কিছুটা অকালেই চলে গেলেন বিশিষ্ট অভিনেতা তথা নাট্যব্যক্তিত্ব দ্বিজেন বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘদিন ধরে অ্যালজাইমারসে ভুগছিলেন। থাকতেন পল্লিশ্রীর বাড়িতেই। সেখানেই বুধবার ভোর ৩টে নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
একেবারে ভরা উৎসবের মাঝেই তাঁর প্রয়াণে শোকস্তব্ধ রাজ্যের নাট্য ও অভিনয় জগত। এদিন রবীন্দ্র সদনে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন বহু বিশিষ্ট মানুষ।
১৯৪৯-এ জন্ম। ১৯৭৮-এ প্রথম নাটকে পা। অমৃতাক্ষর নাটক দিয়ে নাট্য জগতে প্রবেশের সঙ্গে সঙ্গেই নিজের প্রতিভার গুণে সকলের চোখে পড়ে যান। তারপর থেকে বাংলা মঞ্চ তো বটেই, সেই সঙ্গে ছোট ও বড় পর্দায় চুটিয়ে অভিনয় করেছেন। টিভিতে তাঁর করা চুনি পান্না বা আবার যখের ধন সিরিয়াল দুটির কথা এখনও মানুষের মনে গেঁথে আছে।
দেশের একটা অংশ প্রবল গরম, তাপপ্রবাহে নাজেহাল। ৪৪ ডিগ্রি পার করেছে পারদ। এরমধ্যেই আশার আলো…
স্বাধীনতার পর বহু বছর কেটে গেছে। কিন্তু এই দ্বীপপুঞ্জে এর আগে কখনও কোনও ভারতীয় নৌ…
পাহাড়ের গা বেয়ে জলপ্রপাত তো অনেকেই দেখেছেন। অনেক উঁচু থেকে জলরাশি যখন আছড়ে পড়ে নিচে…
অনেক পিঁপড়ে নিয়ে তৈরি হয় একটি পিঁপড়েদের কলোনি। সেই কলোনিকে রক্ষা করার জন্য কলোনির পিঁপড়েরা…
একে পাহাড়ি এলাকা। উচ্চতা অনেকটাই। তায় আবার শীতল মরুভূমি। যেখানে বছরের অধিকাংশ সময় জলের সমস্যা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…