World

৫ কোটিতে ১টি এমন পাওয়া যায়, অতীব বিরল চিংড়ির দেখা পাওয়া গেল

৫ কোটি চিংড়ির মধ্যে ১টি এমন হয়। ফলে তা যে কতটা বিরল তা বোঝাই যাচ্ছে। তেমনই বিরল দর্শন চিংড়ির দেখা পাওয়া গেল।

চিংড়ি তো সকলেই দেখেছেন। এমনও অনেকে আছেন যাঁরা চিংড়ি খান। খেতে ভালবাসেন। বিশ্বজুড়েই চিংড়ির রসনায় মন ভরানো মানুষ ছড়িয়ে আছেন। ফলে চিংড়ির চাষও হচ্ছে। চিংড়ি ধরাও হচ্ছে।

নদীর মোহনা হোক বা সমুদ্র, চিংড়ি ধরা চলতেই থাকে। কারণ তার বাজারে চাহিদা সারা বছরই তুঙ্গে থাকে। বিভিন্ন রেস্তোরাঁয় চিংড়ির পদ অনেক গ্রাহককে সেই রেস্তোরাঁয় টেনে আনে।

ম্যাসাচুসেটস-এর কেপ কড পেনিনসুলায় একটি নৌকা চিংড়িই ধরছিল। চিংড়ি ধরা নৌকায় থাকা মৎস্যজীবীরা চিংড়ি তুলে আনেন জল থেকে। তারপর যখন সেগুলি খতিয়ে দেখা হচ্ছে, তখনই নজর কাড়ে একটি চিংড়ি।

আশ্চর্য তাকে দেখতে। একটি চিংড়ির ২টি রং। শরীরটার ঠিক মাঝখান থেকে একটা অংশ কালচে। অন্য অংশটা উজ্জ্বল বাদামি কমলার মিশ্রণ। এমন চিংড়ি একটা জীবনেও একবার দেখার সুযোগ হয়না অনেকের।

চিংড়িটি দেখার পরই নৌকায় থাকা সকলে বুঝতে পারেন এ চিংড়ি সাধারণ চিংড়ি নয়। এ অতি বিরল কোনও চিংড়ি। উড হোল সায়েন্স মিউজিয়ামে চিংড়িটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওই চিংড়ি ধরা সংস্থা।

ওই মিউজিয়ামের অ্যাকোয়ারিয়ামেই বাকি জীবনটা কাটাবে ওই অতি বিরল চিংড়িটি। কতটা অতি বিরল? বিশেষজ্ঞেরা জানিয়েছেন এমন চিংড়ির বিশেষত্ব ৫ কোটি চিংড়ির মধ্যে ১টিতে দেখা যায়।

এর থেকেই পরিস্কার হয়ে যায় ওই দোরঙা চিংড়িটি কতটা বিরল। অ্যাকোয়ারিয়ামে জায়গা হওয়ার পর চিংড়িটিকে সাধারণ মানুষও দেখার সুযোগ পাবেন।

News Desk

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটবে, ২৭ এপ্রিল থেকে ৩ মে, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 25, 2026

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটবে, ২৭ এপ্রিল থেকে ৩ মে, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 25, 2026

মিথুন রাশির সপ্তাহটা কেমন কাটবে, ২৭ এপ্রিল থেকে ৩ মে, ২০২৬

মিথুন রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 25, 2026

কর্কট রাশির সপ্তাহটা কেমন কাটবে, ২৭ এপ্রিল থেকে ৩ মে, ২০২৬

কর্কট রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 25, 2026

সিংহ রাশির সপ্তাহটা কেমন কাটবে, ২৭ এপ্রিল থেকে ৩ মে, ২০২৬

সিংহ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 25, 2026

কন্যা রাশির সপ্তাহটা কেমন কাটবে, ২৭ এপ্রিল থেকে ৩ মে, ২০২৬

কন্যা রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 25, 2026