বিহার পথ দেখিয়েছে। এবার পশ্চিমবঙ্গেও নিষিদ্ধ হোক মদ বিক্রি। মঙ্গলবার বিধানসভায় এমনই দাবি তুললেন ফরওয়ার্ড ব্লক বিধায়ক ইমরান আলি রামজ। তাঁর দাবি, মদ বিক্রি বন্ধ করে বিহারের আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। তাই রাজ্যেও এমন হওয়া উচিত। এই একই দাবিতে রামজের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়ার দাবি, রাজ্যে অবিলম্বে মদ নিষিদ্ধ করুক সরকার। এবার বাজেটে আবগারি খাতে ৭১৭ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য করেছে সরকার। এটা ঘুরিয়ে মদ খাওয়ায় উৎসাহ দান বলে দাবি করেন মানসবাবু। এই দাবিতে তাঁদের পাশে দাঁড়িয়েছে সিপিএমও।
-
News Desk June 28, 2016, 7:41 pm
রাজ্যে নিষিদ্ধ হোক মদ, দাবি ফঃবঃ বিধায়কের
মদ্যপান, প্রতীকী ছবি