আজ বিশ্বকর্মা পুজোর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আজ দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয় আর কি বর্জনীয়। দৈনিক রাশিফল, রাশি অনুযায়ী প্রতিকার ও দৈনিক সময়সূচী।
মেষ রাশি : মানসিক দুর্বলতা ও অস্থিরভাব কাজকর্মের ক্ষতি করতে পারে। কর্মক্ষেত্র থাকবে চিন্তাপূর্ণ। শারীরিক দিক থেকেও তেমন কোনও আমেজ পাবেন না। কোনও নতুন যোগাযোগ উৎসাহ বৃদ্ধি করবে। অতিরিক্ত জেদ ক্ষতি করতে পারে। আর্থিক অবস্থা টানাপড়েনের মধ্যে দিয়ে চললেও অযাচিত কিছু অর্থ হাতে আসবে। কারও সাথে অযথা মনোমালিন্য ও বিতর্কে জড়িয়ে পরবেন। টুকটাক আঘাত ও রক্তপাত যোগ। বন্ধু কিংবা আত্মীয়ের গৃহে আতিথ্য গ্রহণ করবেন। প্রেমিক প্রেমিকাদের দিনটা আনন্দের মধ্যে অতিবাহিত এবং দৈহিক কামনা বৃদ্ধি পাবে।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি মঙ্গল ও শনিবার নিত্য পুজো হয় এমন হনুমান মন্দিরে একটা চাঁপা ফুল, না পেলে জবা আর সুমিষ্ট পাকা ফল যা মন চায় নিয়ে পুজো দিন, দেখবেন দারুণভাবে বিপদআপদ থেকে রক্ষা পাবেন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের দুর্ভোগও কাটবে অপ্রত্যাশিতভাবে।
কি রঙের পোশাক পরবেন : সারা বছর ভালো থাকতে যতটা সম্ভব হালকা লাল, গোলাপি, হালকা নীল বা আকাশি রঙের পোশাক ব্যবহার করতে পারেন। সাদাও চলবে। যে ঘর বেশি ব্যবহার করেন সে ঘরের বা বাড়ির রং উক্ত রঙের যে কোনও একটা করলে দেহ, মন সার্বিক ভালোই হবে।
বৃষ রাশি : কর্মক্ষেত্রে বিশেষ কোনও পরিবর্তন হবে না। আর্থিক অবস্থা কোনওরকম চলনসই। মানসিক দিক থেকে সব সময়ই একটা প্রছন্ন উদ্বেগ আর দুশ্চিন্তা বর্তমান থাকবে। অযথা কারও সাথে মনোমালিন্যের সৃষ্টি হবে। মানসিক উত্তেজনা আর চঞ্চলতা বাড়বে অতিমাত্রায়। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ। হঠাৎ অর্থ কিংবা দ্রব্য ক্ষতি। কোনও ব্যাপারে হঠাৎ উৎকণ্ঠা বাড়বে অতিমাত্রায়। কোনও পদস্থ ব্যক্তির সহায়তালাভ। দৈহিক দিক থেকে সাময়িক অস্বস্তিবোধ করবেন। প্রেমিক প্রেমিকাদের সামান্য কথা নিয়ে মনোমালিন্যের সৃষ্টি ও মানসিক অশান্তি দেখা দেবে।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার আপনার মুখের এঁটো করা খাবার সারা দিনে একবার একটু কাককে খেতে দেবেন। গোটা বছরে আপনার দেহ মন সংসার ও প্রতিষ্ঠা জীবনে যে সব অসুবিধা ও ভোগান্তি বিব্রত করত, তার বহুলাংশেই নিবৃত্তি এনে আপনাকে অনেক স্বস্তি দেবে।
কি রঙের পোশাক পরবেন : সাদা, একেবারে উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক চলবে। বিশেষ করে সাদা রঙ দেহ মন সংসার প্রতিষ্ঠা ও যে কোনও শুভ কর্মের ক্ষেত্রে শুভপ্রদ। প্রচেষ্টায় সাফল্য ও মানসিক আনন্দ বাড়বে। বাড়ি ঘরের রং সাদা রাখলে একই ফল হবে।
