World

তিনি অতিরিক্ত সুন্দরী বলেই তাঁর চাকরি খেল সংস্থা, চাঞ্চল্যকর দাবি তরুণীর

বয়স ২৪ বছর। তিনি যে সুন্দরী তা নিয়ে প্রশ্ন উঠছে না। কিন্তু তাঁর এই রূপের ছটাই কী কাল হল তাঁর জন্য? প্রশ্নটা তুলে দিয়েছেন ব্রিটিশ তরুণী এমা হাল্স। চাকরি যাওয়ার পর এমার দাবি ইউনিট টিভিতে চাকরিতে যোগ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর মোবাইলে একটি এসএমএস আসে। যেখানে তাঁকে জানিয়ে দেওয়া হয় ওই টিভি সংস্থায় তাঁকে আর প্রয়োজন নেই। এভাবে চাকরিতে যোগ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই চাকরি নট হয়ে যাওয়ায় অবাক এমা দেখা করেন ম্যানেজারের সঙ্গে।

এমার দাবি, ম্যানেজার তাঁকে প্রথমেই জিজ্ঞেস করেন তিনি কী মডেল? পরামর্শ দেন মডেলের কাজ করাই তাঁর জন্য ভাল। চাকরি খোয়ানোর পর এই ব্রিটিশ সুন্দরী মনে করছেন, ওই সংস্থা সাদামাটা লোক নিয়ে কাজ করেই অভ্যস্ত। তাই তাঁর রূপের ছটা সংস্থার জন্য বেমানান ছিল। হয়তো তিনি অতি সুন্দরী বলেই তাঁকে চাকরিতে রাখতে পারল না সংস্থা। সংস্থার তরফেও এমার চাকরি যাওয়ার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। সংস্থার দাবি, এমার কাজ সংস্থার নীতি বিরোধী হচ্ছিল। তাই এই পদক্ষেপ।

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *