রের পরিবেশ মানসিক চাপ বৃদ্ধি করবে। দেহও উৎপাতসূচক। উদ্বেগের মধ্যে দিয়ে কিছু অর্থ আসবে তবে কিছু আর্থিক ক্ষতিও হবে। কোনও ঘটনা ভুল বোঝাবুঝি ও মানসিক শান্তি নষ্ট করব। বাইরে বেড়াতে যেতে পারেন। গৃহে আত্মীয়ের আগমন ও পরিচিতের গৃহে নিমন্ত্রিত হতে পারেন। অপ্রত্যাশিত অর্থ হাতে আসবে। প্রণয় যোগাযোগ ভুল বোঝাবুঝি ও অশান্তির সৃষ্টি করবে। অর্থলাভ ও কোনও যোগাযোগ হঠাৎ ব্যর্থতা আনতে পারে।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি সোমবার সকাল থেকে রাতের মধ্যে একটা সাদা পদ্ম, না পেলে (পাওয়া যায় কারণ প্রতিদিন দেখেছি ডেড বডিতে সাপ্লাই আছে) সাদা শাপলা ফুল একটা যে কোনও প্রতিষ্ঠিত শিবমন্দিরে স্পর্শ করে রেখে আসলেই হবে। এক বছর এ কাজটা করলে সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ হতে বাধ্য।
কি রঙের পোশাক পরবেন : একটু চেষ্টা করুন পোশাকের রংটা সবুজ, আকাশি, হালকা বা একটু গাঢ় হলুদের মধ্যে রাখতে। দেহমন কর্ম ও পারিবারিক ক্ষেত্রের অস্বস্তি অনেকটাই কাটবে। অধিকাংশ শুভ প্রচেষ্টায় সাফল্য আসবে। বাড়ি ঘরের রং হলুদ রাখলে ভালো হয়।
কুম্ভ রাশি : মানসিক দিক থেকে বিব্রতবোধ করলেও কর্ম ও আর্থিকক্ষেত্র কিছুটা শুভ ইঙ্গিত বহন করছে। গৃহশান্তি নষ্ট। কারও সাথে অযথা মনোমালিন্য। অবাঞ্ছিত কোনও ঘটনা মানসিক আনন্দ নষ্ট করবে। কোনও গুণের জন্য সম্মানলাভ করবেন। দেবালয় ভ্রমণ হবে। কোনও দ্রব্য অথবা অযাচিত কিছু অর্থ লাভ হবে। ধর্মভাব বৃদ্ধি পাবে। প্রেমিক প্রেমিকাদের আন্তরিকতা ও প্রীতি বৃদ্ধি পাবে।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার যেকোনও হনুমান মন্দিরে নিখুঁত যে কোনও একটা সুমিষ্ট ফল আর যে কোনও রঙের সুগন্ধি ফুল দিয়ে প্রণাম করে আসুন। যা মন চায় দক্ষিণা দেবেন। সারা বছর কাজটা করতে পারলে সার্বিক অনেক বাধা বিপত্তির হাত থেকে রক্ষা পাবেন নিশ্চিত।
কি রঙের পোশাক পরবেন : আর্থিক মানসিক সাংসারিক কর্ম ও প্রতিষ্ঠাজীবনে সুন্দরভাবে কাটাতে আকাশি, সাদা, হালকা হলুদ, হালকা সবুজ রঙের পোশাক সর্বাঙ্গীণ অনেক স্বস্তি ও আনন্দ দেবে। বাড়ি ঘরের রং সাদার উপর রাখতে পারেন।
মীন রাশি : মানসিক উদ্বেগের মধ্যে দিনের অধিকাংশ সময় অতিবাহিত হবে। কর্মক্ষেত্র নৈরাশ্যের সৃষ্টি করবে। আয় যাই হোক না কেন, দেনা করতে হতে পারে। কোনও নিকট আত্মীয়ের সাথে মতবিরোধ দেখা দেবে। গৃহে আত্মীয়ের আগমন অযথা ব্যয় বৃদ্ধি করবে। কোনও তীর্থ বা নিকট ভ্রমণ হতে পারে। ধর্মীয় মনোভাব ও আধ্যাত্মিক আলোচনায় অংশগ্রহণ করবেন। কোনও গুণ থাকলে সম্মানিত হবেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে মানসিক অশান্তির অবসান ও প্রীতি বৃদ্ধি পাবে।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনিবার সারাদিনের মধ্যে যেকোনও সময় একটা ভিখারিকে খেতে দিন। খাবারটা তৈরি করা, যাতে পেলেই খেতে পারে। যেমন রুটি সবজি, কচুরি, পাউরুটি বা মিষ্টি, এই জাতীয়। সঙ্গে দক্ষিণা কিছু পয়সা। সংসার ও প্রতিষ্ঠা জীবনের অনেক দুর্ভোগ অশান্তি থেকে মুক্তি পেয়ে যাবেন।
কি রঙের পোশাক পরবেন : সার্বিকভাবে নিজেকে সুন্দর ও আনন্দময় রাখতে সাদা আর হলুদের উপর পোশাক বেশি ব্যবহার করতে চেষ্টা করুন। এই রং দুটো অর্থ ও সম্মান বৃদ্ধি করবে। ওই দুটো রঙের যে কোনওটাই বাড়ি ঘরে ব্যবহার করতে পারেন।
আজকের সময়সূচী :
অমৃতযোগ : সকাল ৬টা ২৩ মিনিটের মধ্যে। পুনরায় ৭টা ৯ মিনিট থেকে ৭টা ৫৫ মিনিটের মধ্যে। পুনরায় ১০টা ১৩ মিনিট থেকে ১২টা ৩২ মিনিটের মধ্যে। পুনরায় রাত্রি ৫টা ৫৯ মিনিট থেকে ৬টা ৪৯ মিনিটের মধ্যে। পুনরায় ৮টা ২৯ মিনিট থেকে ৩টে ৭ মিনিটের মধ্যে।
মাহেন্দ্রযোগ : সকাল ৬টা ২৩ মিনিট থেকে ৭টা ৯ মিনিটের মধ্যে। দুপুর ১টা ১৮ মিনিট থেকে ৩টে ৩৬ মিনিটের মধ্যে।
বারবেলা : সকাল ৮টা ২৯ মিনিট থেকে ৯টা ৫৬ মিনিটের মধ্যে। ১১টা ২৩ মিনিট থেকে ১২টা ৫০ মিনিটের মধ্যে।
কালরাত্রি : রাত্রি ২টো ৩০ মিনিট থেকে ৪টে ৩ মিনিটের মধ্যে।













