National

৫ দিন পর উঠে গেল ট্রাক ধর্মঘট

সরকার আলোচনায় বসতে রাজি। কেন্দ্রের তরফে তাদের সঙ্গে যোগাযোগও করা হয়েছে। সরকারি এই আশ্বাসে ট্রাক ধর্মঘট তুলে নিল ট্রাক মালিকদের সংগঠন অল ইন্ডিয়া কনফেডারেশন অফ গুডস্‌ ভেহিকলস ওনার্স অ্যাসোসিয়েশন। এদিন বেঙ্গালুরুতে বৈঠকে বসেন সংগঠনের শীর্ষ কর্তারা। তারপর ধর্মঘট তুলে নেওয়ার কথা ঘোষণা করা হয়। সংগঠনের তরফে জানানো হয়েছে, সরকারের সঙ্গে বৈঠক থেকে কী বেরিয়ে আসে তার উপরই স্থির হবে আগামী দিনে তাঁদের আন্দোলনের গতিপথ।

গত ১৮ জুন থেকে দেশ জুড়ে ট্রাক ধর্মঘট শুরু করে ট্রাক মালিক সংগঠন। ডিজেলের মূল্যবৃদ্ধি, বীমার প্রিমিয়ামে অস্বাভাবিক বৃদ্ধি ও অস্বাভাবিক টোল চার্জ বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া সেই ট্রাক ধর্মঘটের জেরে বাজারে খাদ্যপণ্যের চাহিদা বৃদ্ধি ও তার জেরে দাম বৃদ্ধির আশঙ্কায় কপালে ভাঁজ পড়ে আমজনতার। যদিও সেই চরম পরিস্থিতি তৈরি হওয়ার আগেই ৫ দিনের মাথায় ধর্মঘট প্রত্যাহার কিছুটা হলেও স্বস্তি দিয়েছে দেশের সাধারণ মানুষকে। হাঁফ ছেড়ে বেঁচেছেন তাঁরা।

News Desk

ভারতীয় বিজ্ঞানীদের বড় সাফল্য, বামন ছায়াপথে লুকিয়ে থাকা ব্ল্যাক হোলের কথা বিশ্বকে জানালেন তাঁরা

আকাশগঙ্গায় ঘুরপাক খাচ্ছে অনেক বামন ছায়াপথ। আর সেখানেই লুকিয়ে আছে কৃষ্ণগহ্বররা। ভারতীয় বিজ্ঞানীরা খুঁজে বার…

April 17, 2026

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা, খুশি আলিয়া ভাট

বিশ্বের ১০০ জন প্রভাবশালীর নাম প্রকাশ করল টাইম ম্যাগাজিন। তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা হিসাবে জায়গা…

April 17, 2026

ঝোপঝাড় কুঞ্জবনে হাত নয়, প্রাচীন পরম্পরা মেনে রক্ষিত হয় মরুরাজ্যের ওরান জমি

এ এক প্রাচীন পরম্পরা। যুগের পর যুগ ধরে ওরান এলাকার ঝোপঝাড়েও কেউ হাত দিতে পারেননা।…

April 17, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026