Entertainment

বাবা হলেন অভিনেতা শ্রেয়স তলপাড়ে

বলিউডে ফের খুশির খবর। ফুটফুটে কন্যা সন্তানের বাবা হলেন অভিনেতা শ্রেয়স তলপাড়ে। মেয়ের বাবা খবর নিজেই সংবাদমাধ্যমকে দেন তিনি। আর কদিন পরেই শুরু হবে ছবির শ্যুটিং। তার আগে স্ত্রী দীপ্তির সঙ্গে ছুটি কাটাতে গত ৪ মে হংকংয়ের উদ্দেশে পাড়ি দেন হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা শ্রেয়স। কিন্তু ঘুরতে যাওয়া হল না। মাঝপথে যাত্রা স্থগিত রেখে সস্ত্রীক ফিরে আসতে হল শ্রেয়সকে। আসলে যে সন্তান পৃথিবীর আলো দেখল তাকে নিজের চোখে না দেখলে হয়! তাছাড়া, যিনি দীপ্তির মা হওয়ার চিহ্ন নিজের শরীরে ধারণ করে ব্যথা সহ্য করে এসেছেন, তাঁর পাশেও গিয়ে দাঁড়ানটাও ছিল কর্তব্য। তাই সন্তানের টানে মুম্বইয়ে ফিরে আসেন স্বামী-স্ত্রী। সারোগেট মাও নিশ্চিন্তে ভূমিষ্ঠ ছোট্ট শিশুকন্যাকে তুলে দেন তার বাবামায়ের কোলে।

১৪ বছরের দাম্পত্য জীবন শ্রেয়স ও দীপ্তির। এতগুলো বছরে সন্তান না আসায় চিকিৎসকের পরামর্শে সারোগেসি পদ্ধতিতে বাবা-মা হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। মে মাসের দ্বিতীয় সপ্তাহে সারোগেট মায়ের সন্তান প্রসবের সম্ভাবনার কথা শ্রেয়সকে জানান চিকিৎসকেরা। তাই এক ফাঁকে টুক করে ঘুরে আসার পরিকল্পনা করেন হবু বাবা-মা। কিন্তু তা আর হল কই! তবে মেয়ের বাবা হওয়ার ইচ্ছাপূরণ হয়েছে। আর কি চাই! এখন শুধু বাকি পুতুলের মত সন্তানের নামকরণ করা। আর তার সাথে দিনভর সময় কাটানো। — ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম

News Desk

পাথরের গায়ে প্রাগৈতিহাসিক নিদর্শন সংরক্ষণে প্রথম এমন এক পার্ক তৈরি হচ্ছে ভারতে

প্রাগৈতিহাসিক যুগেও মানুষ তার সমকালীন ছাপ রেখে যেত। যা এখন দুষ্প্রাপ্য সব নিদর্শন। পাথরের গায়ে…

April 22, 2026

মঙ্গলের মাটিতে আগে এদের দেখা মেলেনি, নতুন করে প্রাণের সম্ভাবনা উজ্জ্বল করল নয়া আবিষ্কার

নাসার কিউরিওসিটি রোভার যান এবার এমন কিছু বিজ্ঞানীদের উপহার দিল যা বিজ্ঞানীদেরও অবাক করে দিয়েছে।…

April 22, 2026

এ প্রাণির হৃদযন্ত্র একটি গাড়ির সমান, হৃৎস্পন্দন শোনা যায় ৩ কিলোমিটার দূর থেকে

মানুষ তার হৃদযন্ত্রের আকৃতি জানে। এমনকি অন্যান্য প্রাণিকে দেখে আন্দাজ করতে পারে তার হৃদযন্ত্রের আকার।…

April 22, 2026

গরমের জন্য রাজধানীতে জারি হলুদ সতর্কতা, বাংলার ৩ জেলায় কমলা সতর্কতা

পারদ ছুঁতে চলেছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। জ্বলছে চারধার। এই পরিস্থিতিতে গরম বাড়া নিয়ে রাজধানীতে হলুদ…

April 22, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 22, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 22, 2026