Kolkata

আজ মহাষ্টমী, পুজোর আনন্দে মাতোয়ারা বাংলা

পুজো ৫ দিনের। কিন্তু আপামর বঙ্গবাসী যে দিনটায় পুজোর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকেন সেটা একবাক্যে মহাষ্টমী। সে সকালের পুষ্পাঞ্জলিই হোক, বা সন্ধের সন্ধিপুজো, বাঙালির প্রাণের উৎসবে এই দিনটা বড়ই পুজোময়। ফলে সকাল থেকেই প্যান্ডেলে পুজো দিতে হাজির হন সকলে। অষ্টমী পুজোর শেষে শুরু হয় পুষ্পাঞ্জলি।

বহু পরিবারেই এই দিনটায় নিরামিষ খাওয়ার চল আছে। এদিন ভাত হয়না। লুচি বা পরোটার সঙ্গে ফুলকপির তরকারি, নারকেল দিয়ে ছোলার ডাল, বেগুন ভাজা, মিষ্টি। এও এক আনন্দ। এও পুজোর অংশে পরিণত হয়েছে।

মহাষ্টমীতে অনেক বারোয়ারিতেই ভোগের আয়োজন করা হয়ে থাকে। ফলে দুপুরে পাড়ার সকলে মিলে মায়ের ভোগ খাওয়ার আয়োজন পুজোর আনন্দে অন্য মাত্রা যোগ করে। মহাষ্টমীর সকালে তাই প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখার ভিড় ছিল অপেক্ষাকৃত কম। তবে বেলা যতই গড়িয়েছে ততই ভিড় জমতে শুরু করেছে। চুটিয়ে ঠাকুর দেখার সুযোগ আর ২ দিন। এদিন আর মহানবমী। তাই সন্ধের শহরে ভিড়ের চাপ বাড়বে তা বহাই বাহুল্য।

News Desk

৫ কোটিতে ১টি এমন পাওয়া যায়, অতীব বিরল চিংড়ির দেখা পাওয়া গেল

৫ কোটি চিংড়ির মধ্যে ১টি এমন হয়। ফলে তা যে কতটা বিরল তা বোঝাই যাচ্ছে।…

April 25, 2026

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটবে, ২৭ এপ্রিল থেকে ৩ মে, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 25, 2026

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটবে, ২৭ এপ্রিল থেকে ৩ মে, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 25, 2026

মিথুন রাশির সপ্তাহটা কেমন কাটবে, ২৭ এপ্রিল থেকে ৩ মে, ২০২৬

মিথুন রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 25, 2026

কর্কট রাশির সপ্তাহটা কেমন কাটবে, ২৭ এপ্রিল থেকে ৩ মে, ২০২৬

কর্কট রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 25, 2026

সিংহ রাশির সপ্তাহটা কেমন কাটবে, ২৭ এপ্রিল থেকে ৩ মে, ২০২৬

সিংহ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 25, 2026