Kolkata

জলপানের অজুহাতে ঢুকে ফাঁকা বাড়িতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। রিজেন্ট পার্ক থানার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে। নিগৃহীতার পরিবারের তরফে ধৃতের কড়া শাস্তির আবেদন জানানো হয়েছে।

জানা গেছে, রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা ওই দ্বাদশ শ্রেণির ছাত্রী গত বুধবার সকালে বাড়িতে একাই ছিল। সেই সময়ে দরজায় কড়া নাড়ে এক যুবক। ওই যুবক সম্পর্কে ছাত্রীর আত্মীয়। অভিনাথ মিস্ত্রি নামে ওই যুবক ছাত্রীকে জানায় তার জল তেষ্টা পেয়েছে। পরিচিত ব্যক্তি হওয়ায় ফাঁকা বাড়ি হলেও বাড়িতে তাকে ঢুকতে দিতে দ্বিধা বোধ করেনি ওই ছাত্রী। অভিযোগ বাড়িতে ঢুকেই অভিনাথ ছাত্রীর ওপর ঝাঁপিয়ে পড়ে। তাকে ধর্ষণ করে। তারপর সেখান থেকে চম্পট দেয়।

পরে ওই ছাত্রীর পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিনাথের খোঁজ শুরু করে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাকে পাকড়াও করতে সমর্থ হয় তারা।

News Desk

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা, খুশি আলিয়া ভাট

বিশ্বের ১০০ জন প্রভাবশালীর নাম প্রকাশ করল টাইম ম্যাগাজিন। তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা হিসাবে জায়গা…

April 17, 2026

ঝোপঝাড় কুঞ্জবনে হাত নয়, প্রাচীন পরম্পরা মেনে রক্ষিত হয় মরুরাজ্যের ওরান জমি

এ এক প্রাচীন পরম্পরা। যুগের পর যুগ ধরে ওরান এলাকার ঝোপঝাড়েও কেউ হাত দিতে পারেননা।…

April 17, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

কর্কট রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026