দুর্ঘটনার কবলে তৃণমূল সাংসদের গাড়ি, আহত অবস্থায় হাসপাতালে সাংসদ

শুক্রবার সকাল ৮টা। লেক কালীবাড়ির কাছে সাদার্ন অ্যাভিনিউর মুখে আচমকাই একটি ইনোভা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটি ট্যাক্সির। ২টি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। দুমড়ে যায় ২টি গাড়ির সামনের ধারের অংশ। ইনোভা গাড়িতে তখন ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই দুর্ঘটনায় তিনি আহত হন। দ্রুত তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

কেন এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। দেখা হচ্ছে আদৌ বিষয়টি দুর্ঘটনা নাকি সাংসদের গাড়িতে জেনে বুঝেই ধাক্কা মারা হয়েছে? এদিকে সাংসদ এখনও চিকিৎসাধীন। ট্যাক্সিটি সিগনাল ভেঙে এগিয়ে আসে বলে অভিযোগ। আর এখানেই প্রশ্ন উঠছে কেন ওই ট্যাক্সিটি সিগনাল ভাঙল। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।