Kolkata

শুরু হয়ে গেল লকডাউন

রাজ্যের সব কন্টেনমেন্ট জোনে লকডাউন শুরু হয়ে গেল। আপাতত আগামী ৭ দিন কড়া লকডাউনেই থাকতে হবে বাসিন্দাদের।

কলকাতা : ঘড়িতে বিকেল ৫টা বাজতেই শুরু হয়ে গেল লকডাউন। রাজ্যের সব কন্টেনমেন্ট জোনে লকডাউন। আনলক পর্বে সব মোটামুটি খুলে যাওয়ার পর মাত্র ২ দিনের নোটিসে এমন একটা লকডাউনের জন্য তৈরি ছিলেন না অনেকেই। মঙ্গলবারই সরকারের তরফে ঘোষণা হয় রাজ্যে যেভাবে করোনা ছড়াচ্ছে তাতে আরও একটা লকডাউনের দরকার রয়েছে। লকডাউন হবে কন্টেনমেন্ট জোনগুলিতে। শোনার পরই নিজেরা কন্টেনমেন্ট জোনে থাকতে পারেন মনে করে শুরু হয় দোকানে দোকানে ভিড় করা।

লকডাউন ঘোষণা হওয়ার পর অনেকেই পরিস্কার ছিলেন না নতুন যে তালিকা অনুযায়ী লকডাউন হবে তাতে তাঁরা থাকছেন কিনা। গত বুধবার দিনভর তা নিয়ে চাপানউতোর চলে। কলকাতায় শোনা যাচ্ছিল ৩৩টি হতে পারে কন্টেনমেন্ট জোন। চূড়ান্ত তালিকায় দেখা যায় ২৫টি রয়েছে। উত্তর ২৪ পরগনায় শোনা যাচ্ছিল ২১৯টি কন্টেনমেন্ট জোন। কিন্তু বাস্তবে চূড়ান্ত তালিকায় রয়েছে ৯৪টি। ফলে অনেকেই রাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যে তাঁদের এলাকা কন্টেনমেন্ট জোন নয়। উল্টোটাও হয়েছে। অনেকে দেখেছেন তাঁরা কন্টেনমেন্ট জোনের মধ্যে পড়ছেন।

বিকেল ৫টা থেকে চালু হওয়া এই লকডাউন অবশ্য যথেষ্ট কড়া হবে বলে প্রশাসনের তরফে পরিস্কার করে দেওয়া হয়েছে। পুলিশি নজরদারিও থাকবে। আর তা বিকেল ৫টা বাজতেই নজরে পড়েছে। রাজ্য জুড়েই কন্টেনমেন্ট জোনে পুলিশি প্রহরা ছিল নজরকাড়া। কন্টেনমেন্ট জোনে কোনও সরকারি, বেসরকারি অফিস খোলা থাকছে না। দোকানপাটও বন্ধ। নির্দিষ্ট কয়েকটি দোকান বাদ দিয়ে। বাজারও বন্ধ থাকছে। গাড়ি চলাচলও বন্ধ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

গয়না বেচে ছেলের স্বপ্নপূরণে জুতো কিনে দিয়েছিলেন মা, সেই ছেলে নজর কাড়লেন দেশের

ভারতে ক্রিকেটের একটা আলাদাই আকর্ষণ আছে। আইপিএল চলছে। সেই আইপিএল-এ অভিষেকেই নজর কেড়ে নিলেন দারিদ্রের…

April 14, 2026

হাপুস আমের এমন বেহাল অবস্থা আগে হয়নি, পাওয়া যাচ্ছেনা ভারতের অন্যতম সেরা আম

যাঁরা হাপুস আমের ব্যবসার সঙ্গে যুক্ত তাঁরা স্পষ্ট দাবি করছেন এত কম ফলন এর আগে…

April 14, 2026

দেশের নতুন এক্সপ্রেসওয়ে দিয়ে নিশ্চিন্তে ছুটবে গাড়ি, নিচে ঘুরে বেড়াবে বন্যপ্রাণিরা

একটি অভিনব এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা ধরে যেমন প্রবল গতিতে নিশ্চিন্তে ছুটবে…

April 14, 2026

জাতীয় সড়কে গাড়িতে অতিরিক্ত বোঝাই হলেই মোটা জরিমানা, ওজন ভেদে বদলাবে অঙ্ক

জাতীয় সড়ক দিয়ে পণ্যপরিবহনের সময় কোন গাড়ি কতটা পণ্য বোঝাই করতে পারবে তার একটা নির্দিষ্ট…

April 14, 2026

বাংলার পয়লা বৈশাখ, অন্যান্য রাজ্যেও কীভাবে পালিত হয় দিনটা, কি তার বিশেষত্ব

বাংলা নববর্ষ। বাংলা ক্যালেন্ডারের শুরু। পয়লা বৈশাখ বাংলায় পালিত হয়। অন্যান্য রাজ্যেও দিনটি পালিত হয়…

April 14, 2026

মেষ রাশির বুধবার নববর্ষের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৫ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 14, 2026