তিনি শাহরুখ খান। বলিউডের একটা অধ্যায়। যাঁকে সকলে চেনেন কিং খান বলেও। তাঁর নাকি রাজকীয় চাল। রাজকীয় অনুভূতি। বলিউডে তিনি এখনও রাজার মতই শাসন করেন।
সেই শাহরুখ খান মাঝে মাঝেই সমাজ মাধ্যমে বসে পড়েন তাঁর অনুরাগীদের সঙ্গে সরাসরি কথা বলতে। সেখানে তাঁর অনুরাগীরা নানা প্রশ্ন করেন, অনেক কথা জানতে চান।
শাহরুখও তাঁর ক্ষুধার বুদ্ধিমত্তার ছাপ রেখে তার উত্তর দেন। সেখানেই তাঁর এক অনুরাগী জানতে চেয়েছিলেন শাহরুখ খান বাস্তব জীবনে প্রতিদিন রাজার মত কি করেন।
উত্তর দিয়েছেন শাহরুখ। অবশ্যই সে উত্তরে বুদ্ধির ছাপ স্পষ্ট। শাহরুখ জানান, প্রতিদিন তিনি বিছানাতে বসেই ৩ কাপ কফি খান। এই ৩ কাপ কফি শেষ করার আগে পর্যন্ত তাঁর সঙ্গে কেউ কথা বলতে পারেননা। এমনকি যদি তাঁর সেটে পৌঁছতে দেরিও হয় তাহলেও নয়। আগে তিনি ৩ কাপ কফি শেষ করবেন।
যদিও এই রাজকীয় চালের কথা বলেই শেষ করেননি শাহরুখ। এটাও তার সঙ্গে জানান যে দেরিতে সেটে পৌঁছলে তাঁকে দেরি করার জন্য কড়া কথা শুনতে হয়। আর সেটা শোনার পর তাঁর সেই রাজকীয় চালের আর কোনও অনুভূতই বাকি থাকেনা। এভাবে মজা করেই উত্তর দিতে পছন্দ করেন শাহরুখ।
শাহরুখের নতুন সিনেমা কিং মুক্তি পাওয়ার অপেক্ষায়। তাঁর এক অনুরাগী শাহরুখকে অনুরোধ করেন সিনেমা তো আসতে দেরি, এখন অন্তত সিনেমার ট্রেলারটা দেখিয়ে দিন।
শাহরুখ উত্তর দেন ট্রেলার আসতে দেরি আছে। এখন কেবল কথা হবে। প্রসঙ্গত সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে। সিনেমায় শাহরুখ খান ছাড়াও থাকছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি-র মত অভিনেতারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা