Sports

আর্থিক জরিমানা হল মহেন্দ্র সিং ধোনির, তবে কারণটা ক্রিকেট নয়

আর্থিক জরিমানার মুখে পড়তে হল প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। তবে যে কারণে জরিমানা তার সঙ্গে ক্রিকেটের কোনও যোগ নেই।

আর্থিক জরিমানার মুখে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল নাম ধোনি এখনও চেন্নাই সুপার কিংসের অংশ। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর গ্রহণের পর এখন মানুষ তাঁকে মাঠে দেখতে পান হলুদ জার্সিতে।

চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি এবারও মাঠে নামার অপেক্ষায়। ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম এক অধ্যায় মহেন্দ্র সিং ধোনিকে জরিমানার মুখে পড়তে হল। তবে তার কারণ ক্রিকেট নয়।

গতিতে গাড়ি চালানোর জন্য জরিমানা হল তাঁর। তাঁর নিজের শহর রাঁচির রাস্তায় নির্ধারিত গতির চেয়েও বেশি গতিতে গাড়ি চালানোর অভিযোগে ধোনিকে ট্রাফিক আইনের মুখে পড়তে হয়। তাঁর ১ হাজার টাকা জরিমানা হয়েছে। গতি ভাঙার অভিযোগে মোটর ভেহিকল আইনের আওতায় তাঁকে এই জরিমানা করা হয়েছে।

ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে জরিমানার মুখে পড়ার ঘটনা ভারত জুড়ে আকছার ঘটে চলেছে। কিন্তু যখন সেই নামটা মহেন্দ্র সিং ধোনি হয় তখন তা খবরের শিরোনামে জায়গা করে নেয়। ধোনির ভক্তদের বিচলিত করে তোলে।

কার্যত সেটাই ঘটেছে। কারণ যে অঙ্কের জরিমানা হয়েছে তা বিশাল কোনও অঙ্ক নয়। আবার যে কারণে হয়েছে সে কারণে কোনও দুর্ঘটনার ঘটনাও ঘটেনি।

তাও মহেন্দ্র সিং ধোনি জরিমানার মুখে, এই খবর ছড়িয়ে পড়তে সময় নেয়নি। প্রসঙ্গত কদিন আগেই তাঁর দল চেন্নাই সুপার কিংস তাদের নতুন জার্সির উদ্বোধন করেছে। আইপিএল শুরু হওয়ার অপেক্ষায় দিন গুনছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *