অবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর অনুরোধে সাড়া দিলেন মোর্চা নেতা বিমল গুরুং। তুলে নিলেন পাহাড়ের বন্ধ। ১০৫ দিন প্রায় স্তব্ধ থাকার পর এদিন ফের ছন্দে ফিরল পাহাড়। বাস চলল, দোকান খুলল, মানুষ নিশ্চিন্তে পথে নামলেন। বন্ধ শুরুর পর অনেক পাহাড়ের বাসিন্দা সমতলে তাঁদের চেনা পরিচিতদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তাঁরাও এদিন একে একে বাড়ি ফেরেন।
গত মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বন্ধ প্রত্যাহারের জন্য মোর্চাকে অনুরোধ জানান। সেই অনুরোধ ফেলতে পারেননি বিমল গুরুং। বন্ধ তুলে নেওয়ার নির্দেশ দেন। যদিও এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার বন্ধ তুলে আলোচনায় বসার আবেদন জানিয়েছিলেন। তাতে ভ্রুক্ষেপ করেননি বিমল গুরুং। বরং মোর্চার আর এক নেতা বিনয় তামাং নবান্নে আলোচনার পর বন্ধ সাময়িকভাবে তোলার কথা জানালে তাঁর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন বিমল গুরুং। দ্বিধাবিভক্ত হয়ে পড়ে মোর্চা।
দেশের একটা অংশ প্রবল গরম, তাপপ্রবাহে নাজেহাল। ৪৪ ডিগ্রি পার করেছে পারদ। এরমধ্যেই আশার আলো…
স্বাধীনতার পর বহু বছর কেটে গেছে। কিন্তু এই দ্বীপপুঞ্জে এর আগে কখনও কোনও ভারতীয় নৌ…
পাহাড়ের গা বেয়ে জলপ্রপাত তো অনেকেই দেখেছেন। অনেক উঁচু থেকে জলরাশি যখন আছড়ে পড়ে নিচে…
অনেক পিঁপড়ে নিয়ে তৈরি হয় একটি পিঁপড়েদের কলোনি। সেই কলোনিকে রক্ষা করার জন্য কলোনির পিঁপড়েরা…
একে পাহাড়ি এলাকা। উচ্চতা অনেকটাই। তায় আবার শীতল মরুভূমি। যেখানে বছরের অধিকাংশ সময় জলের সমস্যা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…