World

টাকা বাঁচানোর অভিনব উপায়, বছর তিনেক বাড়িতে থাকেন না এক দম্পতি

টাকা বাঁচাতে যে এ পথটাও নেওয়া যেতে পারে সেটা বোধহয় এই দম্পতিকে না দেখলে সেভাবে বোঝাই যেত না। প্রায় বছর তিনেক হল তাঁরা বাড়িতে থাকেন না।

এক দম্পতির জীবন ভালই কাটছিল। কিন্তু ২০২৩ সালে একটা অঘটন ঘটে। চাকরি হারান ওই ব্যক্তি। একজনের রোজগারের সংসার। ফলে যে ক্ষতিপূরণের টাকা ওই ব্যক্তি পেয়েছিলেন তা দিয়ে তাঁদের পুরনো জীবন ধরে রাখা মুশকিল ছিল।

দম্পতিকে ভাবতেই হচ্ছিল কীভাবে তাঁরা টাকা বাঁচাবেন। আর তা করতে গিয়ে তাঁরা এক অভিনব সিদ্ধান্ত নেন। তাঁরা বাড়ি ছেড়ে দেন। প্রথমে কয়েকদিন পারিবারিক বাড়িতে থাকা। তারপর তাঁরা খুঁজেপেতে একটি হোটেলে উঠে যান।

এই হোটেলই তাঁদের বাড়ি হয়ে ওঠে। তাঁরা হিসাব করে দেখেন হোটেলে প্রতিদিন থাকার ভাড়া দিতে তাঁদের যা খরচ হবে তা একটি ভাড়া বাড়ির চেয়ে কম।

ফলে তাঁরা ওই হোটেলেই থাকতে শুরু করেন। আর সেভাবেই প্রায় ৩ বছর কাটিয়ে ফেলেছেন তাঁরা। ওই হোটেলই এখন তাঁদের ঘরবাড়ি হয়ে গেছে।

আমেরিকার ফ্লোরিডার ওই হোটেলের ওয়ান বেডরুম ঘরে দিন যাপন করে তাঁরা বছরে ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লক্ষ টাকা সাশ্রয় করছেন। যা তাঁদের অনেক কাজে লাগছে।

একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে হলে ওই টাকা তাঁদের হাতে থাকত না। তাছাড়া হোটেলে থাকায় তাঁদের ভাড়া বাড়িতে থাকার নিয়মকানুনের চাপ সামলাতে হচ্ছেনা। নানা কারণে খরচও দিতে হচ্ছেনা।

তবে রান্নাটা ওই মহিলা নিজেই করে নেন। তাতে তাঁদের সাশ্রয় আরও বেড়েছে। এমনকি উৎসব থাকলে হোটেলের অনেককেও রেঁধে খাওয়ান ওই দম্পতি।

নিউ ইয়র্ক পোস্ট সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর অনেক সংবাদমাধ্যমেই টাকা বাঁচানোর এই অভিনব হোটেলবাসের খবরটি জায়গা করে নেয়।

News Desk

এই প্রথম দেশজ প্রযুক্তিতে তৈরি হচ্ছে নতুন লাইন, সবুজ সংকেত দিল মন্ত্রিসভা

খরচ ২০ হাজার ৬৬৭ কোটি টাকা। তবে যেটা তৈরি হতে চলেছে তা ভারতে এই প্রথম।…

May 13, 2026

মঙ্গলের মাটিতে সেলফি তুলে চমক দিল নাসার যান

মঙ্গলের মাটিতে তথ্য সংগ্রহ করতে ঘুরছে নাসার পাঠানো একাধিক রোবট যান। তার একটি এবার পৌঁছল…

May 13, 2026

দরজায় কড়া নাড়ছে বর্ষা, আর কিছুক্ষণের অপেক্ষা, ভারতে ঢুকছে বর্ষা

গ্রীষ্মের মাঝেই বর্ষার প্রবেশ। এ বছর যে একটু আগেই বর্ষা প্রবেশ করবে তা আগেই জানিয়েছিল…

May 13, 2026

৫ হাজার বছর আগেও মানুষ দ্বীপ তৈরি করতে জানত, দেখা মিলল এক আশ্চর্য দ্বীপের

আধুনিক যুগে ইঞ্জিনিয়ারিং উন্নতি করেছে। জলের মাঝে কোনও দ্বীপ তৈরি করার হলে মানুষ তা করতে…

May 13, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ মে, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

May 13, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ মে, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

May 13, 2026