Kolkata

লকডাউনের মধ্যেই শহরে বাড়ল কন্টেনমেন্ট জোন

শহরে কন্টেনমেন্ট জোনের সংখ্যা বাড়ল। লকডাউনের মধ্যেই তা বাড়াল প্রশাসন। যখন লকডাউন ঘোষণা হয় তখন চূড়ান্ত কন্টেনমেন্ট জোনের যে তালিকা প্রকাশিত হয় তা ২ দিনের মধ্যই বাড়ানো হল।

কলকাতা : গত বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাজ্যের সব কন্টেনমেন্ট জোনে শুরু হয়েছে কড়া লকডাউন। আপাতত ৭ দিন চলবে এই লকডাউন। তারপর পরিস্থিতি বুঝে তা বর্ধিত হবে কিনা জানাবে প্রশাসন। বৃহস্পতিবার যখন লকডাউন ঘোষণা হয় তখন কলকাতার চূড়ান্ত কন্টেনমেন্ট জোনের যে তালিকা প্রকাশিত হয় তাতে ২৫টি কন্টেনমেন্ট জোন ছিল। তা ২ দিনের মধ্যই বাড়ানো হল।

কলকাতায় কন্টেনমেন্ট জোন বেড়ে হয়েছে ২৮টি। অর্থাৎ আরও ৩টি নতুন কন্টেনমেন্ট জোন যুক্ত হয়েছে তালিকায়। যা গত ১০ জুলাইয়ের তালিকায় প্রকাশিত। এই ৩টি নতুন এলাকা হল মানিকতলা মেন রোড, কাঁকুড়গাছির রামকৃষ্ণ সমাধি রোড এবং গড়িয়াহাটের গরচা রোড। এগুলিকে নতুন করে কন্টেনমেন্ট ঘোষণা করা হয়েছে।

কলকাতায় করোনা থাবা বসিয়েছে সবচেয়ে ভয়ংকরভাবে। কলকাতায় এখনও পর্যন্ত করোনা সংক্রমিতের সংখ্যা ৯ হাজার ১৫৪ জন। যারমধ্যে মৃত্যু হয়েছে ৪৮৬ জনের। কলকাতায় এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ হাজার ২৮০ জন। করোনামুক্ত হয়েছেন ৫ হাজার ৩৮৮ জন।

News Desk

ভারতীয় বিজ্ঞানীদের বড় সাফল্য, বামন ছায়াপথে লুকিয়ে থাকা ব্ল্যাক হোলের কথা বিশ্বকে জানালেন তাঁরা

আকাশগঙ্গায় ঘুরপাক খাচ্ছে অনেক বামন ছায়াপথ। আর সেখানেই লুকিয়ে আছে কৃষ্ণগহ্বররা। ভারতীয় বিজ্ঞানীরা খুঁজে বার…

April 17, 2026

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা, খুশি আলিয়া ভাট

বিশ্বের ১০০ জন প্রভাবশালীর নাম প্রকাশ করল টাইম ম্যাগাজিন। তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা হিসাবে জায়গা…

April 17, 2026

ঝোপঝাড় কুঞ্জবনে হাত নয়, প্রাচীন পরম্পরা মেনে রক্ষিত হয় মরুরাজ্যের ওরান জমি

এ এক প্রাচীন পরম্পরা। যুগের পর যুগ ধরে ওরান এলাকার ঝোপঝাড়েও কেউ হাত দিতে পারেননা।…

April 17, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026