মিথুন রাশি : দিনটা বেশ আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। যদিও কর্মক্ষেত্রে থাকবে পূর্ণ উদাসীন। টুকটাক কিছু অর্থ হাতে আসবে। কোনও সুসংবাদ উৎসাহিত করবে। কোনও ঘটনায় সাময়িক উৎকণ্ঠা বৃদ্ধি। অপ্রত্যাশিত অর্থ কিংবা কোনও সাদা দ্রব্যলাভ। পরিবারের কারও সাথে মতবিরোধ। শারীরিক আমেজ নষ্ট হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মনোমালিন্যের সৃষ্টি হলেও আন্তরিকতা বর্তমান থাকবে।
কি করলে একটু ভালো থাকবেন : একটা মহালক্ষ্মীর ফটো সংগ্রহ করে যে কোনও বৃহস্পতিবার থেকে পুজো শুরু করতে পারেন। পুজো বলতে প্রতিদিন স্নানের পর (খেয়ে বা না খেয়ে) দুটো ধূপকাঠি দিয়ে আরতি করে তিনবার স্পর্শ প্রণাম করবেন। একটু জল মিষ্টি দেবেন। কাজটা করতে পারলে সার্বিক অশেষ কল্যাণ হবে।
কি রঙের পোশাক পরবেন : হালকা আকাশি, হালকা সবুজ ও হালকা লাল পোশাক এই রাশির পক্ষে লাভদায়ক। সারাদিন, প্রতিদিন ব্যবহার করলে দিন কাটবে মানসিক স্বাচ্ছন্দ্যে। অধিকাংশ কাজে আসবে সাফল্য। স্বভাবসুলভ মনের অস্থিরতা কমবে। যতটা সম্ভব কালো, খয়েরি বা গাঢ় রঙের পোশাক ব্যবহার না করাই ভালো।
কর্কট রাশি : দিনটা কোনও মতেই ভালো না। যা কিছু করুন না কেন – প্রথমভাগে কোনও অপ্রীতিকর কষ্টদায়ক ঘটনা ঘটতে পারে। মানসিক চাপ ক্রমোত্তর বৃদ্ধি পাবে। কোনও কাজেই সফলতা পাবেন না। কর্মক্ষেত্র দুশ্চিন্তা বৃদ্ধি করবে। অর্থ কিংবা দ্রব্য ক্ষতি। কোনও পদস্থ ব্যক্তির সান্নিধ্য লাভ। পরিচিতের গৃহে আতিথ্য গ্রহণ। কারও সাথে অযথা মনোমালিন্য। শারীরিক অস্বস্তি। অযাচিত কিছু অর্থ লাভ যোগ। প্রেমিক প্রেমিকাদের দিনটা মানসিক অশান্তির মধ্যে দিয়েই কাটবে।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শুক্রবার কোনও মহিলা ভিখারিকে যে কোনও একটা ফল আর যা মন চায় কিছু পয়সা দেবেন। চেষ্টা করবেন সারা বছরে একটা শুক্রবার যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে কর্মজীবন, সংসার ও প্রতিষ্ঠা জীবনে চলার পথের বাধা, অস্বস্তির হাত থেকে বহুলাংশে মুক্তি পাবেন।
কি রঙের পোশাক পরবেন : কালো, খয়েরি এবং যে কোনও গাঢ় রঙের পোশাক একেবারে বর্জন করলে ভালো হয়। অন্য কোনও হালকা রঙের পোশাক চলবে। সবচেয়ে ভালো হয় সাদা আর খুব হালকা হলুদ পরলে। মিষ্টি আকাশিও পরতে পারেন। এগুলি সব সাফল্য ও আনন্দের এই রাশির পক্ষে। বাড়ির রঙের যে কোনওটা করা যেতে পারে অসুবিধা না থাকলে।
সিংহ রাশি : দিনটা যোগাযোগের পক্ষে অনুকূল হলেও প্রবল মানসিক উদ্বেগ ও অশান্তি মনকে বিষাদাচ্ছন্ন করে তুলবে। কর্মক্ষেত্র থাকবে ঝঞ্ঝাট ও নৈরাশ্যপূর্ণ। সামান্য অর্থ হাতে এলেও তা হবে প্রয়োজনের তুলনায় হতাশাসূচক। বিরোধ ও বিবাদ এড়িয়ে চলুন। শরীর চলনসই। কোনও উৎসাহবর্ধক সংবাদলাভ। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। কারও অযাচিত সহায়তা পেতে পারেন। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তি বৃদ্ধি পাবে।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতিদিন সকাল থেকে সারাদিনের মধ্যে যখন সময় পাবেন, যে কোনও কুকুরকে যে কোনও খাবার একটু খেতে দিন। চেষ্টা করবেন একটা দিন যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে দেহমনে অস্বস্তি আসবে না। সারা বছরে অনেক বাধা দুর্গতির হাত থেকে রক্ষা পাবেন।
