Entertainment

মুকেশ আম্বানির মেয়ের এনগেজমেন্ট পার্টিতে নাচগান আর তারকার হাট

শুধু বলিউড নয়, বিয়ের ফুল ফুটেছে দেশের ধনকুবের শিল্পপতির ঘরেও। চলতি বছরের ডিসেম্বরে মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছেলে আকাশ আম্বানির ছাদনাতলায় বসার কথা। পাত্রী তাঁর স্কুল জীবনের বান্ধবী, বিশ্বের অন্যতম বৃহত্তম হিরে সংস্থা রোজি ব্লু ডায়মন্ডসের কর্ণধার রাসেল মেহতার মেয়ে শ্লোক মেহতা। মুকেশ ও নীতার একমাত্র মেয়ে ইশা। আকাশ ও ইশা যমজ হওয়ায় একই মাসে তাঁদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার। মুকেশ আম্বানির হবু জামাই হলেন আনন্দ পিরামল। দেশের আরেক ‘বিজনেস টাইকুন’ অজয় পিরামলের ছেলে। কিছুদিন আগে নাকি মহারাষ্ট্রের মহাবালেশ্বর মন্দিরে দীর্ঘদিনের বান্ধবী ইশাকে বিয়ের প্রস্তাব দেন পিরামল গোষ্ঠীর এক্সিকিউটিভ ডিরেক্টর আনন্দ। এরপরেই ২ পরিবারের তরফ থেকে শুরু হয়ে যায় বিয়ের তোড়জোড়।

বিয়ের আগে গত সোমবার ইশা-আনন্দের এনগেজমেন্ট অনুষ্ঠানের আসর বসে মুম্বইয়ের বিলাসবহুল বহুতল ‘অ্যানটিলা’-তে। মুকেশ আম্বানির মেয়ের আংটি বদল অনুষ্ঠান বলে কথা। চাঁদের হাট ধনকুবেরের বাংলোতে নামবেনা তাও কি হয়! তাই সন্ধে নামতেই একে একে পার্টিতে হাজির হন শাহরুখ খান, আমির খান, রণবীর কাপুর, করণ জোহর সহ একঝাঁক তারকা। ইশাকে শুভেচ্ছা জানতে এসে পৌঁছান শচীন তেন্ডুলকর। মনের মানুষের সঙ্গে ইশার আংটি বিনিময় হয়ে যাওয়ার পরেই শুরু হয় মূল আনন্দানুষ্ঠান। মেয়ের বিয়ের আনন্দে প্রয়াত শ্রীদেবীর ছবি ‘ইংলিশ ভিংলিশ’-এর ‘নবরাই মাঝি’ গানের তালে কোমর দুলিয়ে তাক লাগিয়ে দেন নীতা আম্বানি। মাকে যোগ্য সঙ্গত দেন হবু কনে ইশাও। ক্যাটরিনা কাইফ অভিনীত ‘বার বার দেখো’ ছবির ‘নাচদে নে সারে’ গানের সঙ্গে পা দুলিয়ে অনুষ্ঠানের মেজাজ জমিয়ে তোলেন তিনিও। মুকেশ আম্বানির মেয়ের এনগেজমেন্ট পার্টির সেইসব সুন্দর মুহুর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়ে যায়।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

News Desk

পাথরের গায়ে প্রাগৈতিহাসিক নিদর্শন সংরক্ষণে প্রথম এমন এক পার্ক তৈরি হচ্ছে ভারতে

প্রাগৈতিহাসিক যুগেও মানুষ তার সমকালীন ছাপ রেখে যেত। যা এখন দুষ্প্রাপ্য সব নিদর্শন। পাথরের গায়ে…

April 22, 2026

মঙ্গলের মাটিতে আগে এদের দেখা মেলেনি, নতুন করে প্রাণের সম্ভাবনা উজ্জ্বল করল নয়া আবিষ্কার

নাসার কিউরিওসিটি রোভার যান এবার এমন কিছু বিজ্ঞানীদের উপহার দিল যা বিজ্ঞানীদেরও অবাক করে দিয়েছে।…

April 22, 2026

এ প্রাণির হৃদযন্ত্র একটি গাড়ির সমান, হৃৎস্পন্দন শোনা যায় ৩ কিলোমিটার দূর থেকে

মানুষ তার হৃদযন্ত্রের আকৃতি জানে। এমনকি অন্যান্য প্রাণিকে দেখে আন্দাজ করতে পারে তার হৃদযন্ত্রের আকার।…

April 22, 2026

গরমের জন্য রাজধানীতে জারি হলুদ সতর্কতা, বাংলার ৩ জেলায় কমলা সতর্কতা

পারদ ছুঁতে চলেছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। জ্বলছে চারধার। এই পরিস্থিতিতে গরম বাড়া নিয়ে রাজধানীতে হলুদ…

April 22, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 22, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 22, 2026