২০১০ সালের ছবিতে বিশ্বের সবচেয়ে বেশি বয়সের মুরগি, ছবি – সৌজন্যে – গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ডট কম
ডিম ফুটে মুরগির একটি ছোট্ট ছানা যেদিন পৃথিবীর আলো দেখেছিল সেদিন তাকে নিজের কাছে নিয়ে আসেন এক ব্যক্তি। তারপর তাঁর লালনপালনে সে মুরগি বড় হতে থাকে। মাত্র কয়েক মাস পরই মুরগিটি বড় হয়। আর তখন যেটা সবচেয়ে বেশি নজর কাড়তে থাকে সেটা হল তার পালক।
এই মুরগিটির পালক ভরা শরীরটা যে কোনও মানুষের নজর কেড়ে নিতে থাকে। ছবির মত সুন্দর লাগতে থাকে তাকে। এরপর বছর কাটতে থাকে, গার্টি নামে এই মুরগিটি নিশ্চিন্তে বড় হতে থাকে।
কয়েক বছর হল সে তার দৃষ্টিশক্তি হারিয়েছে। এটা জানার পরই তার মনিব ফ্রাঙ্ক তাকে আলাদা একটি জায়গায় রাখার ব্যবস্থা করেছেন। কারণ তিনি ভয় পাচ্ছিলেন অন্য কমবয়সী মুরগিরা গার্টির এই চোখে দেখতে না পাওয়ার সুযোগ নিয়ে তার ক্ষতি করতে পারে।
একাকী জীবন কিন্তু দারুণভাবে উপভোগ করছে গার্টি। মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যে ফ্রাঙ্কের বাড়িতে থাকলেও সে এখন বিশ্বের সব প্রান্তের মুরগিদের মধ্যে সবচেয়ে বয়স্ক। পৃথিবীর সবচেয়ে বয়স্ক মুরগি। বয়স ১৫ বছর ১০০ দিনের আশপাশে।
চোখে দেখতে না পেলেও গান গাইলে দারুণ খুশি হয় গার্টি। তার সঙ্গে কথা বললে তো উত্তরও দেয়। মানুষের সঙ্গ তার খুব পছন্দের। কেউ তার সঙ্গে কথা বলছে এটা জানলে সে তাঁর সঙ্গে কথা বলতে থাকে। অবশ্যই তার মত করে। যে ভাষা বুঝতে না পারা গেলেও সে যে উত্তর দিচ্ছে সেটা বুঝতে কারও অসুবিধা হয়না।
মাঝে কেটে গেছে ৭০টা বছর। চিতাবাঘ ছিলনা। অবশেষে ৭০ বছরের খরা কাটিয়ে দেশের দক্ষিণ প্রান্তে…
গাড়িতে যেতে যেতে টয়লেটের প্রয়োজন পড়তেই পারে। টয়লেটের জন্য শৌচাগার রয়েছে এমন জায়গার অপেক্ষা করতে…
সরকারি কর্মীদের মুখের হাসি চওড়া হল। ফের ২ শতাংশ ডিএ বা মহার্ঘভাতা বৃদ্ধি হল। ২০২৬…
মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…
বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…
মিথুন রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…