Entertainment

করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন, হাসপাতালে ভর্তি

করোনা আক্রান্ত হলেন বলিউড কিংবদন্তী অমিতাভ বচ্চন। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

মুম্বই : করোনার থাবা থেকে রেহাই পেলেন না অমিতাভ বচ্চন। তিনি নিজেই সোশ্যাল সাইটে করোনা পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন। শনিবার সন্ধেয় তাঁকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। অমিতাভ বচ্চন করোনা আক্রান্ত হওয়ার খবরে গোটা বলিউড জুড়েই হৈচৈ পড়ে যায়। অমিতাভ বচ্চন ট্যুইট করে হাসপাতালে ভর্তি হওয়ার কথাও নিশ্চিত করেছেন।

অমিতাভ বচ্চন এও জানিয়েছেন, তাঁর পরিবারের সকলেরই করোনা পরীক্ষা করা হচ্ছে। সকলের পরীক্ষার ফলের জন্য অপেক্ষা চলছে। পরীক্ষা হচ্ছে তাঁর সব কর্মচারির। সেইসঙ্গে বিগ বি অনুরোধ করেছেন যাঁরা গত ১০ দিনের মধ্যে তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁরা যেন নিজেরাই সেকথা জানিয়ে করোনা পরীক্ষা করিয়ে নেন।

অমিতাভ বচ্চন শনিবার রাতে ট্যুইট করে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর দেওয়ার পরই বহু মানুষ ট্যুইট করে তাঁর আরোগ্য কামনা করেন। এঁদের মধ্যে বলিউডের অনেক পরিচিত মুখ রয়েছেন। এছাড়াও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও ট্যুইট করে অমিতাভ বচ্চনের দ্রুত আরোগ্য কামনা করেন। আগামী অক্টোবরে ৭৮ বছর পূর্ণ করবেন অমিতাভ বচ্চন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভারতীয় বিজ্ঞানীদের বড় সাফল্য, বামন ছায়াপথে লুকিয়ে থাকা ব্ল্যাক হোলের কথা বিশ্বকে জানালেন তাঁরা

আকাশগঙ্গায় ঘুরপাক খাচ্ছে অনেক বামন ছায়াপথ। আর সেখানেই লুকিয়ে আছে কৃষ্ণগহ্বররা। ভারতীয় বিজ্ঞানীরা খুঁজে বার…

April 17, 2026

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা, খুশি আলিয়া ভাট

বিশ্বের ১০০ জন প্রভাবশালীর নাম প্রকাশ করল টাইম ম্যাগাজিন। তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা হিসাবে জায়গা…

April 17, 2026

ঝোপঝাড় কুঞ্জবনে হাত নয়, প্রাচীন পরম্পরা মেনে রক্ষিত হয় মরুরাজ্যের ওরান জমি

এ এক প্রাচীন পরম্পরা। যুগের পর যুগ ধরে ওরান এলাকার ঝোপঝাড়েও কেউ হাত দিতে পারেননা।…

April 17, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026