World

অরণ্যে আতঙ্ক! শিশুকে নিয়ে জঙ্গলে মিলিয়ে গেল চিতা

আফ্রিকার পূর্ব দিকের অরণ্যময় দেশ উগান্ডা। এখানকার বিখ্যাত জাতীয় অভয়ারণ্য কুইন এলিজাবেথ জাতীয় উদ্যানে বাঘ, সিংহের মত হিংস্র শ্বাপদ নির্বিঘ্ন রাজ্যপাট চালায়। অভয়ারণ্যের প্রাণিদের দেখাশোনার দায়িত্ব বনকর্মীদের। তাই জাতীয় উদ্যানের ভিতরেই পরিবার নিয়ে বাস তাঁদের।

এতদিন বনকর্মী ও বন্যপ্রাণিদের সহাবস্থানে কখনও বেতাল হয়নি। কিন্তু গত শুক্রবার জঙ্গলের ভিতরেই গড়ে ওঠা বনকর্মীদের আবাসন থেকে এক শিশুকে তুলে নিয়ে যায় এক চিতাবাঘ। পরদিন অর্থাৎ শনিবার অভয়ারণ্যেই পাওয়া গেল শিশুর মাংসহীন কঙ্কালসার দেহাবশেষ।

মৃত শিশুপুত্রের নাম এলিশা নাবুগেরে। তার মা ডোয়েন আয়েরা কুইন এলিজাবেথ জাতীয় উদ্যানের একজন কর্মী। পার্কের মধ্যে কর্মী আবাসনে সপরিবার থাকতেন তিনি। শুক্রবার রাতে শিশুর দেখভালের দায়িত্ব বাড়ির বয়স্ক পরিচারিকার হাতে দিয়ে কাজে বার হন ডোয়েন। পরিচারিকার দাবি, কিছুক্ষণের জন্য ঘরের বাইরে বেরিয়েছিলেন তিনি। সেইসময় শিশুটিও তাঁর পিছু পিছু বাইরে বেরিয়ে এসেছিল। যা তিনি খেয়াল করেননি।

ঠিক সেই সময়েই রাতে অন্ধকারে বাইরে ঝোপের মধ্যে ওঁত পেতে ছিল একটা চিতাবাঘ। শিশুকে একা পেয়ে চিতা তাকে টেনে নিয়ে জঙ্গলের অন্ধকারে গা ঢাকা দেয়। শিশুর আর্ত চিৎকার কানে এলেও পরিচারিকা তাকে চিতাবাঘের কবল থেকে উদ্ধার করতে পারেননি।

ঘটনার পর থেকে জাতীয় উদ্যানের বনকর্মীরা মানুষের মাংসের স্বাদ পাওয়া চিতাবাঘের সন্ধানে তল্লাশি শুরু করেছেন। বিপদজনক চিতাটিকে পাকড়াও করে অন্যত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। এদিকে এভাবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু বনকর্মী আবাসনে শোকের আবহ তৈরি করেছে।

News Desk

পাথরের গায়ে প্রাগৈতিহাসিক নিদর্শন সংরক্ষণে প্রথম এমন এক পার্ক তৈরি হচ্ছে ভারতে

প্রাগৈতিহাসিক যুগেও মানুষ তার সমকালীন ছাপ রেখে যেত। যা এখন দুষ্প্রাপ্য সব নিদর্শন। পাথরের গায়ে…

April 22, 2026

মঙ্গলের মাটিতে আগে এদের দেখা মেলেনি, নতুন করে প্রাণের সম্ভাবনা উজ্জ্বল করল নয়া আবিষ্কার

নাসার কিউরিওসিটি রোভার যান এবার এমন কিছু বিজ্ঞানীদের উপহার দিল যা বিজ্ঞানীদেরও অবাক করে দিয়েছে।…

April 22, 2026

এ প্রাণির হৃদযন্ত্র একটি গাড়ির সমান, হৃৎস্পন্দন শোনা যায় ৩ কিলোমিটার দূর থেকে

মানুষ তার হৃদযন্ত্রের আকৃতি জানে। এমনকি অন্যান্য প্রাণিকে দেখে আন্দাজ করতে পারে তার হৃদযন্ত্রের আকার।…

April 22, 2026

গরমের জন্য রাজধানীতে জারি হলুদ সতর্কতা, বাংলার ৩ জেলায় কমলা সতর্কতা

পারদ ছুঁতে চলেছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। জ্বলছে চারধার। এই পরিস্থিতিতে গরম বাড়া নিয়ে রাজধানীতে হলুদ…

April 22, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 22, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 22, 2026