কলকাতা সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র আশুরা। মহানবী হজরত মহম্মদের দৌহিত্র হজরত ইমাম হোসেন এবং তাঁর সমর্থক ও পরিবারের সদস্যরা ইরাকের কারবালার প্রান্তরে ইয়াজিদ সৈন্যদের হাতে নিহত হন। যাঁরা মারা গিয়েছিলেন তাঁরা মুসলিমদের কাছে ‘শহিদ’ হিসাবে পরিগণিত হন। হিজরি ৬১ সালের এই দিনটি মুসলিম সম্প্রদায়ের মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করেন। সে অর্থে শোকের উৎসব। নফল রোজা, জিকির-আসকর, নমাজের মধ্যে দিয়ে দিনটি পালন করেন তাঁরা। দেশের বিভিন্ন প্রান্তে তাজিয়া বার হয়। হয় লাঠিখেলা।
কলকাতাতেও এদিন বিভিন্ন রাস্তায় তাজিয়া বার হয়। শোভাযাত্রায় অংশ নেন বহু ধর্মপ্রাণা মুসলিম। কালো পোশাকে শোভাযাত্রায় অংশ নেন তাঁরা। ধর্মীয় রীতি মেনে বুক চাপর দিতে দিতে এগিয়ে চলেন তাঁরা। দেশের বিভিন্ন প্রান্তে ধর্মীয় কর্মসূচিও পালন করেন মুসলিমরা। সবমিলিয়ে পবিত্র এই দিনটি যথাযোগ্য মর্যাদায় দেশ জুড়ে পালিত হল এদিন।
পারদ চড়ায় লাগাম নেই। এবার পারদ টপকে গেল ৪৬ ডিগ্রির গণ্ডি। আবার একইসঙ্গে কাছেই বিভিন্ন…
রেল যাত্রার সময় নানা মানুষের নানা অভিজ্ঞতা হয়। সেসব অভিজ্ঞতা নিয়ে প্রতিযোগিতার আয়োজন করল ভারতীয়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…