আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে বাগদাদে মৃত্যু হল ১১ জনের। আহত ৩২ জন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে আল-রাশিদিয়া এলাকার একটি ফল-সবজির বাজারে। সকালে আর পাঁচটা বাজারে যেমন ভিড় জমে এখানেও তেমনই ভিড় হয়েছিল। সিয়া অধ্যুষিত এই এলাকায় বহু মানুষই বাজার করতে ব্যস্ত ছিলেন। সেই সময়ে সেখানে হাজির হয় একটি ট্রাক। তারপরই তাতে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে বহু মানুষ ছিটকে পড়েন রাস্তায়। অনেকের দেহাংশ উড়ে যায়। আশপাশে দাঁড়ানো সবকটি গাড়িতে আগুন ধরে যায়। কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই ঘটনার দায় স্বীকার না করলেও বাগদাদ পুলিশের দৃঢ় ধারণা এই ঘটনার পিছনে আইসিস জঙ্গিদেরই হাত রয়েছে।
Read Next
September 15, 2026
মহাকাশে তারা অস্ত্রসজ্জা করেছে, মেনে নিল বিশ্বের অন্যতম শক্তিধর দেশ
September 15, 2026
সমুদ্রের ধারে হাজির হয়ে জোর গলায় চিৎকার করলেন ১০০ জন, পিছনে রয়েছে অভিনব কারণ
September 15, 2026
ভারতের খুব কাছেই রয়েছে হাসির দেশ বা ল্যান্ড অফ স্মাইলস, ঘুরেও এসেছেন অনেকে
September 15, 2026
এই প্রথম পাওয়া গেল এক পূর্ণবয়স্ক টিরেক্স ডাইনোসরের পদচিহ্ন, নতুন কথা জানলেন বিজ্ঞানীরা
Related Articles
Leave a Reply










