Entertainment

মহা ফাঁপরে পড়লেন ‘হেট স্টোরি ২’-র নায়িকা সুরভিন চাওলা!

৪০ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ উঠল ‘হেট স্টোরি ২’ সিনেমার নায়িকার বিরুদ্ধে। লাস্যময়ী অভিনেত্রী সুরভিন চাওলা বলিউডের পরিচিত মুখ। তিনি, তাঁর স্বামী অক্ষয় ঠক্কর এবং ভাই মনবিন্দর সিংয়ের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন পঞ্জাবের হোশিয়ারপুরের এক ব্যবসায়ী। ২০১৬ সালে বড় পর্দায় মুক্তি পায় অশ্বিনী আইয়ার তিওয়ারি পরিচালিত ‘নীল বাট্টে সান্নাটা’ সিনেমাটি। বক্স অফিসে সেভাবে সফল না হলেও সমালোচকদের ভুরি ভুরি প্রশংসা কুড়োয় ছবিটি।

সিনেমাটির প্রযোজনার দায়িত্বে থাকা জেএআর পিকচার্স কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন অভিনেত্রী সুরভিনের ভাই মনবিন্দর। অভিযোগ, সুরভিন, তাঁর স্বামী ও ভাই ছবির স্বার্থে ৫১ লক্ষ টাকা ঋণ নেন পঞ্জাবের ব্যবসায়ী সতপাল গুপ্তা ও তাঁর ছেলে পঙ্কজ গুপ্তার কাছে। ব্যবসায়ীর দাবি, ছবি মুক্তির পর ছবির আয় থেকে সুদ সমেত তাঁদের ঋণ শোধ করে দেওয়া হবে বলে সুরভিন আশ্বস্ত করেছিলেন তাঁদের। কিন্তু মুক্তির ৬ মাস পরেও সুরভিন তাঁদের প্রাপ্য ৭০ লক্ষ টাকা দেননি বলে অভিযোগ। ছবি মুক্তির পর থেকে সুরভিন তাঁদের সঙ্গে পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দেন বলেও অভিযোগ ব্যবসায়ী পিতা-পুত্রের। তাঁদের অভিযোগের ভিত্তিতে সুরভিন চাওলা, তাঁর স্বামী ও ভাইয়ের বিরুদ্ধে পুলিশ একটি এফআইআর দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

News Desk

নজিরবিহীন ভোটদান, স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গে এমনটা ঘটল

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে নজিরবিহীন ঘটনা ঘটল। জানা গেছে, ভোট পড়েছে প্রায় ৯৩ শতাংশ। প্রথম পর্বের…

April 23, 2026

মাটি দেওয়ার ৩ দিন পর পারলৌকিক ক্রিয়াকর্মের দিনে বাড়িতে হাজির যুবক

একটি দেহ পাওয়া গিয়েছিল রাস্তার ধার থেকে। পরিবারকে খুঁজে তাদের দিয়ে শনাক্তকরণের পর সেই দেহ…

April 23, 2026

বিবাহবিচ্ছেদ হওয়া ব্যক্তি বিয়ের জন্য অক্ষতযোনি তরুণী চান, তুঙ্গে সমালোচনা

বিবাহবিচ্ছেদ হওয়া এক মধ্যবয়সী ব্যক্তি বিয়ে করতে চান। তাঁর দাবি, যাঁকে তিনি বিয়ে করবেন তিনি…

April 23, 2026

১০টা জাহাজ ফিরেছে, এখনও পারস্য উপসাগরে ঠায় অপেক্ষায় ১৪টি জাহাজ

পারস্য উপসাগরে দিনের পর দিন ধরে অপেক্ষা করছে ১৪টি জাহাজ। তবে ১০টি জাহাজ এখনও ফিরেছে।…

April 23, 2026

মেষ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 23, 2026

বৃষ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 23, 2026