বানেরঘাটা জাতীয় উদ্যানের পথে চিতাবাঘ, ছবি – সৌজন্যে – এক্স – @eshwar_khandre
৭০ বছর পার করে ফের দক্ষিণের রাজ্যে পাদচারণা করবে চিতাবাঘ। এই ফিরে আসা ২০২২ সালের প্রোজেক্ট চিতার অংশ। ২০২২ সালে ভারতের জঙ্গলে চিতাবাঘ ফেরে। নামিবিয়া থেকে ৮টি আফ্রিকান চিতাবাঘ নিয়ে এসে ছাড়া হয়েছিল মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে।
তারপর থেকে বেড়ে এখন সেখানে চিতাবাঘের সংখ্যা ৫৭টি। এবার কর্ণাটকেও পৌঁছে গেল চিতাবাঘ। এখানে ৭০ বছর আগে শেষবার চিতাবাঘ দেখতে পাওয়া গিয়েছিল। তারপর এই ৪টি চিতাবাঘ নিয়ে আসা হল দক্ষিণ আফ্রিকা থেকে।
৪টির মধ্যে ২টি পুরুষ ও ২টি স্ত্রী চিতাবাঘ রয়েছে। এদের বেঙ্গালুরুর কাছে বানেরঘাটা জাতীয় উদ্যানে ছাড়া হবে। তবে তার আগে ৩০ দিন তাদের কঠোর পরিদর্শনে রাখার নির্দেশে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্ণাটকের বনমন্ত্রী। দক্ষিণ আফ্রিকা থেকে আনার পর যাতে তারা কর্ণাটকের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে।
এই সময় তাদের কোনও শারীরিক সমস্যা হচ্ছে কিনা, তারা খাবার ঠিকমত খাচ্ছে কিনা, এসব দিকেই কঠোর নজর রাখা হবে। যাতে তারা কর্ণাটকের আবহাওয়া, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে।
তারপর তাদের বানেরঘাটা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে। এখানে তারা নিজেদের মত করে বংশবৃদ্ধি করতে পারলে কুনোর মত বানেরঘাটাতেও বাড়বে চিতাবাঘের সংখ্যা।
ভারতে চিতাবাঘের সংখ্যা বৃদ্ধির যে লক্ষ্য স্থির হয়েছে তা পূরণ করতে এই উদ্যোগগুলি কার্যকরি ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
একে বিশ্ব চেনে সাহারা মরুভূমির চোখ বলে। চোখ বলাটার মধ্যে যথেষ্ট যুক্তি রয়েছে। কারণ এ…
জাতির উদ্দেশ্যে ভাষণে মহিলা সংরক্ষণ বিলে বাধাদান ভ্রূণহত্যার শামিল বলে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…
সে যখন সবে ডিম ফুটে মুরগি ছানা হয়ে বেরিয়ে আসে সেই সময় থেকে তাকে যত্ন…
গাড়িতে যেতে যেতে টয়লেটের প্রয়োজন পড়তেই পারে। টয়লেটের জন্য শৌচাগার রয়েছে এমন জায়গার অপেক্ষা করতে…
সরকারি কর্মীদের মুখের হাসি চওড়া হল। ফের ২ শতাংশ ডিএ বা মহার্ঘভাতা বৃদ্ধি হল। ২০২৬…
মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…