কি রঙের পোশাক পরবেন : লাল, গোলাপি, হলুদ, বাসন্তী রঙের পোশাক এই রাশির জন্য শুভ। শুভ প্রচেষ্টায় সাফল্য ও দেহমনের আনন্দদায়ক হবে। বাড়ি বা ঘরের জন্য এর যে কোনও একটা রং ব্যবহার করতে পারেন।
কন্যা রাশি : মানসিক উদ্বেগ ও অশান্তি মনকে বিষাদাচ্ছন্ন করে তুলবে। কর্মক্ষেত্র চলনসই। সামান্য অর্থাগম হলেও প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। শরীর চলনসই। অযাচিত কারও সহায়তা লাভ। কোনও সংবাদ আনন্দ বৃদ্ধি করবে। প্রেমপ্রীতির ক্ষেত্র উৎসাহ ও আনন্দবর্ধক।
কি করলে একটু ভালো থাকবেন : সম্ভব হলে প্রতি শনিবার নটা সাদা ফুল (টগর বাদে) আর কলা বাদে একটা ফল যে কোনও প্রতিষ্ঠিত কালীমন্দিরে সকাল থেকে রাতের মধ্যে যখন সময় পাবেন, দক্ষিণা সমেত দিয়ে চলে আসুন। কাজটা সমানে করতে থাকুন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ তো হবেই, দেহমনের অনেক স্বস্তি আসবে।
কি রঙের পোশাক পরবেন : কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হালকা আকাশি, হালকা সবুজ, হালকা হলুদ আর সাদা পোশাক অত্যন্ত শুভদায়ক। বাড়িঘরের রঙের মধ্যে থেকে একটা পছন্দ করতে পারেন।
তুলা রাশি : মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে দিনটা অতিবাহিত হবে। কোনও ঘটনাকে কেন্দ্র করে মানসিক দিক থেকে উদ্বেগ সৃষ্টি হবে। কর্ম ও আয়ের ক্ষেত্র থাকবে চলনসই। টুকটাক কিছু অর্থ হাতে আসবে। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ। কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে মতবিরোধজনিত অশান্তি দেখা দেবে।
কি করলে একটু ভালো থাকবেন : সারাটা বছর হাজার কাজের মধ্যে সকাল থেকে রাতের মধ্যে প্রতিষ্ঠিত শনি মন্দিরে সাদা বাতাসা, সাদা ফুলের মালা আর যা মন চায় দক্ষিণা দিয়ে শনিদেবের পুজো দিলে সারা বছর অনেক দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবেন।
কি রঙের পোশাক পরবেন : হালকা লাল, গোলাপি, সাদা, উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক দেহমনকে আনন্দ আর অধিকাংশ কাজে সফলতা দেবে সম্মানের সঙ্গে। আরও ভালো হয় বাড়িঘর পাতিলেবু রং করলে।
বৃশ্চিক রাশি : কোনও ঘটনা মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তার সৃষ্টি করবে। আর্থিক টান দেখা দিলেও অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। অন্যের অপ্রিয় হয়ে কথা শুনবেন। নিকট কারও সাথে মতবিরোধ দেখা দেবে। কর্মক্ষেত্র চলনসই। বুদ্ধি দোষে অর্থ কিংবা দ্রব্য ক্ষতি ও স্বজন বিষয়ে উৎকণ্ঠার সৃষ্টি হবে। হঠাৎ কোনও যোগাযোগ আনন্দ দেবে। কোনও উচ্চপদস্থের সহায়তা লাভ হবে। দেবালয় ভ্রমণ ও সাদা দ্রব্য লাভ যোগ। প্রণয়ক্ষেত্রে সাময়িক আনন্দ দিলেও মানসিক শান্তি নষ্ট করবে।