Kolkata

রাজ্যে রেকর্ড সংক্রমণ, এই প্রথম একদিনে ১ হাজার পার

রাজ্যে এই প্রথম একদিনে ১ হাজারের ওপর সংক্রমণ ধরা পড়ল। যা রেকর্ড সংক্রমণ।

কলকাতা : হাজার ছুঁই ছুঁই করছিল কদিন ধরেই। অবশেষে সেই ১ হাজারি গণ্ডি পার করেই গেল পশ্চিমবঙ্গ। রাজ্যে একদিনে নতুন করে করোনা সংক্রমণ হাজার পার করল। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত নেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় রাজ্যে রেকর্ড সংক্রমণ ধরা পড়েছে। রাজ্যে এই একদিনে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৮ জন। যা রেকর্ড। ১০ হাজার ৮০৫টি নমুনা পরীক্ষা করে এই সংক্রমণ ধরা পড়েছে। একদিনে ১ হাজার পার করা সংক্রমণের হাত ধরে ২৫ হাজারের দরজায় পৌঁছে গেল রাজ্যে মোট সংক্রমণ।

একদিনে যখন ১ হাজারের গণ্ডি পার করে গোটা রাজ্যকে দুশ্চিন্তায় রাখল করোনা সংক্রমণ, তখন মৃত্যুও প্রতিদিনই একটু একটু করে বাড়ছে। আর দৈনিক মৃত্যুতে রেকর্ড তৈরি হচ্ছে। গত একদিনে রাজ্যে ২৭ জন করোনায় প্রাণ হারিয়েছেন। ফলে রাজ্যে করোনায় প্রাণ হারানো মানুষের সংখ্যা গিয়ে ঠেকল ৮৫৪ জনে। গত একদিনে ২৭ জন মৃতের মধ্যে কলকাতাতেই প্রাণ হারিয়েছেন ১৩ জন। একদিনে কলকাতায় এর আগে করোনায় এত মানুষের মৃত্যু হয়নি। ৬ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। হাওড়ায় ৩ জন এবং দক্ষিণ ২৪ পরগনা ও দার্জিলিংয়ে ২ জন করে মানুষের মৃত্যু হয়েছে। দক্ষিণ দিনাজপুরে ১ জন মারা গেছেন।

রাজ্যে যখন সংক্রমণ ও মৃত্যু রেকর্ড গড়ছে তখন তাল মিলিয়ে সেরে উঠছেন মানুষজন। গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়ে ফিরেছেন ৫৩৫ জন। ফলে রাজ্যে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৮২৬ জন। শতাংশের হিসাবে রাজ্যে সুস্থতার হার হল ৬৪.৯৩ শতাংশ। রাজ্যে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৮ হাজার ২৩১ জন। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

১ লক্ষ ৭০ হাজার বছর পর হাজির ধূমকেতু, না দেখলে এ জন্মে আর দেখা হবেনা

এক বিরল অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ তৈরি হল। ১ লক্ষ ৭০ হাজার বছর পর ফের…

April 15, 2026

গয়না বেচে ছেলের স্বপ্নপূরণে জুতো কিনে দিয়েছিলেন মা, সেই ছেলে নজর কাড়লেন দেশের

ভারতে ক্রিকেটের একটা আলাদাই আকর্ষণ আছে। আইপিএল চলছে। সেই আইপিএল-এ অভিষেকেই নজর কেড়ে নিলেন দারিদ্রের…

April 14, 2026

হাপুস আমের এমন বেহাল অবস্থা আগে হয়নি, পাওয়া যাচ্ছেনা ভারতের অন্যতম সেরা আম

যাঁরা হাপুস আমের ব্যবসার সঙ্গে যুক্ত তাঁরা স্পষ্ট দাবি করছেন এত কম ফলন এর আগে…

April 14, 2026

দেশের নতুন এক্সপ্রেসওয়ে দিয়ে নিশ্চিন্তে ছুটবে গাড়ি, নিচে ঘুরে বেড়াবে বন্যপ্রাণিরা

একটি অভিনব এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা ধরে যেমন প্রবল গতিতে নিশ্চিন্তে ছুটবে…

April 14, 2026

জাতীয় সড়কে গাড়িতে অতিরিক্ত বোঝাই হলেই মোটা জরিমানা, ওজন ভেদে বদলাবে অঙ্ক

জাতীয় সড়ক দিয়ে পণ্যপরিবহনের সময় কোন গাড়ি কতটা পণ্য বোঝাই করতে পারবে তার একটা নির্দিষ্ট…

April 14, 2026

বাংলার পয়লা বৈশাখ, অন্যান্য রাজ্যেও কীভাবে পালিত হয় দিনটা, কি তার বিশেষত্ব

বাংলা নববর্ষ। বাংলা ক্যালেন্ডারের শুরু। পয়লা বৈশাখ বাংলায় পালিত হয়। অন্যান্য রাজ্যেও দিনটি পালিত হয়…

April 14, 2026