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার, সপ্তাহে দুদিন কুকুরকে মুরগি কিংবা খাসির কাঁচা বা রান্না করা এক টুকরো মাংস খেতে দিন। সারা বছরের অনেক বাধা বিপত্তি কাটবে। শারীরিক অস্বস্তি কাটবে। উটকো ঝামেলা যাবে। মনে অনেক স্বস্তি আসবে।
কি রঙের পোশাক পরবেন : সাংসারিক মানসিক কর্ম ও প্রতিষ্ঠা জীবনের ক্ষেত্রে হালকা লাল, হালকা হলুদ, হালকা আকাশি ও সাদা রঙের পোশাক কল্যাণকর। আকাশিটা বাদ দিয়ে বাড়ি-ঘরের ক্ষেত্রে ওই রংগুলির যে কোনওটি ব্যবহার করতে পারেন।
ধনু রাশি : কর্মক্ষেত্র কিছুটা উদ্বেগ সৃষ্টি করবে। উদ্বেগ ও দুশ্চিন্তার মধ্যে দিয়ে সামান্য আর্থিক উন্নতি ও অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। নিকট আত্মীয়ের ব্যাপারে দুশ্চিন্তা ও পরিবারে কারও সাথে মতবিরোধ দেখা দেবে। বন্ধু সঙ্গ আনন্দ ও কোথাও আতিথ্যগ্রহণ করবেন। অযথা অর্থ ব্যয় ও কোনও ঘটনায় মনের উপর চাপ পড়তে পারে। শরীরের দিক থেকে ম্যাজমেজে ভাব দেখা দেবে। প্রেমিক প্রেমিকাদের দিনটা কিছুটা হতাশার সৃষ্টি করবে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতিদিন নারায়ণ শিলায় একটা বোঁটা সমেত তুলসী, শিলা না থাকলে নারায়ণের ফটোয় শ্রীচরণে একটা তুলসী স্পর্শ করে খেয়ে নিতে পারেন অথবা রেখেও দিতে পারেন। এতে সংসার, প্রতিষ্ঠা, কর্ম থেকে সার্বিক অবস্থার ধীরে ধীরে অস্বস্তি তো কাটবেই, অশেষ কল্যাণও হবে।
কি রঙের পোশাক পরবেন : পোশাকের রং হলুদ, গোলাপি, হালকা লাল রাখতে চেষ্টা করুন। সবদিক দিয়ে অনেক স্বস্তিতে থাকবেন। বাড়ি ঘরের রং হলুদের উপর ভরসা করলে অর্থ সম্মান দুইই আসবে।
মকর রাশি : কোনও ঘটনা মানসিক উদ্বেগ সৃষ্টি করলেও দিনটা আনন্দবর্ধক। কোনও সুসংবাদ লাভ। বন্ধু কিংবা আত্মীয়ের গৃহে আতিথ্য গ্রহণ করবেন। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ দেখা দেবে। আয় ও আর্থিকক্ষেত্র আশানুরূপ আলো দেখাবে না। পারিবারিক কলহ ও স্বজন বিষয়ে উৎকণ্ঠা দেখা দেব। অযথা অর্থব্যয়। নিকট ভ্রমণ যোগ। হঠাৎ পুরনো বন্ধুস্থানীয়ের কারও সাথে যোগাযোগ প্রীতি বৃদ্ধি করবে। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তির অবসান ও প্রীতি বৃদ্ধি পাবে। স্বাস্থ্য মানসিক শান্তি নষ্ট করবে।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি সোমবার সকাল থেকে রাতের মধ্যে একটা সাদা পদ্ম, না পেলে (পাওয়া যায় কারণ প্রতিদিন দেখেছি ডেড বডিতে সাপ্লাই আছে) সাদা শাপলা ফুল একটা যে কোনও প্রতিষ্ঠিত শিবমন্দিরে স্পর্শ করে রেখে আসলেই হবে। এক বছর এ কাজটা করলে সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ হতে বাধ্য।
কি রঙের পোশাক পরবেন : একটু চেষ্টা করুন পোশাকের রংটা সবুজ, আকাশি, হালকা বা একটু গাঢ় হলুদের মধ্যে রাখতে। দেহমন কর্ম ও পারিবারিক ক্ষেত্রের অস্বস্তি অনেকটাই কাটবে। অধিকাংশ শুভ প্রচেষ্টায় সাফল্য আসবে। বাড়ি ঘরের রং হলুদ রাখলে ভালো হয়।
কুম্ভ রাশি : কোন কর্মেই তেমন উৎসাহ পাবেন না। মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তা বর্তমান থাকবে। টুকটাক অর্থ হাতে এলেও আর্থিক টান রয়ে যাবে। শারীরিক আমেজ নষ্ট হবে। আয়ের ক্ষেত্র নৈরাশ্যজনক। ঘনিষ্ঠজনের জন্য দুশ্চিন্তা ও গৃহে মতবিরোধজনিত অশান্তি দেখা দিতে পারে। কোনও কাজে বেড়িয়ে অযথা ঘোরাঘুরি ও অর্থ ব্যয় হবে। বন্ধু সান্নিধ্য আনন্দবর্দ্ধক। কোনও সুযোগ নষ্ট হতে পারে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। প্রেমপ্রীতির ক্ষেত্র মনমালিন্যের সৃষ্টি করবে।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার যেকোনও হনুমান মন্দিরে নিখুঁত যে কোনও একটা সুমিষ্ট ফল আর যে কোনও রঙের সুগন্ধি ফুল দিয়ে প্রণাম করে আসুন। যা মন চায় দক্ষিণা দেবেন। সারা বছর কাজটা করতে পারলে সার্বিক অনেক বাধা বিপত্তির হাত থেকে রক্ষা পাবেন নিশ্চিত।
কি রঙের পোশাক পরবেন : আর্থিক মানসিক সাংসারিক কর্ম ও প্রতিষ্ঠাজীবনে সুন্দরভাবে কাটাতে আকাশি, সাদা, হালকা হলুদ, হালকা সবুজ রঙের পোশাক সর্বাঙ্গীণ অনেক স্বস্তি ও আনন্দ দেবে। বাড়ি ঘরের রং সাদার উপর রাখতে পারেন।
মীন রাশি : মানসিক দ্বিধা ও দ্বন্দ্বের মধ্যে দিনের অধিকাংশ সময় বিমূঢ় থাকবেন। দৈহিক সুস্থতা ও মেজাজ নষ্ট হবে। কর্মক্ষেত্র পূর্বের তুলনায় আংশিক শুভ হলেও মেজাজ পাবে না। আর্থিক টানাটানির অবসান ঘটবে। নতুন যোগাযোগ ও বন্ধুর সাহচর্য আনন্দ দেবে। অযথা অর্থ ব্যয় ও পারিবারিক ব্যাপারে হঠাৎ কলহ দেখা দেবে। স্বজন বিষয়ক দুশ্চিন্তা বাড়ব। প্রণয়ক্ষেত্র উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি করবে। আত্মীয় কিংবা বন্ধুর গৃহে বেড়াতে যাবেন।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনিবার সারাদিনের মধ্যে যেকোনও সময় একটা ভিখারিকে খেতে দিন। খাবারটা তৈরি করা, যাতে পেলেই খেতে পারে। যেমন রুটি সবজি, কচুরি, পাউরুটি বা মিষ্টি, এই জাতীয়। সঙ্গে দক্ষিণা কিছু পয়সা। সংসার ও প্রতিষ্ঠা জীবনের অনেক দুর্ভোগ অশান্তি থেকে মুক্তি পেয়ে যাবেন।
কি রঙের পোশাক পরবেন : সার্বিকভাবে নিজেকে সুন্দর ও আনন্দময় রাখতে সাদা আর হলুদের উপর পোশাক বেশি ব্যবহার করতে চেষ্টা করুন। এই রং দুটো অর্থ ও সম্মান বৃদ্ধি করবে। ওই দুটো রঙের যে কোনওটাই বাড়ি ঘরে ব্যবহার করতে পারেন।
আজকের সময়সূচী :
অমৃতযোগ : রাত্রি ১২টা ৪২ মিনিট থেকে ৩টে ৫ মিনিটের মধ্যে।
মাহেন্দ্রযোগ : সকাল ৭টা ৪ মিনিটের মধ্যে। পুনরায় ১০টা ১৮ মিনিট থেকে ১২টা ৪৪ মিনিটের মধ্যে।
বারবেলা : বিকেল ২টো ৩৪ মিনিট থেকে সূর্যাস্ত পর্যন্ত।
কালরাত্রি : রাত্রি ১১টা ৩৬ মিনিট থেকে ১টা ১ মিনিটের মধ্যে।


